30/05/2026
কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত সাবেক ও বর্তমান জনশক্তির মিলনমেলা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ নসিহা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মোঃ রমজান আলী
এছাড়াও ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
27/05/2026
#তাকাব্বালাল্লাহু_মিন্না_ওয়া_মিনকুম
এই পেইজের এডমিন প্যানেলের পক্ষ থেকে এই পেইজের সকল সদস্যসহ মুসলিম সকল ভাই বোনদেরকে জানাই োবারক।
25/05/2026
কিশোরগঞ্জের ভৈরবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই বিপ্লবের চার শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকাল ৯টায় ভৈরবের কমলপুরস্থ জামায়াত অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক রমজান আলী শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, ভৈরব উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসাইন, সাবেক আমীর মো. কামরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা মাহবুব উল্লাহ মোছা, উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন, সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম ছিদ্দিক, সহকারী সেক্রেটারি প্রভাষক শাহ আলম, বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুল হক, পৌরসভা আমীর শাহজাহান সরকার, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী আলহাজ কাজী মাওলানা এম. এ. রউফসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
ঈদ উপহারপ্রাপ্ত জুলাই বিপ্লবের চার শহীদ হলেন: শহীদ যুবায়েদ, শহীদ কবির, শহীদ ইসমাইল ও শহীদ
25/05/2026
আজ কুলিয়ারচরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ
কুলিয়ারচর উপজেলার জুলাই শহিদ ইফতী আব্দুল্লাহ , মাহমুদুল হাসান জয়ের পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী ঈদ উপহার শহিদ পরিবারগুলোর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, সেক্রেটারি মশিউর রহমান মহসিন, মাওঃ মেহেদী হাসান, ডাঃ ইকবাল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আবু হানিফ, মাওঃ মাহফুজুর রহমান প্রমুখ জামায়াতে ইসলামী প্রতি বছরেই জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছে।
25/05/2026
কুলিয়ারচরে জামায়াতের উদ্যোগে জুলাই শহীদ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ
কুলিয়ারচর উপজেলার জুলাই শহিদ ইফতী আব্দুল্লাহ , মাহমুদুল হাসান জয়ের পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা। কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী ঈদ উপহার শহিদ পরিবারগুলোর হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি সাংবাদিক শামসুল আলম সেলিম, কুলিয়ারচর উপজেলা আমীর মাওলানা রফিকুর রহমান, সেক্রেটারি মশিউর রহমান মহসিন, মাওঃ মেহেদী হাসান, ডাঃ ইকবাল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আবু হানিফ, মাওঃ মাহফুজুর রহমান প্রমুখ জামায়াতে ইসলামী প্রতি বছরেই জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করে আসছে।
24/05/2026
দেশবাসীকে মাননীয় বিরোধীদলীয় নেতার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ২৪ মে এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “হজরত ইব্রাহিম (আ.) তাঁর স্ত্রী হজরত হাজেরা এবং প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শ উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হজরত ইব্রাহিম (আ.), হজরত হাজেরা এবং হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবেই আমাদের ত্যাগ ও কোরবানি আল্লাহর নিকট কবুল ও সার্থক হবে, ইনশাআল্লাহ।
তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।”
জামায়াতে ইসলামীর কে কোথায় ঈদ উদযাপন করবেন-
নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ইদগা মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।দেশবাসীকে মাননীয় বিরোধীদলীয় নেতার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা
মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ২৪ মে এক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “হজরত ইব্রাহিম (আ.) তাঁর স্ত্রী হজরত হাজেরা এবং প্রিয় পুত্র হজরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শ উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হজরত ইব্রাহিম (আ.), হজরত হাজেরা এবং হজরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবেই আমাদের ত্যাগ ও কোরবানি আল্লাহর নিকট কবুল ও সার্থক হবে, ইনশাআল্লাহ।
তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানান।”
জামায়াতে ইসলামীর কে কোথায় ঈদ উদযাপন করবেন-
নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি ঢাকায়, নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি ঢাকায়, নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ঢাকায়, নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার নিজ গ্রামে, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানার নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নিজ এলাকার ইদগা মাঠে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন।
এছাড়া সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকায়, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ভাঙ্গাপুষ্কুরুনী নিজ গ্রামে, এডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালের নিজ গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সিলেটের নিজ গ্রামে ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে ঈদ উদযাপন করবেন।
24/05/2026
ওলামাদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবিরের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা।
23/05/2026
আজ ২৩মে, শনিবার, বিকাল ৫. ৩০টায় কিশোরগঞ্জ সদর উপজেলার জুলাই শহীদ সোহেল রানা ভাইয়ের মায়ের নিকট
জামায়াতের পক্ষ থেকে ঈদুল আযহার উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মোঃ নূর উদ্দিন, সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন, সহকারী সেক্রেটারি মোস্তাকিম বিল্লাহ, সমাজকল্যান সেক্রেটারি সাইফুল ইসলাম, দানাপাটুলি ইউনিয়ন সভাপতি আব্দুর রহমান, কর্শাকড়িয়াইল ইউনিয়নের সহ-সভাপতি এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি নূর ই আলম নীরব প্রমূখ।
23/05/2026
জুলাই আন্দোলনের শহীদ রুবেল হোসেনের পরিবারের হাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদের উপহার তুলে দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী।
এসময় শহীদের পরিবারের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করা হয়। মহান আল্লাহ শহীদ রুবেল হোসেনকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তার পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান
22/05/2026
মরহুম এ্যাডভোকেট আসাদ রেজা'র মৃত্যুতে জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলীর শোক প্রকাশ....
সাবেক জেলা বি,এন,পির সহ আইন বিষয়ক সম্পাদক কিশোরগঞ্জ জজ কোর্টের এ,পি,পি এ্যাডভোকেট আসাদ রেজা'র মৃত্যুতে জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার পক্ষ থেকে গভীর শোক এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন । তিনি বলেন, ব্যক্তিগত জীবনে উনি একজন পরোপকারী ভালো মানুষ ছিলেন। দোয়া করি মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
অধ্যাপক মোঃ রমজান আলী
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী
কিশোরগঞ্জ জেলা শাখা