ফিউচার প্ল্যান ক্লাব

ফিউচার প্ল্যান ক্লাব

Share

A nonpolitical social organization which was established for multiple social activity,work,awarness.

17/07/2026

ফিউচার প্ল্যান ক্লাব
সীমিত আকারে নতুন সদস্য নেয়া হবে।
আপনি কি সমাজের জন্য কিছু ভালো কাজ করতে চান?
আপনি কি মানবসেবায় নিজেকে যুক্ত করতে আগ্রহী?
তাহলে ফিউচার প্ল্যান ক্লাব-এর সদস্য হয়ে আমাদের সাথে এগিয়ে আসুন।

সদস্য হওয়ার শর্তাবলী:

⏺️শুধুমাত্র নিমকপুরুড়া এলাকার স্থায়ী বাসিন্দারা সদস্য হতে পারবেন।
⏺️সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে।
⏺️ক্লাবের সকল নিয়ম-কানুন ও শর্ত মেনে চলার মানসিকতা থাকতে হবে।
⏺️সমাজসেবা ও মানবকল্যাণমূলক কাজে স্বেচ্ছায় অংশগ্রহণের আগ্রহ থাকতে হবে।
⏺️ সৎ, ভদ্র ও মাদকমুক্ত জীবনযাপনে বিশ্বাসী হতে হবে।
⏺️ক্লাবের ঐক্য, শৃঙ্খলা ও সুনাম বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হতে হবে।
⏺️মাসিক সভা ও ক্লাবের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে হবে।
📞 যোগাযোগঃ
মোঃ আনোয়ার হোসেন – ০১৭১৬-০৫৮৩০৬
মোঃ আরিফুল ইসলাম সেলিম – ০১৬২৭-৪৪৪২৭৭
মোঃ মিজানুর রহমান জয় – ০১৭৩২-৮৪২৯০৮
মোঃ সুমন মিয়া – ০১৭১৫-৭৩১৩৮৭
মোহাম্মদ লিটন জামান – ০১৬৩৮-৮৫১৩৯৪

🤝 আসুন, একসাথে সমাজের কল্যাণে কাজ করি।
ফিউচার প্ল্যান ক্লাব
“একতাই শক্তি, একতাই বল।”

14/07/2026

আলহামদুলিল্লাহ!
নিমুকপুরুড়া ফিউচার প্ল্যান ক্লাব এবং নিমুকপুরুড়া প্রবাসী যোদ্ধা সমাজকল্যাণ সংগঠন এর সমন্বিত উদ্যোগে ক্যান্সার আক্রান্ত মোছাঃ কমলা কে মোট ২৯,৫০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

01/07/2026

শুভ কামনা রইলো সকলের জন্য।

Photos from ফিউচার প্ল্যান ক্লাব's post 27/06/2026

নিমকপুরুড়া কমিউনিটি ক্লিনিকে চলে আসুন.....

আগামী ২৮ জুন ২০২৬ (রবিবার) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের সকল নির্ধারিত স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

🟦 ৬–১১ মাস বয়সী শিশু
একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১ লক্ষ IU)

🟥 ১২–৫৯ মাস বয়সী শিশু
একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২ লক্ষ IU)

আপনার আশেপাশের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী কোনো শিশুই যেন এই গুরুত্বপূর্ণ কর্মসূচি থেকে বাদ না যায়, তা নিশ্চিত করুন।

26/06/2026

চলুন সবাই স্বামী,পুত্রসন্তানহীন দুস্থ এবং দীর্ঘদিন যাবত ক্যান্সার আক্রান্ত অসুস্থ এই মহিলার পাশে দাড়াই।
আপনার আর আমার ন্যূনতম সহায়তাও পারে তার চিকিৎসার খরচ যোগাতে,এমনকি তার নতুন করে বাঁচার প্রেরণা যোগাতে।

Photos from ফিউচার প্ল্যান ক্লাব's post 22/06/2026

গত ১৭/০৬/২০২৬ ইং রোজ বুধবার,নিমুকপুরুড়া ফিউচার প্ল্যান ক্লাব এবং দক্ষ সমাজসেবক জনাব Zakir Abdullah Sumon সাহেবের নিরন্তর প্রচেষ্টার ফলে নিমুকপুরুড়া গ্রামের একজন মাদকসেবী মোঃ এনামুল হক,পিংঃ কালা মিয়া কে,সম্মানিত লাবনী আক্তার তারানা,নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি),কটিয়াদী স্যারের উপস্থিতিতে মোবাইল কোর্ট বসিয়ে এক(০১) বছরের কারাদন্ড এবং ২০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য যে সম্মানিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় অভিযুক্তকে ইতিপূর্বেও মাদক সেবনের কারণে এবং তার মাকে বিভিন্নভাবে অত্যাচারের কারণে তিন(০৩) মাসের কারাদন্ড প্রদান করেছিলেন।
গ্রামবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ক্রমাগত চলবেই।
আপনার সন্তান কি করে?কোথায় যায়?লক্ষ্য রাখুন।
মাদককে না বলুন,সুস্থ এবং সুন্দর সমাজ গড়ুন।

19/06/2026

আজ ১৯ জুন ২০২৬ ইং তারিখে নিমুকপুরুড়া যুব সমাজকে সাথে নিয়ে কিছু মাদকবিরোধী অভিযান চালানো হয় এবং এর পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন করা হয়।
আমরা আশাকরি সামনেও এসব অভিযানের ধারা অব্যাহত থাকবে।
সবাই মাদককে না বলুন,সমাজকে রক্ষা করুন।👍

11/06/2026
11/06/2026

ফিউচার প্ল্যান ক্লাবের কার্যকরী কমিটি ও উপদেষ্টা মন্ডলীদের নামের তালিকা।

10/06/2026

২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি।

Want your business to be the top-listed Government Service in Kishoreganj?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Nimokpurura
Kishoreganj
2331