28/12/2025
অদ্য ২৮/১২/২০২৫ খ্রি. ৩ এপিবিএন, খুলনা এর সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক ৬৭টি হারানো মোবাইল এবং বিকাশ/নগদ প্রতারণার ৪৫,৬০০/- টাকা জিডি মূলে উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন জনাব এম, এম সালাহউদ্দীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ৩ এপিবিএন, খুলনা।
16/12/2025
৩ এপিবিএন, খুলনা কর্তৃক মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় দিবস কাপ ভলিবল টুর্নামেন্ট–২০২৫ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. এম. সালাহউদ্দীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ৩ এপিবিএন, খুলনা।
প্রধান অতিথি মহোদয় তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শৃঙ্খলা, ঐক্য ও ক্রীড়া মনোভাব বজায় রেখে খেলাধুলা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলা শেষে প্রধান অতিথি মহোদয় টুর্নামেন্টে বিজয়ী ও রানার্সআপ দলসমূহের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে অভিনন্দন জানান।
উক্ত অনুষ্ঠানে ৩ এপিবিএন, খুলনার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অন্যান্য অফিসার ও ফোর্স সদস্যগণ উপস্থিত ছিলেন।
16/12/2025
মহান বিজয় দিবস -২০২৫ উপলক্ষে বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জনাব এম, এম সালাহউদ্দীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ৩ এপিবিএন, খুলনা।
15/12/2025
মহান বিজয় দিবস উপলক্ষে অদ্য ১৪/১২/২০২৫ খ্রিঃ ৩ এপিবিএন, খুলনা কর্তৃক আয়োজিত বিজয় দিবস কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন করেন জনাব এম, এম সালাহউদ্দীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ৩ এপিবিএন, খুলনা।
11/12/2025
‘‘৩ এপিবিএন, খুলনা কর্তৃক নির্মিত মনোরম ও আধুনিক সুবিধাসম্পন্ন ‘আনন্দ সরোবর’-এর শুভ উদ্বোধন করেন জনাব এম. এম. সালাহউদ্দীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ৩ এপিবিএন, খুলনা।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, “এ ধরনের উদ্যোগ অফিসার ও ফোর্সদের মানসিক প্রশান্তি, সুস্থ বিনোদন এবং উৎকৃষ্ট কর্মপরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
10/12/2025
গত ২৭/১১/২০২৫ খ্রি. ৩ এপিবিএন, খুলনা এর সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক ৫৮টি হারানো মোবাইল এবং বিকাশ/নগদ প্রতারণার ৮১,৯৭৫/- টাকা জিডি মূলে উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন জনাব এম, এম সালাহউদ্দীন, অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ৩ এপিবিএন, খুলনা।
10/12/2025
“বাংলাদেশ পুলিশের সম্মানিত ইউনিট ৩ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন-এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম।
জনসেবা, আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা প্রদান—এটাই আমাদের অঙ্গীকার।”