ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region

ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region

Share

Tourist Police Helpline
+88 01320 22 22 22
+88 01887 87 87 87
Khulna Region Helpline
+8801320 159862

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 26/03/2026

স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৬ খ্রিঃ উপলক্ষে খুলনা মহানগরীর গল্লামারী স্বাধীনতা স্মৃতিসৌধে সূর্যোদয় মুহূর্তে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ করেন জনাব শুক্লা সাহা, পিপিএম, পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন মহোদয় । উক্ত শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পনকালে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন ও খুলনা জোনের অফিসার ও ফোর্সবৃন্দ।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 24/03/2026

২৩ মার্চ ২০২৬খ্রিঃ তারিখ জনাব শুক্লা সাহা, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), টুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন মহোদয় ট্যুরিস্ট পুলিশ, কুষ্টিয়া জোন অফিস পরিদর্শন করেন। এছাড়া কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউড়িয়া গ্রামে অবস্থিত বাউল সম্রাট ফকির লালন শাহের সমাধিস্থল ও আখড়াবাড়ি (লালন শাহ মাজার ), রবীন্দ্র কুঠিবাড়ি (শিলাইদহ) এবং মীর মশাররফ হোসেনের বাস্তুভিটা (লাহিনীপাড়া) বাংলাদেশের প্রধান তিনটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করেন । উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ, কুষ্টিয়া জোনের ইনচার্জ ও অন্যান্য অফিসারবৃন্দ।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 10/03/2026

০৯-০৩-২০২৬ খ্রীঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন কার্যালয়ের কনফারেন্স কক্ষে মার্চ/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শুক্লা সাহা, পিপিএম, পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন ও খুলনা জোনের অফিসার ফোর্স এবং খুলনা রিজিয়নের আওতাধীন অন্যান্য জোনের অফিসার ফোর্স ভার্চুয়ালি কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি অফিসার ও ফোর্সের বিভিন্ন আবেদন ও সমস্যা মনোযোগসহকারে শ্রবণ করেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। এছাড়াও তিনি দায়িত্ব পালনে আরও শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও পেশাদার আচরণ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 24/02/2026

২৩ ফেব্রুয়ারি ২০২৬খ্রিঃ তারিখ জনাব শুক্লা সাহা, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), টুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন মহোদয় ট্যুরিস্ট পুলিশ, বাগেরহাট জোন অফিসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ, বাগেরহাট জোনের ইনচার্জ ও অন্যান্য অফিসারবৃন্দ।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 20/02/2026

“মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region এর বিনম্র শ্রদ্ধা নিবেদন”
=======================================

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?
আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি?

আজ ২১ ফেব্রুয়ারি, রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি একই সাথে শোকাবহ ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন। ১৯৫২ সালের এই দিনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের উপর পাক বাহিনীর গুলি বর্ষণে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বারসহ আরো অনেকে।
মহান ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ হাদিস পার্ক, খুলনায় ২১ ফেব্রুয়ারি, ২০২৬ রাত ০০.০১ মিনিটে মহান ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও ভাষা শহীদদের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন এর মাননীয় পুলিশ সুপার (অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শুক্লা সাহা, পিপিএম মহোদয় এবং অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 17/02/2026

১৭-০২-২০২৬ খ্রীঃ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় টুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন কার্যালয়ের কনফারেন্স কক্ষে ফেব্রুয়ারি/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেনজনাব শুক্লা সাহা, পিপিএম, পুলিশ সুপার(অতিঃ ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন, খুলনা। এছাড়া উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন ও খুলনা জোনের অফিসার ফোর্স এবং খুলনা রিজিয়নের আওতাধীন অন্যান্য জোনের অফিসার ফোর্স ভার্চুয়ালি কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সভায় তিনি অফিসার ও ফোর্সের বিভিন্ন আবেদন ও সমস্যা মনোযোগসহকারে শ্রবণ করেন এবং কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন। এছাড়াও তিনি দায়িত্ব পালনে আরও শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও পেশাদার আচরণ বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 01/02/2026

বিভাগীয় বন সংরক্ষকের সাথে মতবিনিময়
==========================
অদ্য ০১/০২/২০২৬খ্রিঃ ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব শুক্লা সাহা, পিপিএম মহোদয় সুন্দরবন জোনের করমজল পর্যটন কেন্দ্রে ট্যুরিস্টদের সেবার মান বৃদ্ধিসহ তাদের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে উক্ত পর্যটন কেন্দ্রে ০১ টি ট্যুরিস্ট হেল্পডেস্ক স্থাপন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা ও জীববৈচিত্র্য রক্ষাসহ বিভিন্ন দিক নিয়ে জনাব ইমরান আহম্মেদ, বন সংরক্ষক, খুলনা অঞ্চল এর সহিত আলোচনা করেন।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 25/01/2026

জনাব শুক্লা সাহা, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন এর নির্দেশনায় সুন্দরবন জোনের অফিসার/ফোর্স এবং YOUTH SUNDERBANS এর উদ্যোগে পরিবেশ সুরক্ষা সংক্রান্ত এর ব্যানারের ২৪-০১-২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার বিকাল ১৪.৩০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত ‍ট্যুরিস্ট স্পট সমূহে পরিস্কার পরিছন্নতা কার্যক্রমের চিত্র সমূহ।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 25/01/2026

জনাব শুক্লা সাহা, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) ট্যুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন এর নির্দেশনায় খুলনা রিজিয়ন ও জোনের অফিসার/ফোর্স এবং BD CLEAN KHULNA এর যৌথ উদ্যোগে ২৪-০১-২০২৬ খ্রি. তারিখ রোজ শনিবার বিকাল ১৫.৩০ ঘটিকা হতে ১৭.০০ ঘটিকা পর্যন্ত ‍খুলনা মহানগরীর বিআইডব্লিউটিএ ৫নং ঘাট হতে ৭নং ঘাট পর্যন্ত পরিস্কার পরিছন্নতা কার্যক্রমের চিত্র সমূহ।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 18/01/2026

অদ্য ১৮/০১/২০২৬খ্রিঃ তারিখ সকাল ১০:০০ ঘটিকায় জনাব শুক্লা সাহা, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), টুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন কর্তৃক খুলনা রিজিয়ন ও জোনের সকল অফিসার ও ফোর্সের অংশগ্রহণে মাস্টার প্যারেড গ্রহণ করেন।

Photos from ট্যুরিস্ট পুলিশ খুলনা রিজিয়ন Tourist Police Khulna Region's post 18/01/2026

১৭ জানুয়ারি ২০২৬খ্রিঃ তারিখ জনাব শুক্লা সাহা, পিপিএম, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত), টুরিস্ট পুলিশ, খুলনা রিজিয়ন মহোদয় ট্যুরিস্ট পুলিশ, সুন্দরবন জোন, ঢাংমারি ও করমজল এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সুন্দরবন ভ্রমনে আগত সম্মানিত পর্যটকদের সার্বিক নিরাপত্তা সংক্রান্তে রিসোর্ট মালিকদের সহিত মতবিনিময় সভা আয়োজন করা হয়। সভায় সুন্দরবনগমী পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন প্রকার দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়। এছাড়া সুন্দরবনের জীব ও সৌন্দর্য রক্ষায় সুন্দরবনের সাথে সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় করে ট্যুরিস্ট পুলিশ, সুন্দরবন জোনকে করমজল এলাকায় প্লাস্টিক বর্জ্য দূষণ রোধে ও পরিষ্কার পরিচ্ছন্নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

House# 635, Road# 07, Mujgunni R/A, Boyra
Khulna
9000