নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
ছাত্রশিবির সোনাডাঙ্গা থানা দক্ষিণ - BICS Sonadanga South
Bangladesh Islami Chhatrashibir is an Islamic student organization working in Bangladesh. Khulna Metropolitan Sonadanga Thana South.
20/10/2025
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি ও যুবদলের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর শাখা।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
20/10/2025
নোয়াখালীতে পুনরায় ছাত্রশিবির কর্মীদের ওপর বিএনপির সন্ত্রাসী হামলার প্রতিবাদ
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের দিনমমিনি বাজারে কর্মসূচি থেকে ফেরার পথে ছাত্রশিবিরের জনশক্তিদের বহনকারী বাসে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নোয়াখালী শহর শাখা।
আজ (২০ অক্টোবর, সোমবার) এক যৌথ বিবৃতিতে নোয়াখালী শহর সভাপতি হাবিবুর রহমান আরমান ও শহর সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহবুব বলেন, “নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার এলাকায় ছাত্রশিবির আয়োজিত কোরআন তালিমে বিএনপির সন্ত্রাসী কায়দায় মসজিদে হামলা ঘটনার প্রতিবাদে নোয়াখালী জেলা শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের দিনমমিনি বাজারে ছাত্রশিবিরের জনশক্তিদের বহনকারী বাসে বিএনপির নেতাকর্মীরা হামলা করে। এ ঘটনায় ছাত্রশিবিরের ৪ জন জনশক্তি আহত হয়।”
নেতৃবৃন্দ আরও বলেন, “একটি বৈধ ও আইনস্বীকৃত সংগঠন হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভা-সমাবেশ ও কর্মসূচি আয়োজনের সাংবিধানিক অধিকার রয়েছে। কিন্তু বিএনপি সন্ত্রাসীরা বারবার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে সেই অধিকার হরণ করার অপচেষ্টা চালাচ্ছে। অতীতেও এ অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে ফ্যাসিবাদী সরকার শেষ পর্যন্ত নিজেরাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজ নব্য ফ্যাসিবাদের যে নগ্ন রূপ বিএনপি ও তাদের সহযোগীরা প্রদর্শন করছে, তা শেষ পর্যন্ত তাদের জন্যই বুমেরাং হবে, ইনশাআল্লাহ। ইতোমধ্যে নারী লাঞ্ছনা, ধর্ষণ, চাঁদাবাজি, সন্ত্রাস করে নিজেরাই নিজেদের পতনের রাস্তা প্রসারিত করছে।
ছাত্রশিবির সীমাহীন জুলুম-নির্যাতন ও শত পরীক্ষার মধ্য দিয়ে আজ একটি সুসংগঠিত, আদর্শনিষ্ঠ ও সুপ্রতিষ্ঠিত ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। সন্ত্রাসী কায়দায় আমাদের অগ্রযাত্রা থামিয়ে দেওয়া যাবে না। ছাত্রশিবিরকে মোকাবেলা করতে হলে আদর্শিকভাবেই করতে হবে।”
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসলামী ছাত্রশিবির সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। অথচ বারবার সন্ত্রাসী হামলার পরও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জন্য আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সকল পরিস্থিতির দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে।”
২৮ অক্টোবরের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী।
20/10/2025
২০১২ সালে গুমকৃত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের মেধাবী ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সম্পাদক আল মুকাদ্দাস ভাইয়ের পিরোজপুরে তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
20/10/2025
নোয়াখালীতে ইসলামী ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে 'বিক্ষোভ মিছিল'
২০ অক্টোবর | সোমবার | বাদ মাগরিব
স্থান: বায়তুন নূর জামে মসজিদ চত্বর, নিউমার্কেট, খুলনা
আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা মহানগর
আপনারা সকলে আমন্ত্রিত..
20/10/2025
নোয়াখালীতে ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের উদ্যোগে আজ সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
আপনারা সকলে আমন্ত্রিত।
নব্য ফ্যাসিস্ট ও কুরআন বিদ্বেষী রাজনীতি
নোয়াখালী সদরে ছাত্রশিবির আয়োজিত "কুরআন প্রশিক্ষণ" প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি-যুবদলের স'ন্ত্রা'সীরা। শিক্ষার্থীদেকে হামলা করে মাথা ফাঠিয়ে র'ক্তা'ক্ত করা হয়েছে।
কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা কোনো সভ্য মানুষ করতে পারে না। অসভ্যতার একটা সীমা থাকা উচিত। ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যা'সি'বাদী কার্যক্রম এই প্রজন্ম সহ্য করবে না। আওয়ামী চরিত্রের চাঁদাবাজ, দখলদার ও স'ন্ত্রা'সী'দের রাজনীতি আর চলবে না। চলতে দেওয়া হবে না।
আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী স'ন্ত্রা'সীদের গ্রেফতার করতে হবে। নতুবা যেকোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।
কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
19/10/2025
সাথী সিলেবাস বছরব্যাপী অধ্যায়নের ওপর ভিত্তি করে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাথী পাঠ মূল্যায়ন পরীক্ষা ২০২৫। আগামী ২০,২১ ও ২২ অক্টোবর এর চূড়ান্ত পর্ব অনলাইনে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
পরীক্ষা গ্রহণ সংক্রান্ত নিয়মাবলি নিম্নে উল্লেখ করা করা হলো।
সাথী ভাইদের জন্য নির্দেশনা
🔹 পরীক্ষার সময়সূচি-
🔹 তারিখ ও সময় :
২০ অক্টোবর – দুপুর ২টা থেকে রাত ১০টা
২১ অক্টোবর – সকাল ৬টা থেকে রাত ১০টা
২২ অক্টোবর – সকাল ৬টা থেকে রাত ১০টা
সকল সাথী ভাইদের নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হলো।
19/10/2025
ছাত্রশিবির আয়োজিত কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে সন্ত্রাসী হামলার প্রতিবাদ
নোয়াখালী সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের কাশেমবাজার এলাকায় ছাত্রশিবির আয়োজিত পূর্বঘোষিত দারসুল কুরআন প্রোগ্রামে বিএনপি, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসীদের যৌথ হামলার তীব্র নিন্দা ও জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (১৯ অক্টোবর, রবিবার) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও বিচারের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “আজ বিকাল সাড়ে ৪টার দিকে নোয়াখালীর নেয়াজপুর কাশেমবাজার জামে মসজিদে ছাত্রশিবিরের দারসুল কুরআন প্রোগ্রামে যুবদল নেতা ফারুকের নেতৃত্বে স্থানীয় বিএনপি, ছাত্রদল ও যুবদল সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। দেশীয় অস্ত্র নিয়ে ইউনিয়ন যুবদল সভাপতি ফারুকের নেতৃত্বে নেয়াজপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন বাবুল, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জাকির হোসেন আলো, বিএনপির কর্মী ইমাম হোসেন রায়হান ও কামাল হোসেন, ভুলুয়া ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ইলিয়াস সুজন এবং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন রেজাসহ কয়েক শত সন্ত্রাসী এ হামলায় অংশ নেয়।
এতে ছাত্রশিবিরের প্রায় ১৫ জন নেতাকর্মী গুরুতর আহত হন। গতকালও তারা একইভাবে কুরআন তালিমে হামলা করে। মসজিদের মতো পবিত্র স্থানে কুরআন প্রশিক্ষণের আয়োজনে এমন হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
নেতৃবৃন্দ আরও বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংবিধান স্বীকৃত একটি বৈধ ও আদর্শিক সংগঠন। কোনো সংগঠনের সভা-সমাবেশে হামলা করা দেশের আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের শামিল। ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রসমাজের মাঝে নৈতিক, আদর্শিক ও মানবিক মূল্যবোধ গঠনে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীবান্ধব ও গঠনমূলক কাজে ভীত হয়ে বিগত ফ্যাসিস্ট সরকার ছাত্রশিবিরের সকল গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। সম্প্রতি বিএনপি, ছাত্রদল ও তাদের সহযোগী সংগঠনসমূহও নব্য ফ্যাসিবাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নারী হেনস্তা, ধর্ষণ, চাঁদাবাজি এবং বিরোধী সংগঠনের কর্মসূচিতে হামলা এখন তাদের রুটিন কার্যক্রমে পরিণত হয়েছে।”
নেতৃবৃন্দ বলেন, “ছাত্রশিবির ধৈর্য, সহনশীলতা ও সম্প্রীতি বজায় রেখে শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। আমরা জড়িতদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে ও বিএনপিকে যথাক্রমে আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”
নেতৃবৃন্দ ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করতে প্রশাসনের প্রতি সময় বেঁধে দিয়েছেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Khulna
