Saquib Asghar

Saquib Asghar

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saquib Asghar, Political Party, khulna, Khulna.

একজন ভালো নেতা ক্ষমতার জন্য রাজনীতি করে না, বরং মানুষের সেবা করাকে রাজনীতি মনে করে।

আপনারা সবাই আমার জন্য শুধু একটু দোয়া করবেন, যেন জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের সেবা করে যেতে পারি 🤲

17/05/2026

সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার নামে 🤲

30/04/2026

আজ ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন। খুলনার গণমাধ্যমকর্মীদের এই মিলনমেলা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার সাফল্য কামনা করছি।
​সংবাদপত্র হলো সমাজের দর্পণ, আর সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আমি আশা করি, এই নির্বাচনের মাধ্যমে এমন একটি যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে যারা খুলনার উন্নয়ন, জনস্বার্থ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আরও বেগবান করবেন।
​নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী ও সম্মানিত ভোটারদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

জয় হোক সত্যের, জয় হোক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার।

30/04/2026

স্বপ্ন দেখি তিলোত্তমা খুলনার। যেখানে ড্রেনেজ ব্যবস্থা হবে উন্নত, থাকবে না জলাবদ্ধতা আর যানজটের ভোগান্তি। সঠিক পরিকল্পনা আর সদিচ্ছা থাকলে আমাদের খুলনা হতে পারে আধুনিক স্মার্ট সিটি।

👉 স্বপ্ন নয়, উন্নয়নের পথে হাঁটুক আমাদের খুলনা।

, #উন্নয়নের_নতুন_দিগন্ত #স্মার্ট_খুলনা_গড়ার_প্রত্যয়

22/04/2026

খুলনা আমার প্রাণ, খুলনাই আমার পরিচয়। ব্যক্তিগত জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এখন সময় এসেছে সম্মিলিতভাবে আমাদের শহরকে বদলে দেওয়ার। নতুন এক ভোরের অপেক্ষায়... দোয়া করবেন।

#স্মার্ট_খুলনা_গড়ার_প্রত্যয় #উন্নয়নের_নতুন_দিগন্ত

18/04/2026

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে শুনলাম আমাদের খুলনায় কর্মরত একজন পুলিশ কনস্টেবলের অকাল ও মর্মান্তিক মৃত্যুর খবর। নিজের সরকারি অস্ত্র দিয়ে নিজের জীবন কেড়ে নেওয়ার এই ঘটনাটি শুধু হৃদয়বিদারকই নয়, বরং আমাদের সমাজের এবং বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্য ও চাপের বিষয়টিকে আবারও বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।
​আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত এই সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন। কিন্তু তাদের মনের ভেতরে জমে থাকা কোনো না বলা কষ্ট বা মানসিক চাপ হয়তো আমরা সবসময় অনুভব করতে পারি না।
তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। উপর ওয়ালা যেন তাঁদের এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।
​পাশাপাশি, প্রশাসনের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে—বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্যের দিকে যেন বিশেষ নজর দেওয়া হয় এবং এই ধরনের চরম পদক্ষেপ নেওয়ার পেছনের কারণগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
​সবাইকে ধৈর্য ধরার ও পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

​— [আলহাজ্ব সাকিব আসগার]

13/04/2026

পুরানো বছরের সব জরাজীর্ণতা আর ব্যর্থতা পেছনে ফেলে আসুক নতুন দিনের আলো। শুভ নববর্ষ-১৪৩৩!
​বাংলা ও বাঙালির শাশ্বত সংস্কৃতি বেঁচে থাকুক আমাদের হৃদয়ে। নতুন এই বছরে আমাদের অঙ্গীকার হোক—একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ সমাজ গঠন করা। সবাইকে জানাই পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

10/04/2026

সকলকে পবিত্র জুম্মার শুভেচ্ছা। মহান আল্লাহ আমাদের ওপর তাঁর অশেষ রহমত বর্ষণ করুন। আমিন।

03/04/2026

শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে আসুক পবিত্র জুম্মা। খুলনাবাসি সহ দেশবাসীকে জানাই জুম্মা মোবারক। আমরা যেন সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করে যেতে পারি, এই দোয়া চাই।

Want your business to be the top-listed Government Service in Khulna?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Khulna
Khulna