শান্তিসংঘ কুয়াকাটা

শান্তিসংঘ কুয়াকাটা

Share

মানবের তরে সদা জাগ্রত

Photos from শান্তিসংঘ কুয়াকাটা's post 21/03/2026

🌙✨ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ✨🌙

শান্তিসংঘ সংগঠনের সকল সম্মানিত সদস্যদের জানাই আন্তরিক ঈদ মোবারক।
আপনাদের ভালোবাসা, একতা আর মানবিকতার বন্ধনে গড়ে উঠেছে আমাদের এই সুন্দর পরিবার।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে আল্লাহ আমাদের সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি দান করুন।
একসাথে এগিয়ে চলার এই পথ যেন আরও শক্তিশালী হয়—এই কামনাই করি।

আসুন, আমরা সবাই মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই, ভাগাভাগি করি ঈদের আনন্দ।
কারণ প্রকৃত সুখ তখনই, যখন অন্যের মুখে হাসি ফোটে।
ঈদ মোবারক
শান্তিসংঘ পরিবারের পক্ষ থেকে সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা।

13/12/2025
14/08/2025

আলহামদুলিল্লাহ!
মোঃ শাহজালাল আকন,
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের,
হিসাবরক্ষণ কর্মকর্তা হিসাবে নিয়োগ প্রাপ্তিতে,
শান্তিসংঘ কুয়াকাটা পরিবার গর্বিত।আমরা সবসময় আপনার মঙ্গল কামনা করছি।

14/08/2025

শুভ জন্মদিন ❤️🌹
আমাদের তারকা ফুটবলার Zihad Gazi Ziq
সুন্দর আগামীর জন্য শুভকামনা।

13/08/2025

শান্তিসংঘ কুয়াকাটার পক্ষ থেকে কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটিকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।আপনাদের নেতৃত্বগুণে পর্যটন সেবায় আমাদের কুয়াকাটা সবার কাছে রোল মডেল হয়ে উঠুক।

28/07/2025

#একটা_ছোট_ভুল #একটা_পরিবার_শেষ
রাত তখন প্রায় ১টা। একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী একটি সামাজিক অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন। সবার মতো তারাও ক্লান্ত, একটু বিশ্রামের অপেক্ষায়।
ঘরে ঢুকেই স্ত্রীর প্রথম কথাটি ছিল,
— “একটা অদ্ভুত গন্ধ পাচ্ছো? কেমন যেন গ্যাসের মতো…”
স্বামী মাথা নাড়িয়ে বললেন, “হ্যাঁ, আমি দেখি রান্নাঘরে গ্যাস লিক হচ্ছে কিনা।”
সে দৌড়ে গেল কিচেনে এবং খুব স্বাভাবিকভাবে, অবচেতন মনে আলো জ্বালিয়ে ফেললো…
এক মুহূর্তেই সব শেষ।
একটা বিকট শব্দে কেঁপে উঠলো পুরো এলাকা। বিস্ফোরণের শব্দ এতটা তীব্র ছিল যে, ২০০ মিটার দূরের বাসিন্দারাও জানালার কাঁচ কেঁপে উঠতে দেখেছে।
ঘরের দেয়াল ভেঙে পড়ল।
পুরো বাড়িটা আগুনে পুড়ে ছাই।
স্বামী ঘটনাস্থলেই প্রাণ হারালেন। স্ত্রী কিছুদিন জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত চলে গেলেন…

এই দুর্ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস, আর সেই গ্যাসের মাঝে একটি সাধারণ সুইচ অন করা – যা তৈরি করেছিল ক্ষুদ্র একটি আগুনের ফুলকী (spark), আর সেটিই হয়ে উঠেছিল মৃত্যু-ফাঁদ।

গ্যাসের গন্ধ পেলে?
1. কখনোই কোনো বৈদ্যুতিক সুইচ, ফ্যান বা ফ্রিজ চালু করবেন না।
কারণ এতে ইলেকট্রনিক স্পার্ক হতে পারে।
2. সব জানালা-দরজা খুলে দিন। যেন গ্যাস বের হয়ে যায়।
3. পারলে মেইন সুইচ অফ করে দিন।
4. সতর্কভাবে বাড়ি থেকে সবাইকে বের করে নিন।

আপনার একটি শেয়ার বাঁচাতে পারে কারো জীবন।।

ধন্যবাদ
BadMohammad Badrul Hasan

Photos from শান্তিসংঘ কুয়াকাটা's post 26/07/2025

কুয়াকাটা সমুদ্র সৈকত বালুক্ষয় থেকে রক্ষা করার জন্য, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক উপযুক্ত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানব বন্ধনে শান্তিসংঘ কুয়াকাটা র নেতৃবৃন্দ। তাং ২৬.০৭.২০২৫ ইং

25/07/2025

কুয়াকাটা সি-বিচ রক্ষায় মানববন্ধন
কুয়াকাটা বাঁচাও, পর্যটন বাঁচাও,

সমুদ্রের ভাঙনে প্রতিদিনই কুয়াকাটার সী-বিচ এবং আশপাশের জনপদ হুমকির মুখে পড়ছে।
দ্রুত ব্যবস্থা না নিলে হারিয়ে যাবে আমাদের দক্ষিণাঞ্চলের এই অমূল্য সম্পদ।

তারিখ: ২৬/০৭/২০২৫ ইং
সময়: সকাল ১০টা
স্থান: কুয়াকাটা সমুদ্র সৈকত (মেইন পয়েন্ট)

এই মানববন্ধনে আমরা কুয়াকাটাবাসী, পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে জন্য অনুরোধ করা হলো‌।

আয়োজনে: শান্তিসংঘ কুয়াকাটা

Photos from শান্তিসংঘ কুয়াকাটা's post 08/06/2025

শান্তিসংঘ কুয়াকাটা র কয়েকজন সদস্য ঈদুল আযহা ২০২৫ পরবর্তী মিটিংয়ে........

Photos from শান্তিসংঘ কুয়াকাটা's post 27/05/2025

দুর্ঘটনায় আহত শান্তিসংঘ কুয়াকাটা র সিনিয়র সহ-সভাপতি
মো.সলেমান মোল্লার শারীরিক খোঁজ খবর নিতে তার বাসায় শান্তিসংঘ কুয়াকাটা পরিবার।❤️❤️

Want your business to be the top-listed Government Service in Kuakata?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Kuakata
Kuakata
8652