31/05/2026
আগামী ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
শোলাকিয়া জেলা কার্যালয়, কিশোরগঞ্জ।
হে তরুণ! চাও কি মুক্তি? তাহলে এসো!
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর পরিচিতি
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রারম্ভিকাঃ ‘সত্যের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধ’ এর মধ্যেই মুসলমানদের শ্রেষ্ঠত্ব নিহীত। এ কাজ সাধ্যানুযায়ী সর্বাত্মকভাবে আঞ্জাম দেওয়া প্রত্যেক মুসলমানদের ঈমানী দায়িত্ব। বিশেষ করে ছাত্রসমাজ এ কাজের যোগ্য সৈনিক কারণ ছাত্রসমাজই দেশ ও জাতির সক্রিয় ও কার্যকর জনশক্তি। এরা দেশের অমূল্য সম্পদ, ভবিষ্যত কর্ণধার। ছাত্রদের ক্লান্তিহীন
শ
31/05/2026
আগামী ৪ জুন ২০২৬ বৃহস্পতিবার
শোলাকিয়া জেলা কার্যালয়, কিশোরগঞ্জ।
01/05/2026
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি
@মুনতাছির আহমাদ।
30/04/2026
গতকাল বাংলাদেশ মুজাহিদ কমিটি চন্ডীপাশা ও সুখিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত
ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠানে
প্রিয় রাহবার
নাইরে আমিরুল মুজাহিদীন
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম দাঃ বাঃ কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার আওতাধীন
চন্ডীপাশা ইউনিয়ন শাখার পক্ষ থেকে
হুজুরকে স্বাগত জানানো হয়।
আলহামদুলিল্লাহ
আজকের মাহফিলের প্রধান অতিথি
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম
(শায়েখে চরমোনাই)
হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
বৈরী আবহাওয়ার কারণে মাহফিলের স্থান পরিবর্তন করে
কোদালিয়া চৌরাস্তা বাজার জামে মসজিদ স্থান নির্ধারণ করা হয়েছে।
26/04/2026
শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার
সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত।
আজ ২৬ এপ্রিল ২০২৬ রবিবার বেলা ২: ৩০ টায় গুরুদয়াল সরকারি কলেজ গেট প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা তানভীর আহমাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া'র সঞ্চালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এছাড়াও এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহ সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আল আমিন সজিব, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আমিরুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, আলিয়া মাদরাসা সম্পাদক সাকিবুর রহমান তানভীর প্রমুখ
25/04/2026
জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছুদের দেশব্যাপী হেল্প ডেস্ক সহায়তা প্রদান ছাত্র আন্দোলনের
কক্সবাজার সরকারি কলেজে ছাত্র আন্দোলনের হেল্প ডেস্কে হামলার তীব্র নিন্দা
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
দেশব্যাপী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় দেশব্যাপী সরকারি কলেজ ক্যাম্পাসসমূহে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে হেল্প ডেস্ক এর মাধ্যমে সহযোগিতা প্রদান করা হয়।
আজ ২৫ এপ্রিল ২০২৬ শনিবার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীবান্ধব এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সারাদেশের নেতাকর্মীদের আন্তরিকতা, শ্রম ও দায়িত্বশীল ভূমিকায় সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
বিবৃতিতে নেতৃদ্বয় কক্সবাজার সরকারি কলেজে ছাত্র আন্দোলনের হেল্প ডেস্কে ছাত্রদল কর্তৃক হামলা এবং শাখা সভাপতি মুহাম্মাদ নেজাম উদ্দিন সহ নেতৃবৃন্দের ওপর অতর্কিত আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় আরও বলেন, এ ধরনের ন্যাক্কারজনক আচরণ শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য হুমকিস্বরূপ। ক্যাম্পাস হওয়া উচিত জ্ঞানচর্চা, নীতি-নৈতিকতা ও সহাবস্থানের কেন্দ্র। সেখানে সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে সহনশীলতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানই হওয়া উচিত মূল ভিত্তি। ভিন্নমত থাকতে পারে, কিন্তু সেটিকে সহিংসতায় রূপ দেয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা কারও জন্যই মঙ্গলজনক নয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে, সংযমহীনতা ও আধিপত্যের মানসিকতা কখনো দীর্ঘস্থায়ী হয় না।
নেতৃদ্বয় ছাত্রদল নেতৃবৃন্দের প্রতি সহনশীল ও দায়িত্বশীল ছাত্ররাজনীতি চর্চা এবং অতিউৎসাহী কর্মীদের নিয়ন্ত্রণে নিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখার আহ্বান জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
23/04/2026
সংবাদ সম্মেলন থেকে ঘোষিত দুই দফা কর্মসূচি:
১. ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমা, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা।
২. ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন।
23/04/2026
জাতীয় ছাত্রশক্তি কিশোরগঞ্জ জেলার ১ নং যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান অনিক স*ন্ত্রা*সী হা*ম*লায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হলে তার সার্বিক খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ উক্ত ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাথে সাথে আগামী দিনগুলোতে যেন এ ধরনের ঘঠনার পুনরাবৃত্তি না হয় সেজন্য অনতিবিলম্বে অপরাধীদের আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা তানভীর আহমাদ এর নেতৃত্বে এতে আরো উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ মাসুম বিল্লাহ প্রমুখ।
21/04/2026
20/04/2026
*📚 এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা 📚*
২০২৫, ২০২৬ শিক্ষা বর্ষে এসএসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে, পরীক্ষা সামগ্রী বিতরণ। আয়োজনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চন্ডিপাশা ইউনিয়ন শাখা