08/06/2026
Mohajir manuscripts: Field notes from Dhaka Aliya Madrasa
On 20 August 1947, the Director of Public Instruction for the Education Directorate of the newly created state of West Bengal, S. Dutta, issued an order—“in view of the decision of the Separation Office”—to the principal and teachers of the Kolkata Aliya Madrasa at Wellesley Square.
08/06/2026
ইতিহাসের স্বাক্ষী রতনপুরের রাম সুন্দর দাসের কুঠি
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রতনপুর এলাকায় বাংলা ১৩২২ সনে স্থাপিত হয় 'রাম সুন্দর দাসের কুঠি' নামে নান্দনিক বাড়িটি। রামসুন্দর দাস ছিলেন ব্রিটিশ আমলের একজন স্থানীয় প্রভাবশালী হিন্দু জমিদার ও ধনী ব্যবসায়ী। তাঁর পরিবারের বাসস্থান বা নীল/পাট ব্যবসার তদারকির জন্য এই দৃষ্টিনন্দন কুঠিটি নির্মাণ করেন। দোতলা কুঠি ভবনটিতে ব্রিটিশ ও স্থানীয় স্থাপত্যশৈলীর মিশ্রণ দেখা যায়। এতে রয়েছে প্রাচীন টেরাকোটা ও সুদৃশ্য খিলান। বর্তমানে তাঁর বংশধরদের কেউ এখানে না থাকলেও কালের সাক্ষী হয়ে টিকে থাকা এই জরাজীর্ণ ভবনটি স্থানীয় ইতিহাসপ্রেমী ও পর্যটকদের কাছে আকর্ষণীয় প্রত্নতাত্ত্বিক স্থান। সরকারিভাবে এটি সংরক্ষণ ও পুরাকীর্তি হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ছবি: আমার বিক্রমপুর।
07/06/2026
▪️বিবি মরিয়ম কামান
ভারতে মোগল শাসনামলের নির্মিত একটি বৃহদাকার কামান যা দুর্ধর্ষ দস্যুদের নিবৃত্ত করতে নির্মাণ করা হয়েছিল। ব্রিটিশ শাসনামলে এটিকে বিবি মরিয়ম নামাকরণ করা হয়। বর্তমানে এটি বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের ঢাকা গেটের সামনে রক্ষিত। এটি মোগল শাসনামলের একটি বিশেষ নিদর্শন। সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ে মোগল সেনাপতি মীর জুমলার আমলে এটি ঢাকায় স্থাপন করা হয়। এটি 'মীর জুমলার কামান' নামেও পরিচিত।
বাংলার সুবাদার মীর জুমলা আসাম অভিযানে এটি ব্যবহার করেছিলেন। ৬৪,৮১৫ পাউন্ড ওজনের এই কামানটি পরে তিনি বাংলা সুবার তৎকালীন রাজধানী ঢাকার বড় কাটরার সম্মুখভাগে সোয়ারীঘাটে স্থাপন করেন। পরবর্তীতে এর অর্ধাংশ বালির নিচে তলিয়ে যায়। ১৮৪০ খ্রিস্টাব্দে লেখা কর্নেল ডেভিডসনের রচনায় এ বিষয়টির উল্লেখ রয়েছে। ১৮৪০ সালে ঢাকার তদানিন্তন ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ওয়াল্টার্স ব্রিটিশ প্রকৌশলীদের সহায়তায় সোয়ারীঘাট হতে উত্তোলন করে চকবাজার এলাকায় স্থাপন করেন।
১৯১৭ (অনেকের মতে ১৯২৫) খ্রিস্টাব্দে ঢাকা জাদুঘরের পরিচালক নলিনীকান্ত ভট্টশালীর উৎসাহে এটিকে সদরঘাটে স্থাপন করা হয়। পরে ১৯৫৭ খ্রিস্টাব্দে ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) এর সভাপতি জিএ মাদানী পাকিস্তান সেনাবাহিনীর প্রকৌশলীদের মাধ্যমে এটিকে ডিআইটি অ্যাভিনিউ ও জিন্নাহ অ্যাভিনিউয়ের (বর্তমানের বঙ্গবন্ধু অ্যাভিনিউ) সংযোগস্থলে গুলিস্থানে স্থানান্তর করেন। ১৯৮৩ সালে এটিকে ওসমানী উদ্যান এ স্থানান্তরিত করা হয়। ৪০ বছর পর ২০২৩ সালের ডিসেম্বরে কামানটি ওসমানী উদ্যান থেকে সরিয়ে ঢাকার আরেক ঐতিহাসিক নিদর্শন ঢাকা গেটের সামনে স্থাপন করা হয়।
📸 Shamiya Ali
06/06/2026
The Legacy of Thomas Bata in Bengal
Whenever Bata shoes come to mind, we are reminded not only of how footwear became woven into the fabric of everyday life but also of an extraordinary figure linked to its history in Bangladesh
06/06/2026
শ্রী শ্রী বুড়া শিবধাম মন্দির
মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে এই স্থানে একটি মন্দির নির্মিত হয়েছিলো। পরবর্তীতে ১৯১২ খ্রিষ্টাব্দে মন্দিরটি পুনরায় নির্মাণ করা হয়। বর্ধমানের শিব ভক্ত রাজা বিজয় চাঁদ এটি নির্মাণ করান। বর্ধমানের রাজা তৎকালীন সময়ে মন্দিরের পেছনে বর্ধমান হাউজেই থাকতেন যা আপনারা বাংলা একাডেমি নামে চিনেন। বাংলা একাডেমির আদি নাম ছিল বর্ধমান হাউজ। প্রাচীন এই মন্দিরটি নেপালের রাজা - রাণী একাধিক বার পরিদর্শন করেছেন তৎকালীন সময়ে। ১৯৭১ সালে পাক বাহিনী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হামলা ও হত্যা কান্ডে লিপ্ত হয়েছিলেন শিব বাড়ির এই মন্দিরের সেবায়েত সহ কয়েক জন মানুষকে নির্মমভাবে হত্যা করেছিলো। বর্তমান যুগে এখানে নাট মন্দির সহ কিছু শিব মন্দির রয়েছে। শিব রাত্রী ও অন্যান্য পূজা উৎসব পালিত হয়। প্রাচীন এই মন্দিরের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ার সংলগ্ন শিববাড়ি আবাসিক এলাকাতে।
📸 Shamiya Ali
06/06/2026
পর্তুগীজ দূর্গ ,কলেজ রোড, চট্টগ্রাম।
সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ ক্যাম্পাসের ভিতর পাহাড়ের উপরের দিকে অবস্থিত এই পর্তুগীজ ভবনটি। মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঐতিহাসিক স্থাপনা।
স্থানীয়দের মতে, আনুমানিক সপ্তদশ শতাব্দীতে দূর্গটি চট্টগ্রামে আগত পর্তুগীজ দস্যুদের দ্বারা নির্মিত হয়।
এটি ছিল চট্টগ্রামের প্রথম আদালত, ‘দারুল আদালত’।
Coordinates:22°21'03.3"N 91°50'06.0"E
📸 Travel With Kabir
05/06/2026
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন, বন্যা, খরা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এর ওপর প্লাস্টিক ও পলিথিন দূষণ, বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ আমাদের পরিবেশগত সংকটকে আরও তীব্র করে তুলছে। বিশেষজ্ঞদের মতে, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগই কেবল একটি নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
05/06/2026
Sandwip and the collapse of Portuguese ambition
In his analysis of the Estado da Índia, which was the official name of the Portuguese Empire, George Winius distinguished between the formal administration by the Estado’s headquarters at Goa over overseas possessions and the ‘informal empire’, which he called the ‘shadow empire’, that th...