23/09/2025
🌿 আমাদের টেকসই উদ্যোগের অন্যতম সেরা অর্জন ইকো-ফ্রেন্ডলি ব্যানার। এই ব্যানার শুধু পরিবেশবান্ধব নয়, বরং এটি আমাদের প্রকৃতিকে রক্ষা করার এক ছোট্ট কিন্তু শক্তিশালী পদক্ষেপ।
আজকে একটি ইকো-ফ্রেন্ডলি ব্যানার আমাদের খুলনার "Swanirvar Pathshala - স্বনির্ভর পাঠশালা ”-এর হাতে তুলে দিলাম। তাদের অসাধারণ উদ্যোগ, পরিবেশের প্রতি অসীম দায়বদ্ধতা এবং টেকসই পৃথিবীর জন্য নিরলস প্রচেষ্টা আমাদের অনুপ্রাণিত করেছে। 🌱✨
আমাদের এই ইকো-ফ্রেন্ডলি ব্যানারকে বেছে নেওয়ার এবং পরিবেশ রক্ষায় পাশে দাঁড়ানোর জন্য Swanirvar Pathshala কে জানাই আন্তরিক ধন্যবাদ আপনাদের এই সচেতনতা ও সুন্দর পদক্ষেপ নিঃসন্দেহে অনেকের জন্য অনুপ্রেরণা হবে।
আপনিও যদি সবুজ পৃথিবীর পথে এক ধাপ এগোতে চান, তবে এখনই আমাদের ইকো-ফ্রেন্ডলি ব্যানার সংগ্রহ করুন। একসাথে গড়ে তুলি টেকসই আগামী। 🌍✨
18/09/2025
✨ নতুন সূচনার পথে সমৃদ্ধি ✨
আমরা বিশ্বাস করি প্রতিটি নতুন উদ্যোগ মানে নতুন সম্ভাবনা, নতুন আশা এবং সমৃদ্ধির নতুন দরজা।
এই বিশ্বাস থেকেই আসছে আমাদের নতুন প্রোডাক্ট—যা শুধু একটি প্রোডাক্ট নয়, বরং এগিয়ে যাওয়ার শক্তি ও উন্নয়নের প্রতিশ্রুতি। 🌿🚀
📢 Stay Tuned – Launching Soon!
17/09/2025
Inna Lillahi wa Inna Ilayhi Raji’un
Project Somriddhi deeply mourns the passing of Rubina Afsana Ringki (21st Batch, Physics Discipline, Khulna University). Our sincere condolences to her family, friends, and teachers.
May Allah grant her Jannah and give strength to those she leaves behind.
07/09/2025
শিশুরা সবসময়ই খেলাধুলার মাধ্যমে শেখাকে বেশি উপভোগ করে। 🎯 তাই সমৃদ্ধি উদ্যোগে আমরা চেষ্টা করেছি কিভাবে খেলাধুলার মাধ্যমে তাদের নতুন কিছু শেখানো যায়। এ জন্য আয়োজন করা হয়েছিল নানান ধরনের ইনডোর ও আউটডোর কার্যক্রম, যেখানে তারা শুধু আনন্দই পায়নি, বরং শারীরিক চর্চার পাশাপাশি মানসিক বিকাশও হয়েছে। 🏃♀️🤸♂️
এই কার্যক্রমগুলো তাদের মধ্যে দলগত কাজের মানসিকতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং আত্মবিশ্বাস গড়ে তুলেছে। একইসাথে, বক্তৃতা ও ভাব প্রকাশের ক্ষমতাও বৃদ্ধি পেয়েছে, যা ভবিষ্যতে তাদের নেতৃত্বের পথে এগিয়ে যেতে সহায়ক হবে। 🌱✨
এভাবেই সমৃদ্ধি বিশ্বাস করে যে, শেখা কখনোই শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়—খেলাধুলা, অভিজ্ঞতা আর আনন্দই হতে পারে সবচেয়ে বড় শিক্ষার মাধ্যম।
"আজকের উদ্যোগ, আগামী সম্ভাবনা "
🔖 #সমৃদ্ধি
#খেলাধুলারমাধ্যমেশেখা
#যুবশক্তি
#আত্মবিশ্বাস
#ভবিষ্যতেরনেতৃত্ব
29/08/2025
✨ Sold Out, But New one's Uploading ✨
সমৃদ্ধির মুকুট - ঝংকার, প্লাস পাপোশ আর ব্যাগ- যে পণ্যগুলো আপনাদের ভালোবাসায় মুহূর্তেই Sold Out হয়ে গিয়েছে। 💙
খুলনা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে ঢাকায় পৌঁছানো পর্যন্ত, প্রতিটি প্রোডাক্ট আপনাদের ভালোবাসা আর সমর্থনের গল্প বলে।
👉 এই ডিজাইনগুলো আর আসছে না, তবে সামনে থাকছে একদম নতুন নতুন ডিজাইন, নতুন গল্প আর নতুন যাত্রা। 🌿
Stay tuned, because something fresh & beautiful is loading… 🌸
28/08/2025
Wishing our wonderful co-founder, Nishat Jahan Nadira, a very Happy Birthday!
🎉✨ Your vision, dedication, and positivity inspire us every day.
Wishing you endless joy, success, and blessings ahead. 💐❤️
25/08/2025
🌿 সমৃদ্ধির পথে নতুন অধ্যায় 🌿
প্রজেক্ট সমৃদ্ধির যাত্রা থেমে নেই, বরং প্রতিদিন নতুন নতুন সোপান অতিক্রম করছে। এবার সমৃদ্ধি তার কার্যক্রমের পরিসর আরও এক ধাপ বাড়িয়ে যুক্ত করেছে তালিয়ামারা গ্রাম ও বালিয়াডাঙ্গা গ্রাম (বটিয়াঘাটা উপজেলা)। এই গ্রামগুলোকে এক্সটেন্ডেড কমিউনিটি হিসেবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আরও অনেক নারী আজ সমৃদ্ধির সাথে যুক্ত হয়ে এগিয়ে আসছে।
এই নারীরা কাপড়ের নানান পণ্য তৈরি করে নিজেদের অর্থনৈতিক শক্তিকে গড়ে তুলছে এবং পরিবার ও সমাজে নতুন আলো ছড়িয়ে দিচ্ছে। এটি শুধু একটি উদ্যোগ নয়—এটি নারীর আত্মনির্ভরতার এক জীবন্ত গল্প। 💼✨
এবারের যাত্রায় আরও একটি আনন্দের বিষয় হলো—খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমৃদ্ধির পাশে এসে দাঁড়িয়েছে। তাঁদের অনুপ্রেরণায় গ্রামের নারীরা হয়ে উঠছে আরও আত্মবিশ্বাসী, উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। 💚 শিক্ষার্থীদের উৎসাহে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারীরাও উদ্বুদ্ধ হয়ে যুক্ত হচ্ছে, সমৃদ্ধির শক্তিকে আরও বিস্তৃত করছে।
সমৃদ্ধির এই কাজ প্রমাণ করে—যখন তরুণ প্রজন্মের অনুপ্রেরণা আর নারীর উদ্যম একসাথে হয়, তখন পরিবর্তন শুধু একটি গ্রামের ভেতর সীমাবদ্ধ থাকে না; সেটি ছড়িয়ে পড়ে পুরো সমাজে।
#সমৃদ্ধিরপথে
#নারীরশক্তি
#উদ্যোক্তারযাত্রা
18/08/2025
প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সমৃদ্ধির কার্যক্রম।।🍁🍁
সমৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে সম্প্রতি আমরা উপস্থিত হয়েছিলাম প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় একটি বিশেষ সেশন, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জলবায়ু পরিবর্তন, বাংলাদেশের বর্তমান অবস্থা এবং স্বাস্থ্যগত বিভিন্ন দিক।
সেশনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদেরকে পরিবেশ ও সমাজের বাস্তব সমস্যাগুলো সম্পর্কে সচেতন করা, যাতে তারা ছোট ছোট অভ্যাস পরিবর্তনের মাধ্যমে নিজের পরিবার ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের কৌতূহল, ভাবনা আর প্রতিশ্রুতি আমাদের অনুপ্রাণিত করেছে।
প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ে এই আয়োজন প্রমাণ করেছে- তরুণ প্রজন্মই পরিবর্তনের শক্তি। জলবায়ু থেকে স্বাস্থ্য, প্রতিটি ক্ষেত্রে তাদের অংশগ্রহণই আগামী দিনের টেকসই বাংলাদেশ গড়ার মূল ভিত্তি।
"আজকের উদ্যোগ, আগামী সম্ভাবনা "
#প্রজেক্টসমৃদ্ধি
#শিক্ষার্থীদেরসচেতনতা
17/08/2025
"Happy Birthday to our visionary co-founder, Md. Showrov Hossain ! 🎉
Your dedication, leadership, and passion continue to inspire our entire team. Wishing you joy, success, and new milestones in the year ahead ❤️
15/08/2025
১৫টি ব্যানার বিক্রির সাফল্যে প্রজেক্ট ‘সমৃদ্ধি’ দেশীয় শীর্ষ নিউজ পোর্টালে ফিচার্ড! 🎉
১৫টি ব্যানার বিক্রির সাফল্যের জন্য আমরা Alokitoswapnerbd.com, আলোকিত দর্পণ, সুন্দরবন টোয়েন্টিফোর, বাংলাদেশের চিত্র, সারা দেশের কন্ঠ, Dhaka Insights সহ একাধিক দেশীয় নিউজ পোর্টালে ফিচার্ড হয়েছি।
এটি আমাদের জন্য এক বিশাল গর্বের মুহূর্ত। 💙
আপনাদের ভালোবাসা ও সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি— পাশে থাকুন, আমরা একসাথে আরও সাফল্যের গল্প তৈরি করবো। ✨
#প্রজেক্টসমৃদ্ধি
#গর্বেরমুহূর্ত
#১৫ব্যানারসাফল্য
#বাংলাদেশ
#সাফল্যেরগল্প
12/08/2025
🌍✨ International Youth Day 2025 ✨🌍
Youth are the torchbearers of change. 💪 At Project Somriddhi, we believe that their creativity, energy, and dedication can drive sustainable growth in communities. 🌱
Together with young change makers, we are working for environmental awareness, skill development, and stronger rural economies. Youth Power for a Prosperous Future! 💚
আন্তর্জাতিক যুব দিবস ২০২৫❤️
যুবরাই পরিবর্তনের পথপ্রদর্শক। প্রজেক্ট সমৃদ্ধি বিশ্বাস করে—যুবদের সৃজনশীলতা, উদ্যম ও কর্মশক্তিই পারে কমিউনিটিতে টেকসই উন্নয়ন আনতে। আমরা তরুণদের সাথে নিয়ে কাজ করছি—পরিবেশ সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে। যুবের শক্তি, সমৃদ্ধির ভবিষ্যৎ! 💚