BFD Khulna Circle

BFD Khulna Circle

Share

Sundarban Bangladesh/সুন্দরবন

Photos from BFD Khulna Circle 's post 22/02/2026

২২ ফেব্রুয়ারি ২০২৬।
সুন্দরবনে জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে সংশ্লিষ্টদের সাথে একটি মতবিনিময় সভা খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।‌অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি। জনাব আ.স.ম. জামশেদ খোন্দকার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা এর সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ মোখতার আহমেদ।‌ অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক জনাব ইমরান আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বাগেরহাট ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকগণ, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পুলিশ সুপারগণ সহ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, র‍্যাব-৬, নৌ-পুলিশ, বন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, পরিবেশ অধিদপ্তর, টোয়াস, দুবলা জেলে পল্লীর সভাপতিসহ নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

Photos from BFD Khulna Circle 's post 22/02/2026

২২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি মহোদয় খুলনাস্থ সুন্দরবন পশ্চিম বন বিভাগের 'সুন্দরবন তথ্য শিক্ষা কেন্দ্রে' খুলনা ও যশোর অঞ্চলের বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। উক্ত সভায় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় উপস্থিত কর্মকর্তাদের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং বনাঞ্চল রক্ষা ও সুন্দরবনের বিভিন্ন চ্যালেঞ্জ ও পরামর্শের বিষয়ে অবগত হন। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি অফিস প্রাঙ্গনে একটি নিম গাছের চারা রোপণ করেন।

Photos from BFD Khulna Circle 's post 06/09/2025

গত ০৫/০৯/২০২৫ খ্রি. তারিখে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জনাব মো: শামীম রেজা মিঠু, সহকারী বন সংরক্ষক এর নের্তৃত্বে নলিয়ান ও কালাবগী স্টেশনের স্টেশন কর্মকর্তা ও স্টাফদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। অভিযানে নিষিদ্ধ ভদ্রা খালে বেআইনীভাবে প্রবেশ করে মাছ আহরণের অপরাধে ০৬ (ছয়) টি ডিঙ্গি নৌকা ও আনুষঙ্গিক জিনিসপত্র জব্দ করা সহ মোট ১৮ (আঠারো) জন আসামীকে গ্রেফতার করা হয়। ধৃত আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সুন্দরবন রক্ষায় এমন অভিযান অব্যহত থাকবে।

Photos from BFD Khulna Circle 's post 17/08/2025

করমজল, হাড়বাড়িয়া ও আন্দারমানিক পরিদর্শন
১৪/০৮/২০২৫ খ্রি:

Photos from BFD Khulna Circle 's post 13/08/2025

গত ১২/০৮/২০২৫ খ্রি: তারিখ বিকাল ০৪:১৫ ঘটিকায় সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাঠি অভয়ারণ্য কেন্দ্রের আশাসুনি নামক খাল এলাকায় খুলনা স্মার্ট টহল দল-০১ এর স্টাফসহ অভিযান চালিয়ে ০২ টি কাঁকড়ার নৌকা জব্দ করি। নোকা তল্লাশি করে আনুমানিক ২৫ কেজি কাঁকড়া, দোনদড়ি ৩২০ মি., ড্রাম০২ টি, আটন ৫০ টি, বইঠা ০২ টি, দার ০২ টি জব্দ করা হয়।

Photos from BFD Khulna Circle 's post 06/08/2025

গত ০৩/০৮/২০২৫ খ্রি: তারিখ আনুমানিক বিকাল ০৫:৩০ ঘটিকায় সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের আওতাধীন চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের আওরাবের ভারানী এলাকায় টহলকালীন সময়, ০১ টি নৌকা আটক করে আন্দারমানিক ক্যাম্পে নিয়ে আসে আন্দারমানিক টহল ফাঁড়ির স্টাফরা। উক্ত নৌকায় ০২ টি ককশিটের ১ টিতে বরফ এবং অন্যটিতে আনুমানিক ১৫ কেজির মত কাটালি চিংড়িসহ ৬ টি বিষের বোতল ও ১ টি বড় রামদা পাওয়া যায়। পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Photos from BFD Khulna Circle 's post 05/08/2025

০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে সকল শহীদের প্রতি বন বিভাগ, খুলনা অঞ্চল, খুলনা এর পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন জনাব এ. জেড. এম. হাসানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা।

Photos from BFD Khulna Circle 's post 03/08/2025

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা-২০২৫
সমাপনী অনুষ্ঠান।

31/07/2025

গতকাল ৩০ জুলাই, ২০২৫ খ্রি: মাননীয় প্রধান বন সংরক্ষক, জনাব আমীর হোসাইন চৌধুরী সুন্দরবন পরিদর্শনের উদ্দেশ্যে মংলা পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান বন সংরক্ষক, খুলনা অঞ্চল জনাব ইমরান আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম চৌধুরী, বিভাগীয় বন কর্মকর্তা, সুন্দরবন পূর্ব বন বিভাগ।

Photos from BFD Khulna Circle 's post 22/07/2025

গত ২১/০৭/২০২৫ খ্রি: তারিখ আনুমানিক সকাল ১১:০০ ঘটিকায় সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর খুলনা রেঞ্জের নলিয়ান স্টেশনের ভোমরখালী টহল ফাঁড়ির ক/১৯ এর শিবসা নদীর বাওন সংলগ্ন কদমতলা খালের ডানপাশের শাখা খাল এলাকায় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে সুন্দরবনে অনুপ্রবেশ করে মাছ চেষ্টাকালে ভোমরাখালী টহলফাঁড়ির টহলকালে ০৪ জন আসামি, ডিঙ্গি নৌকা ০২ টি, ভেষালী জাল ০২ টি, খালপাটা জাল ০২ টি, কক জাল ০২ টি, বৈঠা ০৪ টি, ককসেট ০২ টি, চিংড়ি মাছ বরফযুক্ত ১৫ কেজি, দা ০২ টি জব্দ করা হয়।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

16/07/2025

গত ১৫/০৭/২৫ তারিখে সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশনের কাটেশ্বর টহল ফাঁড়ির খোল পেটুয়া নদী হতে রাত আনুমানিক ০১:০০ ঘটিকার সময় একটি কাঁকড়ার ট্রলার এবং একজন আসামি আটক করা হয়। মামলা প্রক্রিয়াধীন।

Photos from BFD Khulna Circle 's post 15/07/2025

গত ১৪/০৭/২০২৫ তারিখ সুন্দরবন পশ্চিম বন বিভাগ এর খুলনা রেঞ্জের স্মার্ট টহল টিমের টহলকালে কাশিয়াবাদ স্টেশনের বজবজা টহল ফাঁড়ির জাবা নদী সংলগ্ন মান্দারবাড়ি খালমুখ এলাকায় আনুমানিক রাত ১২:৩০ ঘটিকায় সুন্দরবনের নিষিদ্ধ সময়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ ধরা জনিত অপরাধ এ ডিঙি নৌকা ০১ টি, নিষিদ্ধ ভেষালী জাল জাল ১ টি, দোনদড়ি ১০০ মি. পানির ড্রাম ১ টি, জব্দ করে এবং আনুমানিক রাত ০১:১২ ঘটিকায় কাশিয়াবাদ স্টেশনের বজবজা টহল ফাঁড়ির জাবা নদী সংলগ্ন মুরালী খালের মুখ এলাকায় কাঁকড়া ধরা জনিত অপরাধে স্মার্ট টহল টিমের টহলকালে ডিঙি নৌকা ১ টি, দোনদড়ি ২০০ মি. দা ১ টি, বেঠা ১ টি, পানির ড্রাম ২ টি জব্দ করে।উপস্থিতি টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে যায়,, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Khulna