Khulna Metropolitan Police -KMP

Khulna Metropolitan Police -KMP

Share

This is an official page of Khulna Metropolitan Police (KMP). Our aim is to bridge with people.

Khulna Metropolitan Police (KMP), covering a total land area of 70 sq km, came into force on 1st July, 1986. Thirty one wards of Khulna City Corporation and its there unions fall under its jurisdiction. Khulna Metropolitan Police (KMP) consists of 8 Police stations -- Khulna Sadar, Sonadangha, Khalishpur, Daulatpur, Khanjahan Ali, Labanchora, Horintana and Aranghata PS. Khulna city, which was once

Photos from Khulna Metropolitan Police -KMP's post 04/06/2026

কেএমপি উত্তর ও দক্ষিণ বিভাগ কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১ টি মোটরসাইকেল ও ১ টি পিকআপ জব্দ: কেএমপি!

অদ্য ০৪/০৬/২০২৬ খ্রিঃ কেএমপি দক্ষিণ বিভাগ কর্তৃক বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করিয়া বিভিন্ন অপরাধে মোট ৬৩ জনকে গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার এবং ১১ টি মোটরসাইকেল ও ১ টি পিকআপ জব্দ করা হয়!
উক্ত অপরাধীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন এবং অভিযান চলমান রহিয়াছে!

Photos from Khulna Metropolitan Police -KMP's post 03/06/2026

মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করবে কেএমপি ও অন্যন্য বিশেষায়িত পুলিশ ইউনিট

খুলন শহরের বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি সংক্রান্তে পুলিশ কমিশনার কেএমপি খুলনার সভাপতিত্বে এক বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনান্তে যৌথভাবে বিশেষ অভিযান পরিচলনা সিদ্ধান্ত গৃহিত হয়।

এ অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র্র্যব-৬ এবং খুলনাস্থ বিভিন্ন পুলিশ ইউনিট যেমন: খুলনা জেলা, ৩ এপিবিএন খুলনা সহ যৌথভাবে অংশগ্রহণ করবে। যৌথ অভিযান টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা গ্রহণ করবে।

03/06/2026

*প্রেস বিজ্ঞপ্তি*

*কেএমপি ডিবির সন্ত্রাসী ও মাদকবিরোধী অভিযানে*

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগী, একাধিক মামলার আসামি ডিবি পুলিশের হাতে আটক; উদ্ধার মাদক, মাদক বিক্রির নগদ টাকা ও চোরাই মোটরসাইকেল।

কেএমপি ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নিম্নোক্ত আসামিদের গ্রেফতার করে-

১। রাব্বি (২৫), পিতা- লুৎফর, সাং- কৃষ্ণনগর, থানা- লবণচরা, কেএমপি, খুলনা।
২) মোঃ আল-আমিন খান (২৪), পিতা-মৃত আব্দুল আজিজ খান, মাতা-আজিমুন্নেছা বেগম, সাং-খোকন কমিশনারের কালভার্ট, থানা-সোনাডাঙ্গা মডেল, মহানগর খুলনা।
৩। মোঃ রানা খান (২৭), পিতা- মোঃ সেকেন্দার খান, মাতা- শাহানা খান, স্থায়ী ঠিকানা- ট্যাংরাখালী, থানা- কচুয়া, জেলা- বাগেরহাট; বর্তমানে পারহাউজ, সোবাহান এর বাড়ির ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা, মহানগর খুলনা।
৪। মোঃ স্বপন (২৪), পিতা- ফেলু শিকদার, মাতা-ঝরনা বেগম, সাং- বসুপাড়া এতিমখানার মোড়, মিজান ভিলা, থানা- সোনাডাঙ্গা, মহানগর খুলনা।

গ্রেফতারকৃতদের মধ্যে রাব্বি খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী এবং একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। অভিযানের সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। কেএমপি ডিবির সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Photos from Khulna Metropolitan Police -KMP's post 03/06/2026

খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত পিটি ও প্যারেড অনুষ্ঠিতঃ

পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার নির্দেশনা অনুযায়ী খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত পিটি ও প্যারেড কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিদিনের ন্যায় অদ্য ৩ জুন ২০২৬ তারিখ ভোর ০৫:৪৫ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পিটি এবং সকাল ০৭:১৫ ঘটিকায় প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত পিটি এবং প্যারেডে খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যরা এতে অংশগ্রহণ করেন।

Photos from Khulna Metropolitan Police -KMP's post 02/06/2026

*প্রেস বিজ্ঞপ্তিঃ*

*৭৪ (চুয়াত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ১টি মোটরসাইকেল সহ ০৩ (তিন) জন আসামী গ্রেফতারঃ-*

সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ সাইফুর রহমান সঙ্গীয় অফিসার সহ বিশেষ অভিযান ডিউটি করাকালীন ইং ০১/০৬/২০২৬ তারিখ, রাত ১৯:৫০ হইতে রাত ২০:৩০ ঘটিকায় সোনাডাঙ্গা মডেল থানাধীন শেখপাড়া বাজারের মোড় বিকে রায় রোড লতুর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ১টি মোটরসাইকেল সহ
আসামী ১। মোঃ হৃদয় (২৪), পিতা- মৃত সাব্বির, মাতাঃ মৃত কুলসুম বেগম, সাং-ফেরীঘাট দেবেনবাবু রোড, ২। মোঃ আল-আমিন (২১), পিতা-মোঃ কাসেম গাজী, মাতা-হোসনেআরা বেগম, সাং-ফেরীঘাট দেবেনবাবু রোড, ৩। মোহাম্মদ আলী (২৩), পিতা-মোঃ নাসির খলিফা, মাতা-মিনা খাতুন, সাং-ফরাজীপাড়া লেন, আনিছ সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, সর্ব থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগর, খুলনাদের গ্রেফতার এবং তাদের হেফাজত হইতে ৭৪(চুয়াত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এই সংক্রান্তে উক্ত আসামিদের বিরুদ্ধে কেএমপি এর সোনাডাঙ্গা থানার ,এফআইআর নং-২(০৬)২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু হয়।

আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

02/06/2026

প্রেস বিজ্ঞপ্তি
কেএমপি, খুলনা সদর থানা পুলিশ কর্তৃক খুলনা সদর থানার বিশিষ্ট মাদক ব্যবসায়ি এবং ডাকাতি ও মারামারি মামলা সহ একাধিক মামলার আসামি মোঃ লিটন শেখ(৩৮)কে গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার।
কেএমপি, খুলনার খুলনা সদর থানায় কর্মরত এসআই(নিঃ)/ মোঃ মিয়ারব হোসেন সঙ্গীয় অফিসার সহ খুলনা সদর থানা এলাকা বিশেষ অভিযান ডিউটি করাকালে মিস্ত্রিপাড়া খালপাড় এলাকা হতে খুলনা সদর থানার বিশিষ্ট মাদক ব্যবসায়ী এবং ডাকাতী ও মারামারি মামলা সহ একাধিক মামলার আসামি মোঃ লিটন শেখ(৩৮), পিতা-মোঃ সিরাজুল ইসলাম, সাং-৪৬/৪৪, চৌধুরী গলি বাইলেন, রসুলবাগ মসজিদ গলি, বানিয়াখামার, থানা ও জেলা-খুলনাকে জিআর-১৭৭/২৩, খুলনা থানার মামলা নং - ০১(০৬)২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১০(ক) মামলার গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়।
সিডিএমএস পর্যালোচনা করে উক্ত আসামির বিরুদ্ধে খুলনাসহ বিভিন্ন থানায় ডাকাতি, মারামারি ও মাদকের ০৮ টি মামলা রয়েছে!!

02/06/2026

*প্রেস বিজ্ঞপ্তিঃ-*

*কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা ও জিআর পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতারঃ-*

কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত এএসআই(নিঃ)/হাসান জাহিদ সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ০২/০৬/২০২৬ খ্রিঃ সোনাডাঙ্গা মডেল থানাধীন শেরে বাংলা রোড আমতলা মোড় হইতে ০১। বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত,খুলনা জিআর নং-১৪০৫/০৮, (খুলনা সদর) মূলে বিজ্ঞ আদালত কর্তৃক ০১(এক) বছরের সশ্রম কারাদন্ডসহ ১,০০০/-(এক হাজার) টাকা জরিমান অনাদায়ে আরও ০৩(তিন) মাসের কারাদন্ড প্রাপ্ত* এবং
০২। টাঙ্গাইল এর বাসাইল থানার মামলা নং-১(০২) ২০২৩; জি আর নং-১২/২৩ ধারা- 399/402 The Penal Code, 1860;মূলে
আসামী মোঃ রাজ্জাক (৩৫), পিতা- মৃত লাল চান, সাং-পশ্চিম বানিয়া খামার হোল্ডিং নং-০৬ পশ্চিম বানিয়া খামার মেইন রোড (বিহারী কলোনী) এ্যাডভোকেট জেসমিন আরা এর বাড়ির ভাড়াটিয়া থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনা’কে গ্রেফতার করেন।
*উক্ত আসামীর সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে লবণচরা থানাসহ দেশের বিভিন্ন থানায় ০৭টি ডাকাতি মামলা রয়েছে! সে
আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

বর্ণিত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

02/06/2026

*প্রেস বিজ্ঞপ্তিঃ-*

*কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) জন আসামী গ্রেফতারঃ-*

কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত এএসআই(নিঃ)/হাসান জাহিদ সঙ্গীয় অফিসার ফোর্স সহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ০২/০৬/২০২৬ খ্রিঃ তারিখ সোনাডাঙ্গা মডেল থানাধীন শের-ই বাংলা রোড (শের এ বাংলা রোড, আমতলার পিছনে হইতে কেএমপি এর সোনাডাঙ্গা থানার মামলা নং-১৭(০৪)২০১৯, জিআর - ১৫১/২০১৯ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে *বিজ্ঞ আদালত কর্তৃক ০১(এক) বছরের সশ্রম কারাদন্ডসহ ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমান অনাদায়ে আরও ৩০(ত্রিশ) দিনের কারাদন্ড প্রাপ্ত*
আসামী মোঃ আব্দুল করিম পিতা- মৃত মাহামুদ আলম, স্থায়ী: গ্রাম- শের-ই বাংলা রোড (শের এ বাংলা রোড, আমতলার পিছনে মাসুমদের বাড়ি ) , উপজেলা/থানা- সোনাডাঙ্গা, জেলা -খুলনা’কে গ্রেফতার করেন।
*উক্ত আসামীর সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে*
১। (2QJ8Y) কেএমপি এর সোনাডাঙ্গা থানার মামলা নং-৪০(০৬)২০১৮ ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে!
*এছাড়া উল্লেখিত আসামী আন্ত:জেলা ডাকাত দলের সদস্য* ।

বর্ণিত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Photos from Khulna Metropolitan Police -KMP's post 29/05/2026

কেএমপি পরিবারের আয়োজনে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ২৯ মে ২০২৬ তারিখ সন্ধ্যায় কেএমপি পরিবারের আয়োজনে পুলিশ লাইন্সে এক বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো “বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী খুলনা মেট্রোপলিটন পুলিশ জনাব আসমা খানম।

পুলিশ সদস্যদের বিনোদন, দীর্ঘ দায়িত্ব পালনের ক্লান্তি দূরীকরণ এবং একটু মানসিক প্রশান্তির লক্ষ্যে মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের আন্তরিক উদ্যোগে এ আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মাঝে প্রাণের স্পন্দন জাগিয়ে তোলে!

বিভিন্ন প্রকার সংগীত, নৃত্য ও মনোমুগ্ধকর বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পুলিশ কমিশনার মহোদয় বলেন, দায়িত্বের গুরুত্বের কারণে পুলিশ সদস্যদের অনেক সময় ঈদের আনন্দ পরিবার থেকে দূরে থেকেই পালন করতে হয়। দেশের মানুষের নিরাপদ ঈদযাত্রা, কোরবানির পশুর হাট সহ সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। আমাদের যেসব সদস্য ঈদে বাড়ি যেতে পারেননি, তাঁদের কিছুটা আনন্দ ও মানসিক প্রশান্তি দেওয়ার লক্ষ্যেই এই ক্ষুদ্র আয়োজন!

এসময় কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

29/05/2026
Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

KMP Headquarters, 189 Khan Jahan Ali Road (Glaxo More), Bangladesh, 9100
Khulna