16/10/2024
ইউআইটিআরসিই, ব্যানবেইস, ক্ষেতলাল, জয়পুরহাট অফিসের দীর্ঘদিনের কর্মী- জনাব অপু সরোয়ার, কম্পিউটার অপারেটর এর স্বেচ্ছায় চাকুরী হতে অবসর গ্রহণ এবং একই সাথে নতুন পরিচয়ে, নতুন কর্মজীবনে প্রবেশ উপলক্ষ্যে অফিসের সকল সদস্যের পক্ষ হতে তাঁকে সম্মাননা প্রদান করা হয়। জনাব অপু সরোয়ার চাকরিজীবনে সততা এবং নিষ্ঠার সাথে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। আমরা, ক্ষেতলাল ইউআইটিআরসিই পরিবার, তাঁর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।