Govt. Coronation Girls' High School,khulna

Govt. Coronation Girls' High School,khulna

Share

১৯১২ সালে প্রতিষ্ঠিত হয়, খুলনা বিভাগ?

Photos from Govt. Coronation Girls' High School,khulna's post 12/05/2026

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ অত্র বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রাহমা জান্না পরি ব্যাডমিন্টন একক (ছাত্রী) প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং রাহমা জান্না পরি ও ফেরদাউস মেঘা ব্যাডমিন্টন দ্বৈত (ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে

তাদের এ অর্জনে সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

Photos from Govt. Coronation Girls' High School,khulna's post 11/05/2026

ইস্পাহানি হাউজ
28,Lower Jashore Road,Khulna

09/05/2026

খুলনা সিটি কর্পোরেশনকে - পৌরসভা বা তার নিচের স্তরে নিয়ে যাওয়া উচিত। ৩ মাস অন্তর সিটি কর্পোরেশন ট্যাক্স নেয় শহরে বাড়ি যাদের তাদের থেকে,
বাড়ি যেমন তেমন পাই টু পাই হিসাব করে ট্যাক্স নেয়, এতে শুধু বাড়িওয়ালা না, ভাড়াটিয়াদের উপরও চাপ সৃষ্টি হয়, কারণ ট্যাক্স বাড়লে বাড়ি ভাড়া বাড়ে। ট্যাক্স নিবে, এটা নিয়ে আমাদের নগরবাসীর সমস্যা নেই কিন্ত যেভাবে ট্যাক্স নিচ্ছে সেভাবে কি নাগরিক সুযোগ-সুবিধা দিচ্ছে?

হাইওয়ে থেকে একটু ভেতরে ঢুকলে মনেহয় যেন অজপাড়াগাঁয়ে আসছি, সড়কবাতি অধিকাংশ নষ্ট ঠিক করছেনা। রাস্তাঘাট থাকে নোংরা, ফুটপাত ব্যবসায়ীদের দখলে।

রাজশাহীর রাস্তাঘাট, সাজানো-গোছানো শহর দেখে খুলনাবাসী আফসোস করে, অথচ খুলনা সিটি কর্পোরেশনের আয় কিন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের চেয়ে বেশি, আপনি রাজশাহী বাদ দেন, যশোর পৌরসভাও খুলনার চেয়ে বেশি সাজানো-গোছানো-পরিপাটি। অথচ যশোর পৌরসভার বাজেট ছিল খুলনার সাত ভাগের এক ভাগ।

বার্থ সার্টিফিকেট,ডে'থ সার্টিফিকেট, ফ্যামিলি সার্টিফিকেট,ট্যাক্স, ট্রেড লাইসেন্স সহ বিভিন্ন ধরনের ডকুমেন্টস কাউন্সিলর অফিস এবং নগর ভবন থেকে আনতে গেলে হ'য়রানির শেষ নেই, যেখানে অন্যান্য সিটি কর্পোরেশন অনলাইন করে ফেলছে এসব।

এসব সার্টিফিকেট সহ অন্যান্য ডকুমেন্ট অনলাইনে আবেদন করা, অনলাইনে জমা নেওয়ার সিস্টেম রাখতে পারতো কেসিসি, তারপর প্রতিটা ওয়ার্ড অফিসে একজন ডেলিভারি ম্যান রেখে ডকুমেন্টস গুলো হোম ডেলিভারি দিতে পারতো কেসিসি এতে কিন্ত কেসিসির খুব বেশি খরচ হয় না, আমরা যে পরিমাণ হোল্ডিং ট্যাক্স দেয়, সেটা থেকে ০.১% ব্যয় করলে এই সার্ভিস নিশ্চিত করতে পারবে।

এসব যদি না করতে পারে, তো আমাদের এই সিটি কর্পোরেশন থেকেই বা কি লাভ হচ্ছে? না থাকলে অন্তত ট্যাক্স আর দেওয়া লাগতোনা। এখন আবার যারা ময়লা সংগ্রহ করতে আসে তাদের নিয়ে নতুন নাটক। সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিতে হবে আবার ট্রাস যারা সংগ্রহ করতে আসে তাদেরকে টাকা দিতে হবে? তাদের ইচ্ছামত টাকা নিবে! এ কেমন নিয়ম?

24/04/2026

please pray for kids

14/04/2026

আজ যারা বাসা থেকে বের হবেন তারা নিচের প্রশ্নগুলা মাথায় রাখতে পারেন:

১) এটা বাংলা কত সাল শুরু হলো?
- ১৪৩৩

২) বাংলা সন/পঞ্জিকা প্রবর্তন করেন কে এবং কোন সালে?
- সম্রাট আকবর, ১৫৮৪ সালে!

৩) কোন মাস শেষ হয়ে বৈশাখ শুরু হলো/আগের বাংলা মাস কোনটা ছিলো?
- চৈত্র

৪) বাংলা মাস কয়টি?
- ১২টি

৫) বাংলা ঋতু কয়টি?
- ৬টি

৬) বাংলা মাসগুলোর নাম কি?
- বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র

৭) বাংলা পঞ্জিকায় কতদিনে এক বছর?
- ৩৬৫ দিন, অধিবর্ষ(লিপ ইয়ার) হলে ৩৬৬ দিন।

৮) ভাষা আন্দোলন কতো সালে হয়েছিলো?
- ১৯৫২ সালে(ইংরেজী), ১৩৫৮ সন(বাংলা)

প্রশ্নগুলো মুখস্ত করে বের হবেন, হিটখোর সাংবাদিক/কনটেন্ট ক্রিয়েটররা হুটহাট চলে আসতে পারে। কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে প্যানিক করবেন না, মাথা ঠান্ডা রেখে উত্তর দিবেন।"

অগ্রীম শুভ নববর্ষ ১৪৩৩ ❤️

Photos from Govt. Coronation Girls' High School,khulna's post 09/04/2026

খুলনা জিলা স্কুল।

Photos from Govt. Coronation Girls' High School,khulna's post 21/01/2026

আজ ২১/০১/২০২৬ খ্রিঃ তারিখ বুধবার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খুলনার বিদ্যালয় প্রাঙ্গনে আনন্দঘন পরিবেশে বার্ষিক প্রীতীভোজ-২০২৬ অনুষ্ঠিত হয় ।

21/01/2026

দুশ্চরিত্র পুরুষের দ্বারা সবই সম্ভব😄মেয়েরা সুন্দর হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরী 💔

যে মহিলা বুড়া বয়সে এত সুন্দর তার যৌবনে সে আর কত সুন্দরী হবে চিন্তা করেছেন? এত সুন্দর মেয়েকে বউ হিসেবে পেয়েও কিভাবে একটা ছেলে অন্য মেয়েকে বিয়ে করতে পারে তাকে চিট করতে পারে? আসলে একজন লয়াল রেস্পেক্টফুল পুরুষ পেতে ভাগ্য লাগে সৌন্দর্য না!! আমি এমন মেয়েকেও দেখেছি যে কিনা সুন্দর না, দুনিয়ার লোক যেটাকে সৌন্দর্য বলে তার ছিটে ফোটাও নেই তারপরও তার স্বামী চোখে সে দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী আর এমন মেয়েও দেখেছি যাকে দেখলে আপনার মনে হবে এত সুন্দর মেয়েও দুনিয়াতে আছে অথচ তার স্বামী তাকে দুই পয়সারও দাম দেয়না নিজের সুন্দরী বউকে রেখে অন্য মেয়ের পিছে পাগল! আমি ছোট বেলা থেকে আমাদের বড়দের মুখ থেকে শুনতাম যে আল্লাহ যেন কোনো মেয়ের শুধু চেহারা নয় তার নসীব সুন্দর করুক এখন আমি বুঝতে পারছি তারা কেন এরকম দুয়া করতো!!
হক্ব মুভি থেকে একটা শিক্ষা নিবেন পুরুষ মানুষ আপনাকে কতটা ভালোবাসে সেটা গুরুত্বপূর্ণ নয় কতদিন ভালোবাসবে এটা গুরুত্বপূর্ণ কোন সময় বদলে যাবে তার ঠিক নেই! এজন্য পরিবারে সবাইকে বারবার মেয়েদেরকে একটা জিনিস শেখানো উচিত যে "কারও স্বামী যদি কোটি টাকার সম্পদের মালিক হয় বা আরবপতিও হয় তারপরও মেয়েদের নিজস্ব পায়ে দাঁড়ানো খুব জরুরি!! ফিউচার সিকিউর করতে না নিজের চোখে নিজের সম্মান রক্ষার্থে " ❤️
ইসলাম কোনো মেয়েকে ঘরে বন্দী রাখতে বলেনি, কোনো হাদিসে নেই যে মেয়েদেরকে ঘর থেকে বের হওয়া যাবেনা । যদি তাই হতো তাহলে হযরত খাদিজাতুল কুবরা (রা) বিজনেস করতেন না, মা আয়েশা সিদ্দিকা (রা) মত বিচক্ষন মেধাবী সেসময় কেও ছিলেন না এমনকি বড় বড় সাহাবি তাঁর কাছে আসতেন বিভিন্ন মাসায়েল সম্পর্কে জানতে, পর্দার মধ্যে থেকে তিনি উত্তর দিতেন।শরীয়াতের সীমার মধ্যে থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন আর কাজও করতে পারেন।

হক্ব মুভিতে বলা হয়েছে কুরআনের প্রথম শব্দ নাজিল হওয়া "ইকরা" সম্পর্কে , অর্থাৎ " পড়"। জ্ঞান অর্জন প্প্রত্যেক মুমিনের উপর ফরয। মেয়েদের উপর এক পুরো সুরা নাজিল হয়েছে "আন নিসা " এর থেকেই শিক্ষা নিয়ে মেয়েদের উচিত জ্ঞান অর্জন করা নিজের পায়ে দাঁড়ানো, তবে কিছু শর্ত আছে আর সেগুলো আমাদের protection এরজন্যই। তাই বলছি আপনারা নিজেকে মুল্য দিতে শিখুন।
মন দিয়ে লেখাগুলো পড়বেন আর কোনো ভুল হলে ক্ষমা করবেন। All the best ❤️

Collected!

15/01/2026

শোনো মেয়েরা!
এই যে তোমার মন খারাপ হওয়া, কষ্ট পাওয়া, কান্না করা এগুলো আল্লাহর কাছে নরমাল কোনো বিষয় না। কিছু আয়াত দেখেছি যেখানে আল্লাহ নারীদের এই মনের কষ্ট থেকেই সান্ত্বনা দিতে সরাসরি আয়াত নাজিল করেছিলেন।

মুসা (আ:) এর মা যখন তাকে বক্সে ভরে নদীতে ছেড়ে দিয়েছিলেন তখন আল্লাহ তাকে সরাসরি সান্ত্বনা দিয়েছিলেন, ভয় করোনা এবং দুঃখও করোনা। পরের আয়াতে আল্লাহ আবার তার ব্যাপারে বললেন, আমি তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চোখ জুড়ায় এবং সে যেন কোন দুশ্চিন্তা না করে। সূরা কাসাস)

সূরা মারিয়ামেও এক আয়াত আছে, যখন মারিয়াম (আঃ) একা প্রসব বেদনায় কষ্ট পাচ্ছিলেন, ওই মুহূর্তে কেউ ছিল না তাঁর পাশে। তখনও আল্লাহ সরাসরি তাকে সান্ত্বনা দিয়েছিলেন, ও মারিয়াম! দুঃখ করোনা।

আরেক নারী, যিনি বিখ্যাত কেউ ছিলেন না। বয়স হয়ে গিয়েছিলো তার। এই বুড়ো বয়সে এসে তার স্বামী তাকে মায়ের সাথে তুলনা করে ফেললেন। তখন এমন হলে নারীরা আর ওই স্বামীর সাথে সংসার করতে পারতেন না। রাসূল (সাঃ) এর কাছে এসে খুব হা-হুতাশ করছিলেন এই নারি। আল্লাহ সাথে সাথে তার ব্যাপারে আয়াত নাজিল করেছিলেন। কাফফারার মাধ্যমে বিষয়টার সমাধান দিয়েছিলেন।

এরপর সূরা লোকমানে আরেক আয়াত পড়লাম যেখানে আল্লাহ বলেছেন, আমিতো মানুষকে তার মাতাপিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। মা সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে। সুতরাং আমার প্রতি ও তোমার মাতাপিতার প্রতি কৃতজ্ঞ হও। এখানেও শুধু মায়ের ব্যাপারটা আল্লাহ এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন।

অতএব, শোনো মেয়েরা!

যদি তোমার মন ভারী লাগে, রাতে চুপিচুপি চোখ ভিজে যায় তাহলে জেনে রাখো, তোমার কষ্ট আল্লাহ দেখছেন। তোমার চোখের পানি তাঁর কাছে অমূল্য। আল্লাহ তোমাকে ভুলে যাননি।
তিনি সব জানেন, সব শুনছেন শুধু একটু ধৈর্য ধরো। নিশ্চয়ই আল্লাহর সাহায্য অতি নিকটে।

14/01/2026
Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Ahsan Ahmed Road
Khulna
9100