Masud Karim The Political Analyst

Masud Karim The Political Analyst

Share

ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মানের একজন কর্মী

31/05/2024

শুধু পানি দিয়ে কলমিলতা ও পুইশাক চাষ করলাম। দেখতে বেশ ভালো লাগছে...

09/07/2022

ইদ হোক পবিত্রতায়...
উদ্ভাসিত হোক ত্যাগের মহিমায়..
প্রশান্তি বয়ে আনুক প্রতিটি হৃদয়ে...

ইদ মোবারক

07/07/2022

সরকার ২৭১৬ টি স্কুল-কলেজ এমপিওভুক্ত করলেন। এতে আনুমানিক ৫০ হাজার শিক্ষক-কর্মচারী প্রতি মাসে প্রায় ১০০ কোটি টাকা বেতন পাবেন। বিশাল জনগোষ্ঠীকে আর্থিক সুরক্ষা দেওয়ায় সরকার ধন্যবাদ পাওয়ার দাবিদার। কিন্তু আমি সরকারকে ধন্যবাদ দিতে পারছিনা! দুঃখিত, প্রিয় শেখ হাসিনার সরকার!

৮-১০ বছর যাবৎ পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে সরকার বিপুল আর্থিক সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে যেমন সত্য, এর চেয়েও বেশি সত্য ৩০ বছর যাবৎ কর্মরত অনার্স-মাস্টার্স কোর্সের সাড়ে ৫ হাজার শিক্ষককে সরকার এমপিওভুক্ত করেননি। তাঁদেরকে এমপিওভুক্ত করার দৃশ্যমান কোন উদ্যোগও সরকারের নেই। অথচ বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে কর্মরত সাড়ে ৫ হাজার শিক্ষকের জন্য সরকারের ব্যয় হতো মাসে মাত্র ১২ কোটি টাকা।

সাড়ে ৫ হাজার শিক্ষককে ৩০ বছর বেতন বঞ্চিত রেখে ৫০ হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করা স্পষ্টত বৈষম্য। নীতিগত এমন বৈষম্যমূলক সীমাবদ্ধতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির মতো সরকারের এই ভালো কাজ প্রশংসাযোগ্য হয়ে উঠছেনা!

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কাছে বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স কোর্সে কর্মরত সাড়ে ৫ হাজার শিক্ষককে দ্রুত এমপিওভুক্ত করার অনুরোধ করছি।

© Masud Karim

29/06/2022

সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের আসন থেকে উঠে অন্য একজন সংসদ সদস্যের সাথে কুশলাদি বিনিময় করলেন। এটা ইতিবাচক রাজনীতির স্বাক্ষর বহন করে।

সকল ক্ষেত্রেই আমাদের রাজনৈতিক সংস্কৃতি ইতিবাচক হোক।

27/06/2022

এদেশে এটম বোমার চেয়েও ভয়ংকর ধর্মান্ধতা! ৯০ ভাগ মুসলমানদের দেশে ধর্মের নামে ফায়দা হাসিল করে চলছে ভন্ড দুর্বৃত্তরা!

27/06/2022

যেদিন থেকে শিক্ষকের হাত থেকে বেত উঠে গেল, সেদিন থেকে ছাত্র হলো বেপরোয়া।

আজকাল ছাত্রের হাতে মৃত্যু হচ্ছে শিক্ষকের! খুব দুঃখজনক!

বাকরুদ্ধ...

19/03/2022

চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বাংলাদেশের আপামর জনসাধারণ নির্মোহ এই ব্যক্তিকে স্মরণ করবে অনন্তকাল!

সত্যিকারের একজন দলনিরপেক্ষ রাষ্ট্রপতি ছিলেন তিনি। ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে এদেশের সংবিধান সমুন্নত রেখেছিলেন।

এই মহান ব্যক্তির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ওপারে ভালো থাকুন প্রিয় বিচারপতি। আমীন

19/03/2022

চলে গেলেন সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

বাংলাদেশের আপামর জনসাধারণ নির্মোহ এই ব্যক্তিকে স্মরণ করবে অনন্তকাল!

সত্যিকারের একজন দলনিরপেক্ষ রাষ্ট্রপতি ছিলেন তিনি। ক্ষমতাসীনদের রক্তচক্ষু উপেক্ষা করে এদেশের সংবিধান সমুন্নত রেখেছিলেন।

এই মহান ব্যক্তির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। ওপারে ভালো থাকুন প্রিয় বিচারপতি। আমীন

07/12/2021

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসুন এই সম্পর্কিত সংবিধানের বিধানাবলী দেখে নেইঃ

© একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীকে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ / অনুরোধ করতে পারেন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী?
- অনুচ্ছেদ ৫৮(২)
“প্রধানমন্ত্রী যেকোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করার জন্য অনুরোধ করতে পারেন । সংশ্লিষ্ট মন্ত্রী ওই অনুরোধ পালনে ব্যর্থ হলে প্রধানমন্ত্রী তখন রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগ বাতিলের পরামর্শ দিতে পারেন ।”

© মানসিক অসুস্থ কিংবা পাগলের সাংসদ হওয়ার যোগ্যতা নাই -অনুচ্ছেদ ৬৬ এর (২ক)!
অসুস্থ কিংবা পাগল / অপ্রকৃতিস্থিত কিনা সেটা উপযুক্ত আদালত কর্তৃক ঘোষিত হতে হয় ।

© আর মন্ত্রী নিজে স্বেচ্ছায় পদত্যাগ করতে চাইলে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন - ৫৮(১)(ক)

19/11/2021

বিজয়ের মাসে মিরপুরে অবস্থিত শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়ে এদেশের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন। পাকিস্তানি হায়েনাদের হিংস্র থাবায় নিহত বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের স্ত্রী-সন্তান-স্বজনেরা নিঃশব্দে অশ্রুপাত করবেন।

ঠিক এমন সময় মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে উড়বে পাকিস্থানের জাতীয় পতাকা। পাকিস্তান ক্রিকেট টীমের চার-ছক্কায় গ্যালারিতে উল্লাসে মেতে উঠবে বাঙালির জারজ সন্তানেরা!

দুঃখিত, উদারনৈতিক রাজনীতিকেরা; দুঃখিত, মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা; বিজয়ের মাসে মিরপুরে উড়বে পাকিস্তানের জাতীয় পতাকা তা আমি মেনে নিতে পারছিনা!

নীতিনির্ধারকেরা কিংবা এদেশের দেশপ্রেমিক জনগণকে ভাবিয়ে তোলে কি?

Want your business to be the top-listed Government Service in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Kishoreganj