ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা, খুলনা মহানগর

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা, খুলনা মহানগর

Share

ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করবো আমরা!

26/10/2025

সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্ব চাই?
তাহলে ভোট দিন হাতপাখা মার্কায়— আলহাজ্জ মুফতী আমানুল্লাহ ভাইয়ের পক্ষে!

#ভোটদিন_হাতপাখায়
#নিরাপদ_খুলনা
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ
#খুলনা০২
#জনতার_প্রার্থী

26/10/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সদর থানার দাওয়াহ সম্পাদক মিরাজুল ইসলাম এর খালা ইন্তেকাল করেছেন। (إنا لله وإنا إليه راجعون)। এ সংবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সদর থানার পরিবার গভীরভাবে মর্মাহত।

এক যৌথ শোকবার্তায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সভাপতি মোঃ মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক মুহাঃ তৌফিকুল ইসলাম রাজ বলেন—
“সকলের খালা জীবনের এক গুরুত্বপূর্ণ পারিবারিক অংশ। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মর্যাদা দান করুন, তাকে জান্নাতের বাগানের শান্তি ও স্নিগ্ধতায় রাখুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফীক দান করুন।”

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সকলে মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং থানার সর্বস্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাচ্ছে, যেন তাঁরা মরহুমার রূহের মাগফিরাতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

বার্তা প্রেরক
মোঃ নূরুল করীম
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা, খুলনা মহানগর।

25/10/2025

আপনার একটুকু ভোট, খুলনা-০২ আসনের পরিবর্তনের পথ।
সৎ, যোগ্য ও আমানতদার নেতৃত্বের জন্য আলহাজ্ব মুফতী আমানুল্লাহ ভাইকে হাতপাখা মার্কায় ভোট দিন।

#ভোটদিন_হাতপাখায়
#খুলনার_আস্থা_আমানুল্লাহ
#ইসলামী_আন্দোলন_বাংলাদেশ

24/10/2025

তরুণদের প্রথম ভোট,
হাতপাখার পক্ষে হোক।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা, খুলনা মহানগর's post 20/10/2025

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্র ঘোষিত(১-৩০ অক্টোবর) দাওয়াতি মাস পালনের লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানায় দাওয়াতি সভা ও সদস্য সংগ্রহ করা হয়!

উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদর থানার সহ-সভাপতি শেখ শাহরিয়ার নাফিস,দাওয়াহ সম্পাদক মিরাজুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ নূরুল করীম আজাদী সহ প্রমুখ নেতৃবৃন্দ।

#খুলনায়
#সদর

19/10/2025

সবকিছু হারিয়ে গেলেও যদি আল্লাহ সাথে থাকেন, তবে কিছুই হারায় না। কারণ তিনিই ভাঙা হৃদয়কে নতুন করে জোড়া দেন। 🌙🤍

#আল্লাহ #বিশ্বাস #আলহামদুলিল্লাহ #ইসলামিক_উক্তি #তাওহীদ #ধর্মীয়_প্রেরণা

13/10/2025

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমানুল্লাহ ভাইয়ের সালাম নিন খুলনা-২ এ হাতপাখায় ভোট দিন!

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
(সদর ও সোনাডাঙ্গা-খুলনা-২)

#সদর-সোনাডাঙ্গা-খুলনা-২

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা, খুলনা মহানগর's post 08/10/2025

আবরার ফাহাদকে বীর প্রতিক ঘোষণা করার দাবি।
দোষীদের শাস্তি না হওয়া জাতির জন্য কলঙ্কজনক।
- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক শহীদ আবরার ফাহাদ স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে আইসিএবি মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর-এর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান-এর সঞ্চালনায় ০৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে তার নিজ কক্ষ থেকে ডেকে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর ২০২১ সালের ডিসেম্বরে আদালত ২৫ জন আসামির মধ্যে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে, যা পরবর্তীতে হাইকোর্টও বহাল রাখে। তবুও দুঃখজনকভাবে চার বছর পার হলেও এখনো সেই রায় কার্যকর হয়নি।

তিনি আরো বলেন, আবরার ফাহাদ বাংলাদেশের তরুণ প্রজন্মের বিবেক, সাহস, মতপ্রকাশের স্বাধীনতা বিদেশি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রতীক। তার হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকর না হলে ভবিষ্যতে এমন জঘন্য অপরাধ করার সাহস পাবে দেশবিরোধী অপশক্তি। তাই অবিলম্বে আবরার ফাহাদ হত্যার রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, আবরার ফাহাদকে বীর প্রতিক হিসেবে ঘোষণা করা সময়ের দাবি। তার আত্মত্যাগ তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার দৃষ্টান্ত। পাশাপাশি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা, র‍্যাগিং, দমননীতি ও মতপ্রকাশের স্বাধীনতা রুদ্ধ করার সংস্কৃতি দূর করে একটি নিরাপদ ও মানবিক পরিবেশ গড়ে তুলতে হবে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ যে, ন্যায়বিচারের দাবিতে সকল শান্তিপূর্ণ ও আইনসম্মত আন্দোলনে তারা সর্বোচ্চ ভূমিকা রাখবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি-আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত কার্যকর করুন এবং আবরারকে বীরপ্রতিক হিসেবে ঘোষণা করে তার আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা করুন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ খাইরুল কবির
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

08/10/2025

FROM THE RIVER TO THE SEA PALESTINE WILL BE FREE"

খুলনার সর্বস্তরের ছাত্র-জনতা কর্তৃক আয়োজিত গ্লোবাল সমুদ্র ফ্লোটিলায় আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ এবং উক্ত নৌবাহরসহ সকল ফিলিস্তিনবাসী জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত।

উক্ত প্রোগ্রামে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সদ্য থানার এর সংগ্রামী ও বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহা. ফাহিমুর রহমান ফাহিম।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা, খুলনা মহানগর's post 04/10/2025

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস
(০১-৩১ অক্টোবর ২০২৫)

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের আজ ৪র্থ দিন (০৪ অক্টোবর'২৫ ) খুলনা মহানগরীর আওতাধীন সদর থানার পালিত কার্যক্রমের স্থিরচিত্র।

#দাওয়াতি_মাস_২০২৫

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সদর থানা, খুলনা মহানগর's post 03/10/2025

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাস
(০১-৩১ অক্টোবর ২০২৫)

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাসের আজ ৩য় দিন (০৩ অক্টোবর'২৫ ) খুলনা মহানগরীর আওতাধীন সদর থানার পালিত কার্যক্রমের স্থিরচিত্র।

#দাওয়াতি_মাস_২০২৫

03/10/2025

ফিলিস্তিনের আকাশ আজো আগুনে ঝলসে ওঠে,
শিশুর কান্না থামে না, মায়ের বুক খালি হয় রোজ।
নিরীহের রক্তে রাঙা হয়েছে যাকিনের জমিন,
তবুও মাথা নত নয়, তারা লড়ে আদমের অধিকার।
আমরাও আছি তাদের পাশে, কলমে আর কণ্ঠে প্রতিবাদ,
ফিলিস্তিন মুক্ত হবেই — ইনশাআল্লাহ।
—আরাফাত হোসাইন সিকদার

#গাজারপাশে_থাকুন

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

পাওয়ার হাউস মোড়
Khulna