17/05/2026
মনে রেখো বাংলাদেশ!
✅✅আমি ভালো আছি আলহামদুলিল্লাহ✅✅
🌹💞💞 সততাই আমার একমাত্র মুলধন 💞💞🌹
17/05/2026
মনে রেখো বাংলাদেশ!
17/05/2026
রক্তচক্ষু, বাধা, ভয়; কিছুই থামাতে পারে না তাকে।
তিনি বারবার ফিরে আসেন এই ,মাটির টানে।
ফ্যাসিবাদী তাহলে কে?
আপনি, আওয়ামী লীগের মত বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করবেন, নির্বাচনে অংশ নিতে দিবেন না; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
আপনি, “আমরা আর মামুরা” মিলে একতরফা নির্বাচন করবেন; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
আপনি, সুপ্রীম কোর্টের সাবেক বিচারপতিকে মিথ্যা হত্যা মামলা দিয়ে মাসের পর মাস কোনো বিচার ছাড়া জেলে রাখবেন; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
আপনি, শত শত সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিবেন, তাদের ব্যংক আ্যকাউন্ট জব্দ করে রাখবেন, তাদের চাকরি খেয়ে দিবেন, জেলে নিয়ে আটকে রাখবেন; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
আপনি, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু, শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদের শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর জেলে রাখবেন; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
আপনার আমলে বিরোধী দলের নেতা-কর্মীরা পুলিশ হেফাজতে ও জেলের মধ্যে নির্যাতনের শিকার হয়ে, চিকিৎসার অভাবে মৃত্যু বরণ করবে; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
যেখানে আওয়ামী লীগের শাসনামলে আইনজীবী সমিতির নির্বাচনগুলো অংশগ্রহণমূলক হতো, আপনারা একাধিকবার নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট-সেক্রেটারি হয়েছেন, সেখানে বর্তমানে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের স্বতন্ত্র প্রার্থীদেরও আইনজীবী সমিতি (Bar Association) এর মতো পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছেন না; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
আপনি, ৭ মার্চের ভাষণ বাজানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিথ্যা মামলা দিয়ে জেলে নিবেন; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
আপনি, আদালতকে ব্যবহার করে বিরোধী দলীয় মতকে নির্লজ্জভাবে দমন-পীড়ন করবেন, কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
আপনি, শিশুদের টিকাদান কর্মসূচির ধারাবাহিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটাবেন সামান্য কমিশন বাণিজ্যের জন্য, শত শত শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
আপনি সাম্রাজ্যবাদের সাথে গোলামী চুক্তি করে ক্ষমতায় আসবেন, ক্ষমতায় থাকবেন; কিন্তু তারপরও আপনি ফ্যাসিবাদী নন, আপনি গণতান্ত্রিক
-মোহাম্মদ আলী আরাফাত
15/05/2026
করোনায়ও এত শিশুর মৃত্যু হয়নি।বিভিন্ন টিভি ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এত ছোট্ট বাচ্চাদের মৃত্যু দেখলে চোখে পানি এসে যায়😢😢😢😢
ইউনুসের বিচার কবে হবে???
Civilized Country হলে এই মধ্যস্বত্ব'র সর্বোচ্চ শাস্তি হত।
15/05/2026
"দেশ বাঁচাতে প্রয়োজন
শেখ হাসিনার প্রত্যাবর্তন"
১৭ মে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস - সফল করুন।
আমাদের স্লোগান হবে গগনবিদারী, আমাদের চেতনায় মুক্তিযুদ্ধ - বাংলাদেশ।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
14/05/2026
লাখো মানুষের ভালোবাসায় শেষ বিদায় কিংবদন্তী নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন |
14/05/2026
মাশরাফি বিন মর্তুজা তার বাবাকে বলেছেন- আমি মারা গেলে আমার লাশ যেন নড়াইলে না নেয়া হয়।
14/05/2026
বঙ্গবন্ধু নাকি তার দুই ছেলে কে সোনার তাজ মাথায় দিয়ে বিয়ে দিয়েছিল মন্দার সময়!
আজকে কি হচ্ছে?
অদ্ভুত এক দেশ, অদ্ভুত এক দুনিয়া!
একদিকে শত শত কোটি টাকার রাজকীয় বিয়ে, আলোর ঝলকানি, উৎসব আর বিলাসিতা অন্যদিকে হাসপাতালের বারান্দায় অসহায় বাবা-মা তাদের হামে আক্রান্ত সন্তানকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ছে।
ছবির এই বাবা-মায়ের প্রিয় সন্তানটা ধুঁকে ধুঁকে মারা গেছে, অথচ তাদের কান্না শোনার মত যেন কেউ নেই!
একই দেশে কেউ বিলাসিতার পাহাড়ে বসবাস করে, আর কেউ একটা টিকা, একটা চিকিৎসা, একটা বাঁচার সুযোগের জন্য হাহাকার করে। এই দেশের সাধারণ মানুষের জীবন যেন কোনো মূল্যই বহন করে না।
এক দল যায়, আরেক দল আসে— ক্ষমতার পালাবদল হয়, আনন্দ-উৎসব চলে, তামাশা চলে....
কিন্তু বদলায় না শুধু খেটে খাওয়া মানুষের ভাগ্য।
আমরা, সাধারণ মানুষ, ঠিক এই বাবা-মায়ের মতোই নির্লিপ্ত চোখে সব দেখি কিন্তু কিছুই করার থাকে না।
আজ যদি কোনো প্রভাবশালী নেতা বা ক্ষমতাবান ব্যক্তির সন্তানের সঙ্গে এমনটা ঘটত, তাহলে হয়তো পুরো দেশ উত্তাল হয়ে যেত। কিন্তু গরিব, সাধারণ, পরিশ্রমী মানুষের সন্তানের মৃত্যু শুধুই একটা সংখ্যা।
এই বৈষম্যই সবচেয়ে নির্মম। কারণ এখানে মানুষের মূল্য তার মানবিকতায় নয়, তার ক্ষমতা ও পরিচয়ে নির্ধারিত হয়।
13/05/2026
চট্রগ্রামের আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাওছার আহমেদে কে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে দেওয়া হয়েছে !
মনে রেখো বাংলাদেশ ..?
13/05/2026
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন। “ ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”
আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি, বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা গভীর জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন-আমীন।