18/02/2026
পবিত্র মাহে রমজান উপলক্ষে দশহালিয়া হিলফুল ফুজুল যুব সংঘ প্রতিবারের ন্যায় এবছর ও গ্রামের
২৩ টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে।
আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জানাই এবং যেসব ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম, আর্থিক ও বুদ্ধিবৃত্তিক সহযোগিতার মাধ্যমে এই কাজ বাস্তবায়নে চেষ্টা করে গেছেন শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সেই সকল সদস্য ভাইদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ।
মান অভিমান শেষ হয়ে যাক, সবার মুখে হাসি ফুটুক। রোজার আনন্দ ছড়িয়ে পড়ুক উম্মাহর প্রতিটি ঘরে ঘরে।
রমাদান কারীম❤️
03/10/2025
বিজয়ী সকল প্রতিযোগীদের আন্তরিক অভিনন্দন জানাই।
একইসাথে যারা অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কৃতজ্ঞতা জানাই সেই সকল মানুষদের প্রতি যারা সময়,শ্রম,অর্থ সহ বিভিন্নভাবে সাহায্য করে এই প্রগ্রামকে সফলতা এনে দিয়েছেন।
মহান আল্লাহর প্রতি অঢেল প্রশংসা আলহামদুলিল্লাহ ও নবীর প্রতি অসংখ্য দুরুদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
25/09/2025
সীরাতুন্নবী সাঃ উপলক্ষে সীরাত কুইজ ও নাতে রাসুল প্রতিযোগিতা ২০২৫
তারিখ: ০২ অক্টোবর ২০২৫
রোজ: বৃহস্পতিবার
স্থান: দশহালিয়া জামে মসজিদ প্রাঙ্গণ।
প্রতিযোগিতার বিষয়-
গ্রুপ 'ক'
শিশু ওয়ান থেকে ৪র্থ শ্রেনী (ছাত্র/ছাত্রী)
সীরাত সম্পর্কিত সাধারণ জ্ঞান
পরিক্ষার সময়: সকাল ০৯:০০ টা হতে ১০:০০ টা
গ্রুপ 'খ' ৫ম থেকে ৭ম শ্রেনী (ছাত্র/ছাত্রী)
সীরাত সম্পর্কিত নৈর্ব্যক্তিক প্রশ্ন
সময়: সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা
গ্রুপ 'গ' ৮ম থেকে ১২শ শ্রেনী (ছাত্র/ছাত্রী)
সীরাত সম্পর্কিত প্রশ্নের এক কথায় উত্তর
সময়: সকাল ১০:০০ টা ১১:০০ টা
গ্রুপ 'ঘ' উন্মুক্ত (ইন্টারমিডিয়েট লেভেলের উপর থেকে)
মাসয়ালা মাসায়েল
সময়: মাগরিব বাদ
গ্রুপ 'ঙ' উন্মুক্ত
নাতে রাসুল সাঃ প্রতিযোগিতা
সময়: বিকাল ০৪:০০ টা হতে সন্ধ্যা ০৬:০০ টা
(প্রতিযোগিদের উপস্থিতির আলোকে নাতে রাসুল প্রতিযোগিতার সময় বৃদ্ধি হতে পারে)
উপরোল্লিখিত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের আয়োজনকে সফল করার ও আকর্ষণীয় পুরস্কার লুফে নেওয়ার জন্য গ্রামবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
12/08/2025
মানুষ গড়ার কারিগর জনাব, আব্দুস সামাদ স্যার।
প্রায় অর্ধশত বছর যাবত তিনি দশহালিয়া,গোবিন্দপুর, আটরা,মেঘারআইট এই অঞ্চলের পাঠশালা ভিত্তিক প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করে আসছেন।
সূদুর সাতক্ষীরার আশাশুনি থানার নাংলা গ্রাম থেকে ঝড়বৃষ্টি উপেক্ষা করে তিনি যে বিদ্যালয়ে পাঠদান করতে আসেন তার নাম-
দশহালিয়া প্রাইভেট শিশু বিদ্যালয়।
তিনি সকল ছাত্রছাত্রীকে সন্তানের মত করে শিক্ষাদান করেন এবং পাঠশালার নামে যে ঐতিহ্য পূর্বে ছিল সেই ঐতিহ্যকে তিনি এখনো ধরে রেখেছেন।
স্যারের এই অসামান্য অবদানের জন্য দশহালিয়া হিলফুল ফুযুল যুব সংঘ, স্যারকে শিক্ষক সম্মাননা প্রদান করে।
আমরা স্যারের দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করছি।
#শিক্ষক_সম্মাননা
07/08/2025
আজ ০৭/০৮/২০২৫ ইং তারিখ,রোজ বৃহস্পতিবার।
দশহালিয়া হিলফুল ফুজুল যুব সংঘ ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী আব্দুল জব্বার হাইস্কুল এন্ড কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব,বিকাশ চন্দ্র মন্ডল স্যার,
আরো উপস্থিত ছিলেন জনাব,ছাইফুল্যাহ হায়দার স্যার,জনাব আব্দুল হামিদ স্যার (অবসরপ্রাপ্ত),
উপস্থিত ছিলেন দশহালিয়া জামে মসজিদের সম্মানিত ঈমাম জনাব,মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব,উপস্থিত ছিলেন ০৫ নং ওয়ার্ড এর সম্মানিত সদস্য জনাব, মোস্তফা কামাল হোসেন, উপস্থিত ছিলেন জনাব জিএম আবুল বাশার,জনাব আব্দুল আলিম সরদার সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃ আক্তারুজ্জামান।
উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব আব্দুল হামিদ স্যার, অভিভাবক হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে জনাব জিএম আবুল বাসার ও জনাব মোস্তফা কামাল সাহেব।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন মোঃ মুনাওয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যথাক্রমে জনাব বিকাশ চন্দ্র মন্ডল স্যার, জনাব সাইফুল্যাহ হায়দার স্যার, জনাব মাওলানা মুহিব্বুল্লাহ সাহেব।
অনুষ্ঠানের প্রথমার্ধে ছিলো আমন্ত্রিত মেহমান,
অভিভাবক ও শিক্ষার্থীদেরকে ফুলেল শুভেচছা ও নাস্তা পরিবেশন।
এবং শেষার্ধে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।
সবশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
09/06/2025
আলহামদুলিল্লাহ
আল্লাহর অশেষ মেহেরবানীতে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে টুর্নামেন্ট টি সম্পন্ন হয়েছে।
এটা সম্ভব হয়েছে বিশেষভাবে ক্যাপ্টেন ও প্লেয়ারদের সতর্কতা,সহনশীলতা ও ধৈর্য্যশীলতার কারণে। একইসাথে কমিটি ও রেফারির বিচক্ষণতার ও প্রশংসা করতে হয়।
সর্বোপরি একটু বিনোদন ও গ্রামের মানুষকে আনন্দ দেবার জন্য আমাদের প্রচেষ্টা ছিলো অত্যন্ত প্রবল।
এই ধারা যুগ যুগ ধরে অব্যাহত থাকবে আল্লাহর কাছে সেই কামনা করি।
যে সমস্ত ব্যক্তিবর্গ আমাদের বিভিন্নভাবে অনুপ্রেরণা যুগিয়েছেন এবং বুদ্ধি পরামর্শ ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আবারো সকল টিমের ক্যাপ্টেন ও প্লেয়ারদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর শান্তিপূর্ণ খেলা উপহার দেওয়ার জন্য।
আজকের ফাইনাল খেলায় গ্রাম বনাম শহর অংশগ্রহণ করে এবং শহর ২-১ গোলে গ্রাম একাডেমিকে পরাজিত করে শিরোপা ঘরে তুলেছে।
রানার্সআপ ও চ্যাম্পিয়ন উভয় টিমকে অভিনন্দন।
08/06/2025
১ম কোয়ালিফায়ার ম্যাচে শহর একাডেমি এন্টারটেইনমেন্ট ৩৬০ এর বিপক্ষে পেনাল্টিতে ৪-৩ গোলে জয়লাভ করে এবং,
২য় কোয়ালিফায়ার ম্যাচে গ্রাম বাংলা একাডেমি ৫-১ গোলে বাউয়াল একাডেমিকে পরাজিত করেছে।
কাল বিকাল ০৫:৩০ মিনিটে ফাইনাল খেলায়
গ্রাম বনাম শহর একে অপরের সাথে প্রতিযোগিতা করবে।
সবাই আমন্ত্রিত।