Rihlat Al-Deen দ্বীনের যাত্রা

Rihlat Al-Deen দ্বীনের যাত্রা

Share

দ্বীনের যাত্রা, আত্মার আলোর খোঁজে"
“The Journey of Deen: Seeking the Soul’s Light” "I am a seeker of knowledge and a lover of meaningful journeys.

Through faith and learning, I strive to inspire and grow every day."

09/12/2025

যা হারিয়েছ, তার থেকে ভালো কিছু আসবে।
জীবন সবসময় নতুন সুযোগ দেয়।
তাই শান্ত থাকো ও অপেক্ষা কর।

07/12/2025

এই জীবনে অহংকারের জায়গা কম, কিন্তু শান্তির জায়গা বেশি। প্রতিদিনের ছোট কাজগুলোতেই লুকিয়ে থাকে বড় মূল্যবোধ: সময়ের প্রতি সম্মান, মানুষের প্রতি শ্রদ্ধা, প্রকৃতির প্রতি ভালোবাসা, আর নিজের প্রতি দায়বদ্ধতা।

আদর্শ জীবন সেই পথ—
যেখানে মানুষ ভুল করলেও শিখে এগিয়ে যায়,
অন্ধকার দেখলেও আলো খুঁজে পায়,
আর নিজের মাধ্যমে পৃথিবীকে সামান্য হলেও ভালো করার চেষ্টা করে।

04/12/2025

‎সব পেয়ে গেলে নামাজ পড়তে গিয়ে আল্লাহর কাছে কি চাইবো,ওনাকে কি নিয়ে জ্বালাতন করবো,আর কি নিয়ে কাদঁবো! এজন্যই বোধয় সৃষ্টিকর্তা আমায় এক পৃথিবী শূন্যতা দিয়েছেন।পাওয়া আর না পাওয়ার হিসাব মিলাতে গিয়ে আমি বারবার ফিরে এসেছি তার সঙ্গ ছেড়ে,অথচ উনি আমাকে একবারের জন্যও ছেড়ে যাননি!আমি আর আমার সৃষ্টিকর্তার সম্পর্ক তো কতগুলো ঠুনকো চাওয়া পাওয়ার ভিতরে চলমান হতে পারে না।এই সম্পর্ক যেন গভীর প্রেমের আচ্ছাদন হয়,সম্মানে মাথা নুয়ে পড়ার মতো আত্মসমর্পণ হয়!যে আত্মসমর্পণের ভেতর আমি যেন সত্যিকারের ভালোবাসার স্বাদ পাই।মানুষের ভালোবাসার কাছে আমি লাঞ্ছিত হয়েছি অবহেলার পাত্র হয়েছি সেই দুঃখবোধের জলধারা কেবল আল্লাহর কাছেই সপে দিয়েছি।আর আমার সৃষ্টিকর্তা আমায় বারবার বুঝিয়ে দিয়েছে,শূন্য মানুষের আশ্রয় মিলেই একমাত্র তার কাছেই।


দ্বীপশিখা

Want your business to be the top-listed Government Service in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Dhaka
Kishoreganj
2300