02/06/2026
অদ্য ২ জুন, ২০২৬ তারিখে কিশোরগঞ্জ শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন। এসময় তিনি শিশুদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং তাদের পরিবেশনার প্রশংসা করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক শিশুদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন এবং তাদের শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা ও সার্বিক জীবনযাত্রার বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। তিনি শিশুদের কল্যাণ ও বিকাশে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে তাদের প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা ও সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
উক্ত পরিদর্শনকালে শিশু পরিবারের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
31/05/2026
গত ৩০/০৫/২০২৬ তারিখে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভা এলাকায় ঈদুল আজহা পরবর্তী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
উক্ত কার্যক্রমের অধীনে রথখলা ময়দান নূর মসজিদের সামনের এলাকা থেকে শুরু করে কিশোরগঞ্জ সার্কিট হাউজ এলাকায়, গাইটাল বাস টার্মিনাল এলাকায়, নীলগঞ্জ আশ্রম রোড এলাকায়, পুরান থানা এলাকাসহ শহীদী মসজিদের সামনে, জেলা সরণি মোড় এবং পশু হাসপাতাল রোড, বত্রিশসহ শোলাকিয়া ঈদগাহ মাঠ এলাকায় অপরিকল্পিতভাবে ফেলে রাখা বর্জ্য ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি উল্লেখযোগ্য সরকারি অফিস প্রাঙ্গন (যেমন-মডেল থানা) ঘনবসতি এবং ঝোপ-ঝাড় বিশিষ্ট এলাকাসমূহে (যেমন রথখলার আবাসিক এলাকা) মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। উক্ত কার্যক্রমের আওতায় নিজ নিজ এলাকা স্বউদ্যোগে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে পৌরবাসীকে অনুরোধ করা হয়। পৌরসভা কর্তৃক স্থাপিত ডাস্টবিনগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে পৌরবাসীকে সচেতন করা হয়। কিশোরগঞ্জ পৌরসভার উদ্যোগে কিশোরগঞ্জ মডেল থানায় বর্জ্য ব্যবস্থাপনার সুবিধার্থে দুটি ডাস্টবিন স্থাপন করা হয়।
জেলা প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনায় কিশোরগঞ্জ জেলার অন্যান্য পৌরসভা এলাকাসমূহ এবং উপজেলাসমূহে অনুরূপ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
26/05/2026
শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।
অদ্য ২৬ মে ২০২৬ তারিখ সকাল ১১ টায় ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ১৯৯ তম ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিং এ সার্বিক বিষয়ে কথা বলেন জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন।
ব্রিফিংয়ে জেলা প্রশাসক প্রতি বছরের মতো এ বছরেও শোলাকিয়ার ঈদ জামাতের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হওয়ার কথা জানিয়েছেন।
জামাতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঈদগাহসহ পুরো শহরকে ৮ টি সেক্টরে ভাগ করে ৬০০ জন পুলিশ সদস্য, ২ প্লাটুন বিজিবি ও ৫৫ জন র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া ৯ জন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। পুরো এলাকা জুড়ে ৬৪ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। তাছাড়া গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫০ টি অস্থায়ী ওযুখানা, ২০ টি অস্থায়ী টয়লেট, ২০ টি ইউরেনালের ব্যবস্থা থাকবে ও ২ টি খাবার পানির অস্থায়ী ভ্যান, মেডিকেল টিম, এম্বুলেন্স, মেডিসিন ও চিকিৎসা সামগ্রী থাকবে।
জেলা প্রশাসক কোনরুপ বিশৃংখলা ব্যতিরেকেই ঈদ জামাত সুসম্পন্ন করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন এবং সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম মহোদয়, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ, পুলিশ, র্যাব, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
23/05/2026
২৩ মে ২০২৬ তারিখে কিশোরগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন এবং উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
পরবর্তীতে জেলার কৃষকদের অংশগ্রহণে সরকারের নির্বাচনী ইশতেহার বিষয়ক জেলা তথ্য অফিস আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংক এর উদ্যোগে চারজন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদ সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাননীয় জেলা প্রশাসক।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
21/05/2026
'ভূমি সেবা মেলা-২০২৬ তে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের অনুমতি প্রদান"
অদ্য ২১ মে ২০২৬, কিশোরগঞ্জ জেলায় "ভূমি সেবা সহায়তা কেন্দ্র" স্থাপন ও পরিচালনাকারীদের অনুমতিপত্র প্রদান করেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন। 'ভূমি সেবা মেলা-২০২৬' এর তৃতীয় ও শেষ দিনে মেলার অংশ হিসেবে আজ তিনি সর্বমোট ২০ জন ব্যবসায়ীকে এ লাইসেন্স প্রদান করেন।এসময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে ভূমি সংক্রান্ত সেবা প্রদানে জনগণের দুর্ভোগ লাঘব, আন্তরিকতার সাথে সেবা প্রদান, নির্ধারিত ফি গ্রহণ প্রভৃতি সম্পর্কে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোহাম্মদ নাহিদ হাসান খান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা জনাব সুফি সাজ্জাদ আল ফোজায়েল, রেভিনিউ ডেপুটি কালেক্টর জনাব নিলুফা আক্তার রূপা,
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ, ভূমি সেবা মেলায় সেবাপ্রদানকারী কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য গত ২০ মে ২০২৬, জেলার ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভূমি মালিকদের হাতে সর্বমোট ৫২ টি চেক তুলে দেন মান্যবর জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন।ক্ষতিপূরণগ্রহীতাদের সাথে মতবিনিময়কালে জেলা প্রশাসক ভূমি সংক্রান্ত মিউটেশন, নামজারি, মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ বা আইনগত সমাধানের বিষয়ে সকলের জন্য জেলা প্রশাসনের অবারিত দ্বার নিশ্চিতকরণে আশ্বস্ত করেন।
প্রচারে : মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
21/05/2026
অদ্য ২১ মে ২০২৬ তারিখে পাকুন্দিয়া উপজেলা পরিদর্শন করেন জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন।
জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) পাকুন্দিয়ার কার্যালয়, পাকুন্দিয়া থানা, পাকুন্দিয়া পৌরসভাসহ বিভিন্ন অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন অফিসপ্রধানদের সাথে মতবিনিময় সভা করেন।
এছাড়াও মঙ্গলবাড়িয়ার লিচু বাগান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাকুন্দিয়ার সহযোগিতায় নারী উদ্যোগে পরিছন্ন ফল বাগান পরিদর্শন করেন। এসময় মঙ্গলবাড়িয়ার লিচু চাষীদের পেস্টিসাইড ও হরমোনের যথাযথ ব্যবহার, GAP মেনে নিরাপদ লিচু উৎপাদনে জোর আরোপ করেন।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
20/05/2026
"ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ "
অদ্য ২০ মে, ২০২৬ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সকল ফায়ার ফাইটারদের যেকোন দূর্যোগে তাৎক্ষণিক সাড়াদান, ত্বরিত সেবা প্রদান ও অসামান্য ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় তিনি বিভিন্ন দূর্ঘটনায় নিহত 'অগ্নিবীর'দের আত্নত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।এছাড়া তিনি ফায়ার সার্ভিসের সদস্যদের আরো কার্যকর সেবা প্রদানের সুবিধার্থে জলাধারের উৎসগুলোর খনন এবং ঘাট নির্মাণে সহোযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: তোফাজ্জল হোসেন (কটিয়াদী সার্কেল), সভাপতিত্ব করেন উপসহকারী পরিচালক ( ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জ) জনাব মো: মোফাজ্জল হোসেন।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
19/05/2026
'তিন দিন ব্যাপী (১৯মে-২১ মে) ভূমি সেবা মেলা-২০২৬ এর শুভ উদ্ধোধন সম্পন্ন'
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যত" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১৯ মে ২০২৬, দেশব্যাপী "ভূমি সেবা মেলা-২০২৬" এর শুভ উদ্ধোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।এরই অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এ মেলার শুভ সূচনার পাশাপাশি জেলা প্রশাসক জনাব সোহানা নাসরিনের অগ্রণী পদচারণায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আয়োজিত হয় বর্ণাঢ্য র্যালী।এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সে ভূমি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার মাধ্যমে সম্পন্ন হয় আজকের অনুষ্ঠানের মূল পর্ব।
দক্ষ,স্বচ্ছ ও তাৎক্ষণিক ভূমি সেবা নিশ্চিতকরণ,জনগণের দুর্ভোগ লাঘব, সরকারের রাজস্ব আয় বর্ধিতকরণ,সর্বোপরি জনগণের সাথে সরকারের প্রত্যক্ষ যোগাযোগ বৃদ্ধিতে সরকারের এই মহতী উদ্যোগে সামিল হতে সর্বসাধারণকে উদ্ধুদ্ধ করার পাশাপাশি দেশব্যাপী আয়োজিত এই মেলায় সকল নাগরিককে আমন্ত্রণ জানানো হয়।
যাদের উপস্থিতিতে আজকের এই আয়োজন ঋদ্ধ হয়েছে তাদের মধ্যে অন্যতম হলেন কিশোরগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাজহারুল ইসলাম এমপি, উপপরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার জনাব জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: তোফাজ্জল হোসেন (কটিয়াদী সার্কেল), ডেপুটি সিভিল সার্জন জনাব ডা. মো: দিদারুল ইসলাম প্রমুখসহ সকল শ্রেণি-পেশার মানুষজন।
প্রচারে: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।
18/05/2026
"জেলা লবণ ব্যবস্থাপনা কমিটি"র সভা অনুষ্ঠিত
অদ্য ১৮ মে ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় 'জেলা লবণ ব্যবস্থাপনা কমিটি'র বিশেষ সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, কিশোরগঞ্জ জনাব সোহানা নাসরিন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে পশুর চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণে লবণের পর্যাপ্ত মজুদ ও সরবরাহ নিশ্চিতকরণে বিশেষ গুরুত্বারোপ করেন।তিনি উল্লেখ করেন, লবণের যত দ্রুত প্রয়োগ নিশ্চিত হবে, চামড়ার গুণগুত মান রক্ষণ তত সহজতর হবে।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুবীর কুমার সাহা ( করিমগঞ্জ সার্কেল), বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আছাদুজ্জামান আল ফারুকসহ জেলার ব্যবসায়িক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের অংশীজন।
প্রচারে : মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।