13/10/2026
স্বৈরাচার হাসিনা যেভাবে ভিসি নিয়োগ দিত তা থেকে শিক্ষা না নিয়ে বিএনপি কিভাবে একই পথে হাটতে গেল ? ছাত্রদের শক্তি দিয়েই তারা ক্ষমতায় এসে আবার ছাত্রদের শক্তির পরীক্ষা নিতে চাইছে বিএনপি!!! তবে তা ছাত্রদের শক্তি সামান্য নমুনা দেখেছেন নবনিযুক্ত ভিসি সাহেব!! আর এরই ফলশ্রুতিতে চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি!!! হা হা হা!! এক কথায় নির্লজ্জ।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসের বাইরে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে তাকে প্রশাসনিক ভবন থেকে বের করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা শর্ত দেন, উপাচার্য আর চুয়েট ক্যাম্পাসে ফিরতে পারবেন না।
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে ২১ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা চলছে। উপাচার্যের নিয়োগ নিয়ে বিরোধের জেরে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে।