28/10/2025
মেহেরপুর জেলা আওয়ামীলীগের শোকবার্তা:
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম রসুল ইন্তেকাল
করেছেন।
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাভাপতি গোলাম রসুল ইন্তেকাল করেছেন (ইন্না---- রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
মঙ্গলবার রাত ৩টার দিকে ঢাকার স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। প্রায় দুই সপ্তাহ পূর্বে গোলাম রসুল অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পারিবারিক সূত্রে জানা গেছে মঙ্গলবার তার একটি অপারেশন হওয়ার কথা ছিল। তার পূর্বে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম গোলাম রসুলের স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুনাগ্রহী রয়েছে।
মরহুমের নামাজে জানাযা আজ ২৮ অক্টোবর, রোজ মঙ্গলবার, বিকাল ০৫:০০টায় হোটেল বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে।সকল ধর্মপ্রাণ মুসলিমকে জানাযায় অংশগ্রহনের বিনীত অনুরোধ জানিয়েছে মরহুমের পরিবারের পক্ষ থেকে।
22/06/2025
২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের
৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হউক।
13/04/2025
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, মেহেরপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সৃজনশীল ও সুস্থ্য ধারার রাজনৈতিক ব্যাক্তিত্ব, আমার রাজনৈতিক নীতি ও আদর্শ শিক্ষার বিজ্ঞ আইনজীবী মো: আব্দুস সালামকে কোন মামলা ছাড়াই মেহেরপুর পুলিশ রাত দুইটার সময় বিনা ওয়ারেন্টে গ্রেফতার করেছে ।
ইতিপূর্বে এড. আব্দুস সালামের বাড়ি ৫ই আগষ্ট সন্ধায় দূরবত্বরা আগুন ধরিয়ে পুড়িয়ে দেয় এবং ধনমন্ডি ৩২ নম্বর ভাংচুরের দিন আবারো হামলা ও অগ্নি সংযোগ করে।
তার অপরাধ তিনি একজন মুজিব আদর্শের শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামীলীগের পরীক্ষিত সৈনিক।
তিনি আইনজীবী হিসেবে মেহেরপুরে যেসকল আওয়ামীলীগ নেতাকর্মীকে কোন প্রকার এজহারভুক্ত আসামী ও অজ্ঞাতনামাসহ সকল প্রকার আওয়ামীলীগ নেতাকর্মীদের মামলা বিনা পারিশ্রমিকে ৫ই আগষ্ট পরবর্তী সময়ে আইনি সহয়তা দিয়ে আসছেন।
গ্রেপ্তারের পর আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরন করেন।
বিনা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
22/02/2025
ট্রাম্পের বক্তব্য নিয়ে বাংলাদেশের মিডিয়া চুপ কেন?
--------------
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন যে বাইডেন প্রশাসন কেবল ২০২৩-২৪ সালেই বাংলাদেশের "রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন" করতে ২৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে।
এবার তিনি আরও স্পষ্টভাবে প্রশ্ন তুলেছেন এই বলে যে—"রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন" আসলে কী বোঝায়? পাশাপাশি, তিনি পুরো বিষয়টিকে একটি "কিকব্যাক স্কিম" এর সাথেও তুলনা করেছেন।
এই বক্তব্য গুরুত্বপূর্ণ কারণ তিনি এটি যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে তার দল রিপাবলিকান গভর্নরদের উদ্দেশে দেওয়া ভাষণদানকালে বলেছেন।
দুইদিন ধরে ট্রাম্প বাংলাদেশের প্রসঙ্গ বললেও, আমাদের গণমাধ্যম চুপচাপ কেন??
আগের ট্রাম্পের চামচার সাথে ভিডিও কনফারেন্সের উপস্থিতি ফলাও করে ছাপানো হইছে। অথচ ট্রাম্প বারবার বাংলাদেশ বলে যাচ্ছে, গণমাধ্যম নিশ্চুপ!!!
22/02/2025
ইউনুসের মুখে মধু অন্তরে বিষ!
22/02/2025
দেশে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা
কিন্তু অন্যদিনে ফুলে ফেঁপে উঠছে #ইউনুসের ব্যবসা
----
- গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকার ট্যাক্স মওকুফ
- ডিজিটাল ওয়ালেট ব্যবসা নিয়ে আসছে গ্রামীণ টেলিকম
- গত ৬ মাসে দেশে গ্রামীণের নামে একমাত্র ম্যানপাওয়ার লাইসেন্স প্রদান
- গ্রামীণ ট্রাস্টের মালিকানায় নতুন বিশ্ববিদ্যালয়
- গ্রামীণ ট্রাস্টের অধীনে মেডিকেল কলেজ
- গ্রামীণ ব্যাংকের মালিকানা ২৫% থেকে কমিয়ে ৫% এ নামিয়ে আনা
- গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত ট্যাক্স হলিডে প্রদান