Jamaat Khulna City

Jamaat Khulna City

Share

Official page of Bangladesh Jamaat-e-Islami, Khulna City. Join us in building a better society.

Stay updated on our political activities, social welfare efforts, and initiatives to uphold Islamic values and social justice.

Photos from Jamaat Khulna City's post 04/06/2026

খুলনা মহানগরীর উদ্দোগে দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

04/06/2026

দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

⏰ সময়: ৪ জুন বৃহস্পতিবার, বিকাল ৫.৩০ মিনিট।
স্থান: ডাকবাংলা সোনালী ব্যাংক চত্তর।

আয়োজনে:
বাংলাদেশ জামায়াতে ইসলামী
খুলনা মহানগর

04/06/2026

📢 দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে
বিক্ষোভ_মিছিল_ও_সমাবেশ
বর্তমান সরকারের ধারাবাহিক জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এর প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগরীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
📅 তারিখ: ৪ জুন, বৃহস্পতিবার
🕠 সময়: বিকাল ৫:৩০ মিনিট
📍 স্থান: ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বর, খুলনা
জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও অন্যায় মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হতে সকল সচেতন নাগরিককে উপস্থিত থাকার আহ্বান জানানো যাচ্ছে।
আয়োজনে: বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী

02/06/2026

খুলনা বিভাগের জেলা-মহানগরীর দায়িত্বশীল সমাবেশ
লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে
আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে
---মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সাড়ে তিন মাসেও সরকার দেশে স্থিতিশীলতা আনতে পারেনি| জ্বালানি নিয়ে চরম ˆনরাজ্য চলছে| সরকার বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না| লুটেরাদের ব্যাংক খাতে পুনর্বাসনের মাধ্যমে আবার লুটপাটের সুযোগ সৃষ্টি করা হচ্ছে| এ ব্যাপারে জনগণকে সচেতন করতে জামায়াতের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে| তিনি বলেন, দেশের শান্তি, উন্নয়ন, স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে জামায়াতে ইসলামী সরকারের সকল ভালো কাজের সহযোগীতা করবে এবং মন্দ কাজের প্রতিবাদ করবে| আগামী ২০ জুন ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সকল দায়িত্বশীলের প্রতি উদাত্ত আহবান জানান| মঙ্গলবার (২ জুন) সকালে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা বিভাগের জেলা ও মহানগরীর দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপির সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য যশোর-কুস্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইনের পরিচালনায় বক্তৃতা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুস্টিয়া অঞ্চল টিম সদস্য ড. আবু সাদিক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান, যশোর জেলা আমীর মো. গোলাম রসুল এমপি, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু এমপি, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করিম, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মাগুরা জেলা আমীর এম বি বাকের, কুস্টিয়া জেলা আমীর এ কে এম আলী মুহসিন, মেহেরপুর জেলা নায়েবে আমীর মো. মাহবুবুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা নায়েবে আমীর মো. আজিজুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি মো. আসাদুজ্জামান, মেহেরপুর জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, ঝিনাইদহ জেলা সেক্রেটারি মো. আব্দুল আওয়াল, সাতক্ষীরা জেলা সহকারী সেক্রেটারি মো. ওবায়দুল্লাহ, বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান মল্লিক প্রমুখ|
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর চরম ব্যর্থতার কারণে আজ জনগণের জানমাল ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে| দেশের সামগ্রিক আইনশৃঙ্খলার এই অবনতির দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে তিনি মন্তব্য করেন|
আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা| তিনি দেশবাসীকে সচেতন থাকার এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার তাগিদ দেন|
তিনি বলেন, চব্বিশের ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও প্রত্যাশিত পরিবর্তন এখনো অধরা| জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও এটি বিতর্কমুক্ত না থাকা দুঃখজনক| ঐ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গিয়ে প্রায় ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বাতিলের মাধ্যমে সরকার ফের ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে| জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্র প্রমাণ করে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় গেছে| তাই তারা জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে জলাঞ্জলি দিয়ে জাতির সাথে প্রতারণা করছে| এর পরিণতি ভালো হবে না| এ দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার কোনো ¯^প্ন পূরণ হবে না|

Photos from Jamaat Khulna City's post 30/05/2026

বীর মুক্তিযোদ্ধা সাহারুজ্জামান মোর্তজার জানাজায় শরিক

আজ খুলনার ঐতিহাসিক শহীদ হাদিস পার্ক প্রাঙ্গণে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব সাহারুজ্জামান মোর্তজার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা-২ আসনের সংসদ সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলালসহ বিএনপি, জামায়াত এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুম সাহারুজ্জামান মোর্তজা দেশের স্বাধীনতা সংগ্রাম, ব্যবসা-বাণিজ্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমীন।

26/05/2026

খালিশপুরে রুকন হাফেজ আহসান হাবীবের জানাজা সম্পন্ন
খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ডের রুকন, মরহুম হাফেজ আহসান হাবীবের জানাজার নামাজ তিতুমীর স্কুল মেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আমির মোঃ মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামায়াতে ইসলামীর আঞ্চলিক টিম সদস্য মাস্টার শফিকুল আলম, দারুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা নাসির উদ্দিন, জামায়াতে ইসলামীর ওলামা বিষয়ক সেক্রেটারি মাওলানা আবু বক্কার, ফেডারেশনের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, মহানগর সমাজকল্যাণ সেক্রেটারি মোঃ ইকবাল হোসেন, খালিশপুর থানার আমির মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি আব্দুল আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, প্রখ্যাত আলেম সমাজ, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আনোয়ারুল আজম, শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ড আমির কাজী বাইজিদ হোসেন, বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ওস্তাদ, প্রবীণ আলেমেদ্বীন হাফেজ সিরাজুল ইসলাম।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

26/05/2026

খুলনা মহানগরীর সকল সম্মানিত নাগরিকদের জানাই ঈদু-উল-আযহার শুভেচ্ছা ঈদ মোবারক
অধ্যাপক মাহফুজুর রহমান
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর,খুলনা মহানগরী
বাংলাদেশ জামায়াতে ইসলামী

Photos from Jamaat Khulna City's post 22/05/2026

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরীর উদ্যোগে ওয়ার্ড আমীর/সভাপতি ও সেক্রেটারিদের সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। সভাপতি তো করেন অধ্যাপক মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, খুলনা মহানগরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Photos from Jamaat Khulna City's post 12/05/2026

📢 বাছাইকৃত কর্মী সমাবেশ ২০২৬
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْم
বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগরের উদ্যোগে আজ ১২ মে ২০২৬ (মঙ্গলবার) ঐতিহাসিক আল ফারুক সোসাইটি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বাছাইকৃত কর্মী সমাবেশ-২০২৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন —
🌟 অধ্যাপক মাহফুজুর রহমান
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আমীর, খুলনা মহানগরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
#জামায়াতেইসলামী #খুলনামহানগর #কর্মীসম্মেলন২০২৬

05/05/2026

আজ ৫ মে, শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস

২০১৩ সালের এই দিনে হেফাজতে ইসলামের ডাকে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আলেম-ওলামা ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা সমবেত হন। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কুরআনের অবমাননার প্রতিবাদসহ ১৩ দফা দাবিতে ও তাকবির ধ্বনিতে মুখরিত হয় শাপলা চত্বর। তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সমাবেশকে সরকারবিরোধী আন্দোলন হিসেবে উল্লেখ করে তা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। মাঝ রাতে বিদ্যুৎ বন্ধ করে মিডিয়ার প্রবেশ নিষিদ্ধ করে নিরীহ আলেম ওলামা ও জনতার উপর আগ্নেয়াস্ত্র গুলিসহ হামলে পড়ে যৌথ ঘাতক বাহিনী। রাতভর নারকীয় হত্যাযজ্ঞে হতাহত হন অনেক আলেম ওলামা সাধারণ মানুষ ও মাদরাসা ছাত্র। রক্তে ভেসে যায় শাপলা চত্বর ও আশেপাশের অলিগলি। ঘটনার ভয়াবহতা আড়াল করতে ভোরবেলা দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক যুগ পেরিয়ে গেলেও এই ঘটনার নৃশংসতা হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা আজও আড়ালে। মানবাধিকার সংগঠন অধিকার সে সময় ৬১ জন নিহত হওয়ার তথ্য প্রকাশ করলেও হয়নি কোনো সুষ্ঠু তদন্ত ক্ষতিগ্রস্তরা আজও পায়নি ন্যায়বিচার।

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Tarer Pukur Road
Khulna
9100

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00