15/02/2020
Entaz-Aleya Memorial library
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Entaz-Aleya Memorial library, Library, Khulna.
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামের গাঁয়েরহাটে ‘এন্তাজ-আলেয়া মেমোরিয়াল লাইব্রেরি’ নামে একটি সাধারণ পাঠাগার গড়ে তোলা হয়েছে। স্থানীয়ভাবে এ প্রতিষ্ঠানটি সকল বয়সের মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আলোকিত মানুুষ গড়াই পাঠাগারটির মূল উদ্দেশ্য। এছাড়া এ প্রতিষ্ঠান থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামূল্যে স্পোকেন ইংলিশ কোর্স ও প্রাইভেট পড়ানোর ব্যবস্থা এবং জাতীয় দিবসগুলো উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
15/02/2020
28/07/2015
এপিজে কালামের কিছু বিখ্যাত উক্তি
ভারতের মিসাইলম্যান বলে খ্যাত পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এপিজে আবদুল কালাম কিছু বিখ্যাত উক্তির জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
তামিলনাড়ুর অতিদরিদ্র পরিবার থেকে উঠে এসে ভারতের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত এই অসামান্য প্রতিভাধর ব্যক্তির কিছু উক্তি আমাদের আজও প্রবলভাবে অনুপ্রাণিত করে।
পাঠকদের জন্য তার এমনই কিছু উক্তি দেয়া হলো-
'ঘুমের মধ্যে যা তুমি দেখো, সেটা স্বপ্ন না। যা তোমাকে ঘুমাতে দেয় না, সেটাই স্বপ্ন।'
‘সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই পুড়তে হবে।’
‘স্বপ্নকে সত্যি করতে হলে প্রথমে তোমাকে স্বপ্ন দেখতে হবে।’
‘শ্রেষ্ঠত্ব একটি চলমান প্রক্রিয়া এবং এটি কোনো আকস্মিক ঘটনা নয়।’
‘জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।’
‘সাফল্যকে উপভোগ করার জন্যই জীবনে প্রতিবন্ধকতা প্রয়োজন।’
‘আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব।’
‘ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা।’
‘যদি একটি দেশকে দুর্নীতিমুক্ত এবং সুন্দর মনের মানুষের জাতি হতে হয়, তাহলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এক্ষেত্রে তিনজন সামাজিক সদস্য পার্থক্য এনে দিতে পারে। তারা হলেন বাবা, মা এবং শিক্ষক।’
12/06/2015
12/06/2015
গত ৫ জুন ২০১৫ : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা গ্রামে এন্তাজ-আলেয়া মেমোরিয়াল লাইব্রেরির উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় বই পরিচিতি সভা। সুবিধা বঞ্চিত শিশুদেরকে লাইব্রেরিতে সংগৃহীত বই সম্পর্কে ধারণা দেন লাইব্রেরির প্রতিষ্ঠাতা, দৈনিক যুগান্তরের সহ-সম্পাদক এবং ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাধারণ সম্পাদক একরামুল ইসলাম বিপ্লব
09/04/2015
৪ এপ্রিল ২০১৫ : খুলনার এন্তাজ-আলেয়া মেমোরিয়াল লাইব্রেরির প্রতিষ্ঠাতা, যুগান্তরের সহ-সম্পাদক একরামুল ইসলাম বিপ্লবের হাতে নিজের লেখা বই তুলে দিচ্ছেন চ্যানেল আইয়ের পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউণ্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু
10/02/2015
যত্নে থাকুক বই
আবার জমল মেলা। বইমেলা। ফেব্রুয়ারি মাসটায় কেনা হয় অনেক বই। কেনা এবং পড়ার মাঝে যত্ন নেওয়া হয় কম। নিত্যকাজের ব্যস্ততায় সঠিকভাবে সংরক্ষণও করা হয়ে ওঠে না। তবে একটু সচেতনতায় কিন্তু সহজেই যত্ন নিতে পারি আমরা বইয়ের। বই পড়ার সময় কিংবা শেলফে সংরক্ষণের সময় কীভাবে যত্নআত্তি নিতে হবে এমন নানা পরামর্শ দিয়েছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রকল্প সমন্বয়কারী কামাল হোসাইন।
যখন বই পড়ব
বই পড়ার সময় আমরা অনেক সময় নিজেদের সুবিধামতো কলম বা পেনসিলে দাগ দিয়ে থাকি। ব্যক্তিগত বই না হলে এই বই পড়তে অন্যের সমস্যা হয়। তাই খুব প্রয়োজন না হলে দাগ কাটা থেকে বিরত থাকতে হবে।
বইয়ের পাতা ওল্টানোর সময় অনেকে থুতু ব্যবহার করেন। এটা অস্বাস্থ্যকর। এতে করে বইও নষ্ট হয়।
পাতা ভাঁজ করা উচিত নয়। পাতায় চিহ্ন দেওয়ার জন্য বুক মার্কার অথবা টুকরো কাগজ ব্যবহার করুন।
পড়ার সময় বইয়ের পাতা কখনোই তাড়াহুড়া করে ওল্টানো উচিত নয়। এতে বইয়ের পাতা ছিঁড়ে যেতে পারে।
অনেকে আমরা নিজেদের দরকারের জন্য দু-একটি পাতা ছিঁড়ে নিই। এটা খুব অনুচিত কাজ। দরকার হলে ফটোকপি করে নিন।
যখন ভারী বই পড়বেন তখন বুক-কুশনে রেখে বই পড়ুন। এতে বইয়ের স্পাইন ভেঙে বই নষ্ট হবে না।
খেতে খেতে বই না পড়াই ভালো। এতে করে খাবারের দাগ বইয়ে লেগে বই নোংরা হয়ে যাওয়ার সঙ্গে বইয়ে পোকামাকড় আক্রমণ করার আশঙ্কা থাকে।
পড়ার মাঝখানে বই উল্টে রাখবেন না, এতে বাইন্ডিং ছিঁড়ে যেতে পারে।
কোনো বিষয়ে নোট নেওয়ার সময় বইয়ে আন্ডারলাইন করার প্রয়োজনে হালকাভাবে পেনসিল ব্যবহার করুন।
বই সংরক্ষণ
সংরক্ষণের জন্য বই আলোবাতাসযুক্ত শুকনো স্থানে রাখতে হবে।
বুক শেলফের মাপ অনুযায়ী বই রাখুন। গাদাগাদি করে রাখবেন না। বই রাখার সবচেয়ে ভালো উপায় হলো খাড়া করে রাখা। একটার ওপর আরেকটা রাখলে বাঁধাইয়ের ক্ষতি হতে পারে।
ব্যক্তিগত শেলফে যখন বই গুছিয়ে রাখবেন, তখন বিষয় অনুযায়ী গোছালে সহজে পেতে সুবিধা হয়।
ইচ্ছে করলে লেবেল এবং ট্যাগ লাগিয়ে নিতে পারেন। বই ছেঁড়া বা পাতা আলগা থাকলে বাঁধিয়ে নিতে হবে।
শেলফ থেকে বই নামানোর সময় পুরো বই ধরে নামান। শুধু ওপরের অংশ ধরে টানলে নষ্ট হয়ে যাবে।
শেলফ থেকে বই নিলে পড়া শেষে শেলফের ঠিক জায়গায় রাখুন।
অনেকের বইয়ের মধ্যে ফুল বা পাতা রাখার অভ্যাস, সংরক্ষিত বইয়ের মধ্যে ফুল চেপে রাখবেন না। এতে বইয়ের পাতার রং নষ্ট হয়ে যায়।
বইয়ের প্রধান শত্রু হলো ধুলাবালি ও পোকামাকড়। এ জন্য কিছুদিন পর পর সুতি কাপড় দিয়ে বই মুছতে হবে। ভেজা বা নোংরা কাপড় দিয়ে মোছা উচিত নয়।
স্যাঁতসেঁতে ভিজে ঘরে বই রাখবেন না। নিতান্তই যদি আবদ্ধ অবস্থায় রাখতে হয়, তাহলে বইয়ের পাশে ন্যাপথলিন গোটা কিংবা কচি নিমপাতা রাখতে হবে। এতে পোকামাকড় ধারেকাছে ঘেঁষবে না।
বছরে দুবার বই রোদে দিন। সরাসরি রোদে নয়, এতে পাতা ভেঙে যেতে পারে।
যতটা সম্ভব নিয়মিত পড়ার অভ্যাস করুন। এতে বই ভালো থাকবে।
05/12/2014
১৫ নভেম্বর ২০১৪ : খুলনার এন্তাজ-আলেয়া মেমোরিয়াল লাইব্রেরির প্রতিষ্ঠাতা ঢাকা সাব এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক একরামুল ইসলাম বিপ্লবের হাতে নিজের লেখা বই তুলে দিচ্ছেন বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী ও ঢাকার বিখ্যাত লাজ ফার্মার স্বত্বাধিকারী রহমান মোহাম্মদ লুতফর
26/11/2014
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Khulna
