Positivity - The Poor Child Foundation

Positivity - The Poor Child Foundation

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Positivity - The Poor Child Foundation, Social service, Kishoreganj.

10/01/2022

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা দ্বিতীয় ইভেন্ট সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আমাদের দ্বিতীয় ইভেন্ট ছিলো শীতবস্ত্র বিতরণ। আমরা আমাদের সাধ্য মতো দিতে চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ পেরেছি। শহরের বিভিন্ন জায়গায় দুস্থ মানুষ কে আমরা আমাদের ভালোবাসা পৌঁছে দিয়েছি। কিশোরগঞ্জ রেল স্টেশন, পাগলা মসজিদ, শহীদি মসজিদ চত্বর সহ বিভিন্ন জায়গায় আমরা শীতবস্ত্র, কম্বল এবং আমাদের সামর্থ অনুযায়ী নগদ অর্থ দিয়েছি। আমরা চেয়েছি এই ইভেন্টা আমরা গোপন ভাবে শেষ করবো। ছবি তুলে কাউকে ছোট করবো না। তাই আমরা ছবি তুলি নাই। আলহামদুলিল্লাহ আমরা কিছু মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি। এটাই আমাদের প্রাপ্তি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আমাদের কাজ অব্যাহত রাখবো এবং আপনাদের সবাইকে পাশে পাবো এটাই প্রত্যাশা। 💖

20/12/2021

হঠাৎ করেই দেশে তাপমাত্রা কমে গেছে। শীতে জর্জরিত হয়ে গেছে সব জায়গা। নেমে এসেছে অন্ধকার ঐ সকল মানুষ দের মনে, যাদের নেই থাকার জায়গা। যাদের নেই গায়ে দেওয়ার বস্ত্র। রাত যখন গভীর হয় তখন তাদের কষ্ট গভীর থেকে গভীরতম হতে থাকে। কাঁপতে থাকে প্রচন্ড ঠান্ডায়। তাদের এই চাপা কষ্ট, আর ভিতরকার চিৎকার শুনার মানুষ খুবই কম আছে এই সমাজে। এই শীতকে সামনে রেখে সেইসব মানুষের কষ্ট কে একটু হলেও কমানোর জন্য আমরা বেশ কয়েকদিন আগেই একটি উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা আমাদের সামর্থ অনুসারে শীত বস্ত্র তুলে দিবো। আপনারা চাইলে আমাদের সাথে শরিক হতে পারেন। লাঘব করতে পারেন তাঁদের একটু কষ্ট। হাসি ফুটাতে পারেন তাঁদের মুখে যাঁদের কোনো আপনজন নেই। তাই আশা করি সবাই আমাদের পাশে থাকবেন। আমাদের কে সাহায্য পাঠাতে পারেন নিচের নাম্বার গুলো তে। বেঁচে থাকুক সামাজিকতা, বেঁচে থাকুক সমাজ।
বিকাশ:01682504653
নগদ:01628643824

05/12/2021

আসসালামু আলাইকুম। 🖤
The Positivity Child Foundation এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আমাদের এই The Positivity Child Foundation এর লক্ষ্য ছোট বাচ্চা ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে। আসলে আমরা চাইলেই কিন্তু পারি এইসব মানুষের মুখে হাসি ফুটাতে। আমাদের এই ফাউন্ডেশনের আগের নিয়ম ছিলো আমরা শুধু সমবয়সীদের নিয়েই কাজ করবো। কিন্তু এখন আমরা চাই সবাইকে নিয়ে তাঁদের মুখে হাসি ফুটাতে। তাই আমরা এখন সকল বয়সের ভাই-বোন কে নিয়ে এগিয়ে যাবো। তাই সকল ব্যাচের ভাই-বোন দের কে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে আমন্ত্রণ জানাচ্ছি।

16/09/2021

We are getting help from many people. Thanks to everyone for being by our side. This organization will not forget your contribution. Please wait. We will appear before you with something extraordinary.

Pray for us.
Stay with us.

আমরা অনেক মানুষের সাহায্য পাচ্ছি। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। এই সংগঠন আপনাদের অবদান ভুলবে নাহ।অপেক্ষা করুন। আমরা অসামান্য কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো।

আমাদের জন্য প্রার্থনা করুন।
আমাদের সাথে থাকুন।

Photos from Positivity - The Poor Child Foundation's post 31/08/2021

We don't know whether we were able to give them joy!! But believe us guys we try our best to make this charity programme elegant.We want to see smiles on their face & that's the main intention of us.If we did wrong anything then forgive us because this is our first try.We will definitely show something more beautiful after some day. We will arrange a huge one.

Pray for us
Stay with us.

Photos from Positivity - The Poor Child Foundation's post 30/08/2021

আসসালাম ওয়ালাইকুম।
আজকে আমাদের সংগঠন POSITIVITY -[THE POOR CHILD FOUNDATION ]🖤 এর প্রথম ইভেন্ট ছিলো।আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি আমাদের প্রথম ইভেন্টাকে সুন্দরভাবে শেষ করার জন্য।আপনাদের দোয়া,ভালোবাসা এবং সহায়তায় আমরা আমাদের প্রথম প্রোগ্রাম সফল ভাবে সম্পন্ন করেছি;
মরহুম আব্দুল গফফার হাফিজিয়া এতিমখানা
কালাহাটি নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা
বাবে রহমত এতিমখানা মাদ্রাসা
এই ৩ টি এতিমখানায় খাবার বিতরণ করার মাধ্যমে আমরা আমাদের পরিবারের উদ্ভোধন ও উন্মোচন করেছি। ইনশাআল্লাহ
সামনে আর বড় কিছু নিয়ে আপনাদের সামনে আসবো।আপনাদের সার্বিক সহায়তা এবং ভালোবাসা কামনা করছি।

Pray for us
Stay with us

Photos from Positivity - The Poor Child Foundation's post 29/08/2021

Hard work for success.They have been make our event elegant. Love for them.Stay with us.

29/08/2021

We got immense love & support from you guys and these definitely inspire us to continue our activities.Pray for us & stay with us.

First step done - preparing for more

28/08/2021

JOIN OUR FOUNDATION ❤️

17/08/2021

আসসালাম ওয়ালাইকুম💓
আপনাদের দোয়া এবং ভালোবাসা কে সাথে নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম POSITIVITY - [THE POOR CHILD FOUNDATION ] এর। সফল ও হয়েছি। কিছুদিনের মধ্যেই আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের সংঘঠনের প্রথম কাজ!!সবাই কে পাশে পাওয়ায় ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আমাদের এই কাজ চালিয়ে যাবো।
কারো যদি ইচ্ছা থাকে আমাদের সাথে এই কাজে অংশগ্রহণ করার তাহলে ইনবক্স এ মেসেজ দিয়ে বিকাশ অথবা নগদ এর মাধ্যমে সাহায্য করতে পারবেন।
এভাবেই সকলের ভালোবাসা এবং দোয়া কাম্য এই মহৎ উদ্দেশ্য কে সফল করতে।
ধন্যবাদ।

Want your business to be the top-listed Government Service in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Kishoreganj