BNP Network Khulna-3

Website

BNP Network Khulna-3 Official page of Bangladesh Nationalist Party(BNP): Khulna-3

জামায়াতের আমির শফিকুর রহমানের গাড়িতে ঝুলছেন জামায়াতের কুমিল্লা-১০ আসনের প্রার্থী ইয়াছিন আরাফাত, সে শিবিরের সাবেক সভাপতিও...
11/10/2026

জামায়াতের আমির শফিকুর রহমানের গাড়িতে ঝুলছেন জামায়াতের কুমিল্লা-১০ আসনের প্রার্থী ইয়াছিন আরাফাত, সে শিবিরের সাবেক সভাপতিও ছিলেন।

ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা যখন প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সঙ্গে সঙ্গে থাকেন, তখন জামায়াত-শিবিরের লোকজন ট্রল করতে থাকে, সমালোচনা করে।

জামায়াত-শিবিরের মুনাফিকগুলো এখন কি ইয়াছিন আরাফাতের সমালোচনা করবে না? নাকি এখন নিজেদের পক্ষে একটা যুক্তি দাঁড় করাবে? তাদের কাজই তো এটা!

বিএনপির নেতাকর্মীরা তো প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে থাকেন, একটা লেভেল আছে। আর শফিকুর রহমান দুইবার ফেল করে তৃতীয়বারের সময় এমপি হয়েছেন, তাও নাকি সন্দেহ আছে। বুঝেন এবার!

১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯০ মিলিয়ন ডলারচলতি অর্থবছরের অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে ৯৯০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এ...
11/10/2026

১০ দিনে রেমিট্যান্স এলো ৯৯০ মিলিয়ন ডলার

চলতি অর্থবছরের অক্টোবরের প্রথম ১০ দিনে দেশে ৯৯০ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৯৪৪ মিলিয়ন ডলার। ফলে চলতি বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৮ থেকে ১০ অক্টোবর এই ৩ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২১৭ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১০ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৫৮১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৮ হাজার ৫৩০ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১২ দশমিক ৩ শতাংশ।
অর্থাৎ চলতি অর্থবছরের শুরু থেকে ১০ অক্টোবর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১২ দশমিক ৩ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি হয়েছে।

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবেউন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা...
11/10/2026

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে ব্যয় হয়, সে বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সভায় মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম, গৃহীত উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও লক্ষ্যমাত্রা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা অনেকগুলো প্রকল্প গ্রহণ করেছেন, অনেকগুলো টার্গেট ঠিক করেছেন। সেই টার্গেটগুলো অর্জনের জন্য অবশ্যই সরকার থেকে বাজেট বরাদ্দ দেওয়া হবে। কিন্তু এটা জনগণের অর্থ। আমি আশা করব, জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে আপনারা সবাই মনোযোগ দেবেন।’

সরকারি দায়িত্বকে দেশের মানুষের জন্য কাজ করার বিশেষ সুযোগ হিসেবে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় সরকারি দায়িত্বে থাকা ব্যক্তিরা সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন। এই সুযোগকে মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যারা এখানে আছি, বাংলাদেশের সামগ্রিক জনসংখ্যার তুলনায় আমরা সবাই সুবিধাপ্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদের দেশের জন্য, মানুষের জন্য কাজ করার একটা সুযোগ দিয়েছেন।’

তিনি বলেন, ‘যার যতটুকু কাজ করার সুযোগ আছে, আমরা যেন সেই কাজটি আন্তরিকভাবে করতে পারি। আমাদের সবার সেই চেষ্টা থাকতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, দায়িত্ব পালনের সুযোগ সব সময় থাকে না। তাই যে যখন যে দায়িত্বে রয়েছেন, তাকে সেই সুযোগ দেশের ও মানুষের কল্যাণে যথাযথভাবে কাজে লাগাতে হবে।

সভা শেষে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা সবাই চেষ্টা করি, যার হাতে যত দিন সুযোগ আছে, সেই সুযোগটা যেন মানুষ ও দেশের জন্য ঠিকভাবে কাজে লাগাতে পারি।’

সভায় কর্মকর্তাদের আরও সক্রিয়ভাবে মতামত দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ সরকারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভবিষ্যতে মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আবারও আলোচনা করার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, পরবর্তী বৈঠকগুলোতে কর্মকর্তারা আরও খোলামেলাভাবে নিজেদের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও মতামত তুলে ধরবেন।
সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সচিব দেলোয়ার হোসেনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মসজিদের পবিত্রতা নষ্ট করে ভেতরে রাজনৈতিক মঞ্চ বানিয়ে জামায়াত নেতার বিতর্কিত কর্মসূচি !!
11/10/2026

মসজিদের পবিত্রতা নষ্ট করে ভেতরে রাজনৈতিক মঞ্চ বানিয়ে জামায়াত নেতার বিতর্কিত কর্মসূচি !!

মিডটার্ম পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কার হলেন ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী, শিবিরকর্মী আ...
11/10/2026

মিডটার্ম পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কার হলেন ঢাবির শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী, শিবিরকর্মী আবু সুফিয়ান নাহিয়ান।

কৃষকের সঙ্গে প্রতারণা করলেন জামাত নেতা।পাটগ্রামে জামায়াত নেতা আল আমিনের ভেজাল ভুট্টা বীজের গুদাম সিলগালা করলেন এসিল্যান্...
11/10/2026

কৃষকের সঙ্গে প্রতারণা করলেন জামাত নেতা।

পাটগ্রামে জামায়াত নেতা আল আমিনের ভেজাল ভুট্টা বীজের গুদাম সিলগালা করলেন এসিল্যান্ড।

যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিলের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচিত সরকার।
10/10/2026

যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষা বাতিলের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচিত সরকার।

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা।– হুমায়ুন কবিরপররাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার...
10/10/2026

মক্কা-মদিনায় আক্রমণ হলে বাহিনী পাঠাতে প্রস্তুত ঢাকা।

– হুমায়ুন কবির
পররাষ্ট্র প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

অভিনন্দন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাই সাধারণ সম্পাদক 'সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন'‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর প্রে...
10/10/2026

অভিনন্দন আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ভাই সাধারণ সম্পাদক 'সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন'

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর প্রেসিডেন্ট শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র সভাপতিত্বে সভায় অংশ নেন— সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল, কোষাধ্যক্ষ সুলতান সালাউদ্দিন টুকু, সদস্য আতিকুর রহমান রুমন, মুনায়েম মুন্না, নুরুল ইসলাম নয়ন, রাজিব আহসান, গিয়াসউদ্দিন রিমন, রাকিবুল ইসলাম রাকিব, জাহিদুল ইসলাম রনি ও এহসান মাহমুদ প্রমুখ।

বিশেষ এই সভায়
‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।▪️

অক্টোবর ১০, ২০২৬।

ব্রেকিং>>🗣️🚨
10/10/2026

ব্রেকিং>>🗣️🚨

Address

Khulna

Alerts

Be the first to know and let us send you an email when BNP Network Khulna-3 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share