26/03/2026
🇧🇩 ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি শুরু করেছিল স্বাধীনতার সংগ্রাম—অগণিত শহীদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছে।
আসুন, আমরা সবাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি সুন্দর, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হই।
🔴 শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
🟢 স্বাধীনতার চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha
25/03/2026
গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, সাতহালিয়া গ্রামের সম্মানিত ব্যক্তি ও সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মোল্লা ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক। দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করেছেন। তাঁর অবদান আমাদের সমাজ ও শিক্ষা অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
আমরা সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তায়ালা স্যারকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।
শোকাহত
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা
তারিখ:- ২৫/০৩/২০২৬ ইং।
17/03/2026
আলহামদুলিল্লাহ, সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত প্রতি বছরের ন্যায় এ বছর ও সাতহালিয়া গ্রামে ৮ টি মসজিদে একযোগে ২৯ শে রমজান ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দের আন্তরিক সহযোগিতায় ও একান্ত প্রচেষ্টায় উক্ত ইফতার মাহফিলটি আয়োজন করা সম্ভব হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায় আমাদের সকল সদস্যদের নেক হায়াত দান করুন ও সকলের মনে আশা পূরণ করে দিন, সাথে সাথে এই অছিলায় সকলের গুনাহ্ খাতাকে মাফ দিন।
আমিন।।।
17/03/2026
🌃 অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌙
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। 💖
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই আনন্দের ঈদ আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণের বার্তা। রমজানের ত্যাগ, ধৈর্য ও আত্মসংযমের শিক্ষা আমাদের প্রতিদিনের জীবনে প্রতিফলিত হোক। 🤲
আসুন, ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের সাথে ভাগাভাগি করি। ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতায় গড়ে তুলি একটি সুন্দর সমাজ। 🌸
আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন এবং জীবনকে বরকতময় করে তুলুন—এই কামনায় সবাইকে জানাই ঈদ মোবারক। 🌙✨
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha #মাহেরমজান
13/03/2026
🌙 মাহে রমজানের শেষ দশক 🌙
দেখতে দেখতে আমরা পবিত্র মাহে রমজানের শেষের দিকে চলে এসেছি। এই শেষ সময়গুলো অত্যন্ত মূল্যবান ও ফজিলতপূর্ণ। এই সময়ে রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম লাইলাতুল কদর।
আসুন, আমরা এই শেষ দিনগুলোকে আরও বেশি ইবাদত, দোয়া, কুরআন তিলাওয়াত ও দান-সদকার মাধ্যমে কাজে লাগাই। আল্লাহর কাছে নিজের ও সবার জন্য ক্ষমা ও রহমত কামনা করি।
আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, নামাজ ও ইবাদত কবুল করুন এবং লাইলাতুল কদরের বরকত নসিব করুন।
🤲 আসুন, রমজানের শেষ মুহূর্তগুলোকে ইবাদতের মাধ্যমে মূল্যবান করে তুলি।
#রমজান
13/03/2026
🌙 মাহে রমজানের শুভেচ্ছা 🌙
পবিত্র মাহে রমজান আমাদের জন্য রহমত, বরকত ও নাজাতের মাস। এই মাস আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ এনে দেয়।
আসুন, আমরা সবাই রমজানের শিক্ষা অনুযায়ী নিজেদের জীবনকে গড়ে তুলি—
নিয়মিত নামাজ আদায় করি, বেশি বেশি কুরআন তিলাওয়াত করি, গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই এবং ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব গড়ে তুলি।
আল্লাহ তাআলা আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন এবং আমাদের জীবনকে কল্যাণে ভরিয়ে দিন।
🤲 রমজানের পবিত্রতা আমাদের জীবনকে আলোকিত করুক।
#রমজান #মাহেরমজান
20/02/2026
🌺 একুশে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌺
গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের, যারা ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলা ভাষা। একুশ আমাদের চেতনা, একুশ আমাদের অহংকার, একুশ আমাদের প্রেরণা।
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং সকলকে মাতৃভাষার মর্যাদা রক্ষা ও সঠিক চর্চার আহ্বান জানাচ্ছে।
আসুন, ভাষার প্রতি ভালোবাসা ও সম্মান অটুট রেখে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলি সুন্দর ও সচেতন সমাজ। সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষে থেকে
সবাইকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা ও শুভেচ্ছা।
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha #২১ফ্রেরুয়ারী
13/02/2026
🤝আসসালামু আলাইকুম,
🌙✨ পবিত্র রমজান মাসের শুভাগমন উপলক্ষে বার্তা ✨🌙
➡সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
রহমত, বরকত ও নাজাতের এই মহিমান্বিত মাস আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধির অপূর্ব সুযোগ, রমজান আমাদের শিখায় ধৈর্য, সংযম, তাকওয়া এবং মানবতার প্রকৃত মূল্য, এ মাসে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি এবং পাশাপাশি সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব,আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত ও দান-সদকার মাধ্যমে নিজেদের গড়ে তুলি এবং আমাদের সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করি, রমজানের শিক্ষায় আলোকিত হয়ে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধে গড়ে উঠুক আমাদের প্রিয় সমাজ।
মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে সুস্থতা ও সামর্থ্য দান করুন, সঠিকভাবে সিয়াম সাধনা পালনের তাওফিক দান করুন এবং আমাদের সকল নেক আমল কবুল করুন। আমিন 🤲
🌙 রমজান মোবারক। আলোকিত হোক আমাদের জীবন ও সমাজ। ✨
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha
03/02/2026
পবিত্র শবে বরাতের এই বরকতময় রাতে আমরা দোয়া ও তওবার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। এই রাতের গুরুত্বপূর্ণ আমলগুলোর অন্যতম হলো নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা, রাতে নফল নামায, কুরআন তিলাওয়াত, তাসবিহ পাঠ ইত্যাদি এবং পরের দিন নফল রোজা রাখা। হাদিসের ভাষ্য মতে, এই মহিমান্বিত রাতে আল্লাহ তায়ালা ক্ষমা প্রার্থনাকারী ক্ষমা করেন, রিযিক প্রত্যাশীকে রিযিক বাড়িয়ে দেন এবং বিপদগ্রস্থকে বিপদমুক্ত করেন। সর্বোপরি মহান আল্লাহ তায়ালা, এ রাতে বান্দাদের জন্য ক্ষমা ও রহমতের দরজা উন্মুক্ত করে দেন।
#সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha
26/12/2025
সাতহালিয়ায় শীতবস্ত্র বিতরণ,(২৫-১২-২০২৫)
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়া গ্রামে সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষে থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের খন্ড চিত্র।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আব্দুল্লাহ আল বাকী। তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: শামীম হোসেন সঞ্চালনা করেন মো: মাসুদুর রহমান এবং আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ এম আইউব, ডি এম সালাউদ্দিন, মো: মামুনার রশিদ, মো: সুজন হোসেন, মো: মান্না হোসাইন, মো: আকবর হোসেন, মো: মনকারুল ইসলাম, মো: রবিউল শেখ, মো: সোহেল রানা ,মো: মোস্তফা সরদার, মো: সুমন, মো: আসাদুল ইসলাম, মহান আল্লাহ আমাদের সহায় হোন।
সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা-Sathalia Samaj Kalyan Shongstha ゚