01/05/2026
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এ উপলক্ষে আজ ১ মে ২০২৬, শুক্রবার বিকেলে ঢাকার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত ‘শ্রমিক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
#শ্রমিকসমাবেশ
28/04/2026
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বহুজাতিক শক্তি কর্পোরেশন শেভরন (Chevron)-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেভরন কর্পোরেশনের ‘বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ’ (BAEC) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
27/04/2026
পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার (২৭ এপ্রিল ২০২৬) যশোরের শার্শা উপজেলার উলশী খাল (জিয়া খাল) পুনঃখননের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে খালপাড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
27/04/2026
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অদম্য অঙ্গীকার নিয়ে যশোরে পৌঁছেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
গণমানুষের জীবনমান উন্নয়ন ও আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর নিরলস প্রয়াস অব্যাহত।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার