আসসালামু আলাইকুম।
প্রিয় ক্যাডেটবৃন্দ,
দীর্ঘদিন পবিত্র ঈদুল আজহার ছুটির জন্য বিএনসিসি প্লাটুনের কার্যক্রম বন্ধ থাকার পর কলেজের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় প্লাটুনের নিয়মিত প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমও যথারীতি পরিচালিত হবে।
সকল ক্যাডেটকে আগামী ০৭/০৬/২০২৬ (রবিবার) তারিখে বিএনসিসি ইউনিফর্ম পরিধান করে সকাল ৭:০০ ঘটিকায় প্লাটুনে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে।
প্লাটুনের শৃঙ্খলা, প্রশিক্ষণ ও সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সকল ক্যাডেটের উপস্থিতি বাধ্যতামূলক। যথাযথ ও গ্রহণযোগ্য কারণ ব্যতীত কোনো অনুপস্থিতি গ্রহণ করা হবে না।
সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হলো।
আদেশক্রমে,
প্লাটুন কমান্ডার
বি-কম্পানি, ২১ বিএনসিসি ব্যাটালিয়ন
আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা।
゚
Azam Khan Govt. Commerce College, Khulna BNCC Platoon
Official page of Azam Khan Govt. Commerce College, Khulna BNCC Unit
21 Battalion, Sundarban Regiment
05/06/2026
Related 😁
27/05/2026
পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা
ত্যাগের মহিমা, দায়িত্ববোধ ও মানবতার অনন্য শিক্ষা নিয়ে আবারও আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং আত্মত্যাগের মাধ্যমে অন্যের মুখে হাসি ফোটানোর এক মহান বার্তা বহন করে।
আসুন, আমরা সবাই ভেদাভেদ ভুলে ভালোবাসা, সহমর্মিতা ও দেশপ্রেমের বন্ধনে একসাথে এগিয়ে যাই।
আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা বিএনসিসি প্লাটুন বিশ্বের সকল মানুষকে জানাচ্ছে ঈদ মোবারক 🌙❤️
26/05/2026
ইউনিফর্ম পরার পর মনে রাখবেন, আপনি আর দশজন সাধারণ মানুষের মতো নন;
আপনি একটি জাতির আশা-ভরসার প্রতীক।
কাজেই ইউনিফর্মের মর্যাদা ধরে রাখার দ্বায়িত্ব আপনারই।
পবিত্র জুম্মার এই দিনে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তাওফিক দান করুন।
সত্য ও ন্যায়ের পথে চলার শক্তি দিন এবং আমাদের দেশ ও জাতির কল্যাণ করুন। 🤲
21/05/2026
🇧🇩✨
অত্র ২১-০৫-২০২৬ তারিখে পিটিসি ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জ, শিরোমনি, খুলনায় অনুষ্ঠিত ফায়ারিং অনুশীলনে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর আযম খান সরকারি কমার্স কলেজ বিএনসিসি প্লাটুন থেকে ১৪ জন ক্যাডেট অংশগ্রহণ করে।
সকল ক্যাডেটের অসাধারণ পারফরম্যান্স, শৃঙ্খলা, সাহসিকতা ও আত্মবিশ্বাস আমাদের গর্বিত করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা সবার উপরে অবস্থান করতে সক্ষম হয়েছি।
দেশপ্রেমে উজ্জীবিত হয়ে এগিয়ে যাক আমাদের প্রতিটি পদক্ষেপ। ⚔️💪
10/05/2026
“মা” — ছোট্ট একটি শব্দ, অথচ এর মাঝেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা, ত্যাগ আর আশ্রয়।
জীবনের প্রতিটি পদক্ষেপে যিনি নিঃস্বার্থভাবে সাহস, প্রেরণা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, তিনিই মা। 💖
আজ বিশ্ব মা দিবসে আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে পৃথিবীর সকল মায়েদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
সকল মায়ের জীবন হোক সুখ, শান্তি ও ভালোবাসায় পরিপূর্ণ। 🌷
মায়ের হাসিই আমাদের সবচেয়ে বড় শক্তি।
ভালো থাকুক পৃথিবীর সকল মা। 🤍
24/04/2026
গর্ব, ঐতিহ্য আর আত্মপরিচয়ের দিন—খুলনা দিবস 🇧🇩✨
বাংলার দক্ষিণ-পশ্চিমের প্রাণকেন্দ্র আমাদের প্রিয় খুলনা—ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি আর উন্নয়নের এক অনন্য মেলবন্ধন। নদী, সবুজ আর মানুষের আন্তরিকতায় গড়া এই শহর শুধু একটি স্থান নয়, এটি আমাদের আবেগ, আমাদের শিকড়, আমাদের পরিচয়।
BNCC ক্যাডেট হিসেবে আমরা গর্বিত—এই অঞ্চলের ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করতে পেরে। দায়িত্ববোধ আর ভালোবাসা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই আমাদের প্রিয় খুলনার সাথে।
ঐতিহ্যকে বুকে ধারণ করে, উন্নয়নের পথে দৃঢ় অঙ্গীকার নিয়ে চলাই আমাদের লক্ষ্য।
চলুন, সবাই মিলে গড়ে তুলি আরও সুন্দর, আরও সমৃদ্ধ, আরও গর্বের খুলনা 🌿
খুলনা দিবসের আন্তরিক শুভেচ্ছা সবাইকে ❤️
আমার খুলনা, আমার গর্ব 🇧🇩
16/04/2026
গত ৬ জানুয়ারি ২০২৬ থেকে ১৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত কেন্দ্রীয় ক্যাম্পিং ২০২৫/২৬ (সেনা) অনুষ্ঠিত হয়।
গত ১৪ জানুয়ারি ২০২৬ সাভারের বাইপাইলস্থ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের ট্রেনিং একাডেমিতে বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিং-২০২৫/২৬ এর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান 'জেনারেল ওয়াকার-উজ-জামান', এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
উক্ত ক্যাম্পিং এ আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা বিএনসিসি প্লাটুন হতে ০৬ জন ক্যাডেট অংশগ্রহণ করে এবং সুষ্ঠুভাবে ক্যাম্প সম্পন্ন করে।
আজ ১৬/০৪/২০২৬ তারিখে সুন্দরবন রেজিমেন্ট কর্তৃক সনদপত্র প্রদান ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হন সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মাসউদ, BGBMS, PGBMS, ndc, psc। সফলতার সাথে কেন্দ্রীয় ক্যাম্প (সেনা) সম্পন্ন করায় আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা বিএনসিসি প্লাটুনের গর্বিত তিনজন ক্যাডেটকে সম্মাননা স্বরূপ মেডেল পরিয়ে দেন সম্মানিত ডিজি মহোদয়।
তাদের এই সাফল্য শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা বিএনসিসি প্লাটুনের জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। 🫶🏻✨
16/04/2026
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বিএনসিসি এর দায়িত্ব পালন
১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশব্যাপী পোস্টাল ব্যালট গণনা কার্যক্রমে বিএনসিসি সদস্যগণ নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে অংশগ্রহণ করে। এই গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নেন আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা বিএনসিসি প্লাটুনের একজন চৌকস ও দায়িত্ববান ক্যাডেট, ক্যাডেট সার্জেন্ট মোঃ মিজনুর জামাল।
উক্ত দায়িত্ব সফলভাবে পালন করায় আজ ১৬ এপ্রিল ২০২৬ তারিখে ক্যাডেট সার্জেন্ট মোঃ মিজনুর জামালের হাতে সনদপত্র তুলে দেন সম্মানিত ডিজি মহোদয় আবু সাঈদ আল মাসউদ, BGBMS, PGBMS, ndc, psc। এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা বিএনসিসি প্লাটুনের জন্যও একটি অত্যন্ত গৌরবের বিষয়। ❤️
ক্যাডেট সার্জেন্ট মিজনুর জামালের এই নিষ্ঠা, শৃঙ্খলা ও কর্মদক্ষতা ভবিষ্যতে তাকে আরও বড় সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছে দেবে—এমনটাই প্রত্যাশা সকলের। তার নেতৃত্বগুণ, দেশপ্রেম ও দায়িত্ববোধ আগামী দিনে তাকে দেশের সেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে অনুপ্রাণিত করবে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ✨
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
9000
