26/03/2026
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা --- আমরা তোমাদের ভুলবো না🇧🇩
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজলাল কলেজ সংসদ ✊
ঐক্য ⭐ শিক্ষা ⭐ শান্তি ⭐ প্রগতি ⭐
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সরকারি ব্রজলাল কলেজ সংসদের অফিসিয়াল ফেসবুক পেইজ।
26/03/2026
এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা --- আমরা তোমাদের ভুলবো না🇧🇩
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজলাল কলেজ সংসদ ✊
19/03/2026
সুপ্রিয় শিক্ষার্থীবন্ধুরা ও খুলনাবাসী,
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সরকারি বিএল কলেজ সংসদের পক্ষ থেকে আপনাদের জানাই বৈপ্লবিক শুভেচ্ছা। ঈদ মোবারক।
আমরা এমন এক সময়ে ঈদ পালন করছি যখন উৎসবের আনন্দ ম্লান করে দিচ্ছে শহরে প্রতিনিয়ত হয়ে চলা খুন, ধর্ষণ ও হত্যাযজ্ঞ । অন্যদিকে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে, অন্যদিকে শিক্ষা উপকরণের আকাশচুম্বী দাম সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সংকটে ফেলেছে। খুলনার রাজপথে আজ ধর্ষণ, নারী-নিপীড়ন ও খুনের মহোৎসব চলছে, যা আমাদের চরম নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছে।
বিএল কলেজ সংসদের পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি:
১. ঈদ পরবর্তী সময়ে আবাসন সংকট নিরসনে হলের সিট বাণিজ্য বন্ধ করে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে হবে।
২. শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধি রোধ করতে হবে। কোচিং বাণিজ্য করা ও খাতা-কলমসহ সকল শিক্ষাসামগ্রীর দাম অবিলম্বে কমাতে হবে।
৩.খুলনার বন্ধ পাটকল শ্রমিকদের সকল বকেয়া পাওনা দ্রুত পরিশোধ করতে হবে।
সহযোদ্ধারা,
বিএল কলেজের ঐতিহ্য হলো অন্যায়ের বিরুদ্ধে আপসহীন লড়াই।আসুন, ঈদের ছুটি শেষে ঐক্যবদ্ধ হয়ে ক্যাম্পাসের আবাসন সমস্যা ও খুলনার এই নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে নামতে পারি আজকের দিনে এটাই হোক আমাদের অঙ্গীকার।
উৎসবে হোক প্রতিবাদ, মিছিলে হোক সংহতি।
বিপ্লবী শুভেচ্ছান্তে,
তিতাস চক্রবর্তী
আহ্বায়ক,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
সরকারি ব্রজলাল (বিএল) কলেজ সংসদ, খুলনা।
18/03/2026
সরকারি ব্রজলাল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পোস্টারিং
14/03/2026
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, ভাষা শহিদের স্মরণে
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজলাল কলেজ সংসদ ✊
21-02-2026
13/03/2026
সরকারি ব্রজলাল কলেজ প্রাঙ্গণে অবস্থিত "মুক্তি ৭১"ভাস্কর্যের অবিলম্বে সংস্কার ও স্থায়ী রক্ষণাবেক্ষণের দাবিতে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজলাল কলেজ সংসদের পক্ষ থেকে নিম্নোক্ত দাবি সমূহ পেশ করছি:
১."মুক্তি ৭১"ভাস্কর্যের অবিলম্বে সংস্কার কাজ শুরু করা।
২. সংস্কার কার্যক্রমের একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ ও তা প্রকাশ করা।
৩. ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ী তদারকি ব্যবস্থা গ্রহণ করা।
আমরা আশা করি, কলেজ প্রশাসন উক্ত বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় শিক্ষার্থীদের ন্যায্য দাবির স্বার্থে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচি গ্রহণের প্রয়োজন হতে পারে।
সর্বশেষ আমরা বলতে চাই অত্র কলেজের মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত রাখবো ✊
5-03-2026
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ জিন্দাবাদ �
28/01/2026
মাষ্টার দা সূর্য সেন এর স্মরণে
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সরকারি ব্রজলাল কলেজ সংসদ ✊
১২-০১-২০২৬
08/08/2025
বইপ্রেমী পাঠক যাতে বিনামূল্যে বই পড়তে পারেন- সেজন্যই www.rareboi.org ওয়েবসাইট চালু করা হয়েছে। সাধারণত যে বইগুলো সচারাচার আপনি কোথাও খুঁজে পাবেন না- এমন বইগুলো এই সাইটে পাবেন। আপনার যে বই প্রয়োজন- তা বিনামূল্যে পড়তে পারবেন।
Rare Boi – A rare book collection site ‘মুক্ত মানুষের মুক্ত সমাজ, সাম্য-সম্প্রীতির পৃথিবী চাই’
🎉 শুভ জন্মদিন সরকারি ব্রজলাল কলেজ, খুলনা! 🎉
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সরকারি ব্রজলাল কলেজ খুলনা সংসদের পক্ষ থেকে রইল গর্বিত শুভেচ্ছা ও শ্রদ্ধা।
এই কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি খুলনা অঞ্চলের আলোকবর্তিকা, অসংখ্য প্রগতিশীল মননের জন্মভূমি।
প্রগতিশীল আন্দোলন, মুক্তচিন্তা এবং ছাত্রঅধিকার রক্ষার সংগ্রামে ব্রজলাল কলেজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা।
আজ এই প্রতিষ্ঠানের জন্মদিনে আমরা শ্রদ্ধা জানাই সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং সেইসব সংগ্রামী ছাত্রদের, যাঁরা এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছেন সংগ্রামের মাঠে ও পাঠশালার কক্ষে।
আমরা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিজ্ঞাবদ্ধ এই প্রতিষ্ঠানকে সত্য, সুন্দর ও মুক্তচিন্তার আলোয় আলোকিত রাখার।
শুভ হোক সরকারি ব্রজলাল কলেজের পথচলা।
জয় হোক প্রগতির, জয় হোক শিক্ষার।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
সরকারি ব্রজলাল কলেজ খুলনা সংসদ।
11/07/2025
"চলো বিদ্রোহী রণ উদ্দ্যমে ভাঙি দুঃশাসনের শৃঙ্খল"
এই প্রত্যয়ে উজ্জীবিত হয়ে গঠিত হলো বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খুলনা মহানগর সংসদের নতুন নেতৃত্ব।
নবনির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃত্বে রয়েছেন— **সভাপতি:** তনুশ্রী তনু **সাধারণ সম্পাদক:** নাইম ইসলাম **সাংগঠনিক সম্পাদক:** মীর ফাওহমীদুল ইসলাম রিজভী
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেনঃ 🔹 **সহ-সভাপতি:** উৎপল কুমার, সিফাত তানভীর ও রিসান 🔹 **সহ-সাধারণ সম্পাদক:** শাওন তন্ময়, শাহরিয়ার আহমেদ 🔹 **কোষাধ্যক্ষ:** অর্ঘ মন্ডল তৃর্থ 🔹 **দপ্তর সম্পাদক:** শ্বাশত মন্ডল 🔹 **শিক্ষা ও গবেষণা সম্পাদক:** মোঃ হামি 🔹 **বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক:** সুজন সরকার 🔹 **প্রচার সম্পাদক:** কাফি আনান 🔹 **সাংস্কৃতিক সম্পাদক:** মোঃ আজম 🔹 **ক্রীড়া সম্পাদক:** অনুপ কুমার 🔹 **সদস্য:** বৃষ্টি গাইন, শান্তা নিবেদিতা
আমরা নবনির্বাচিত সকল সদস্যকে জানাই **আন্তরিক শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন**। এই কমিটির নেতৃত্বে ছাত্র আন্দোলন আরও গতিশীল হবে, এবং শোষণহীন, বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রামে নতুন ধারা সৃষ্টি করবে—এই প্রত্যাশা রইল।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ! ছাত্র-জনতার ঐক্য জিন্দাবাদ!