BNP 360-Moulvibazar 2

BNP 360-Moulvibazar 2 আপনার এবং আপনাদের নির্বাচনী প্রচারণার ছবি ভিডিও হোয়াটসআপ নাম্বারে পাঠান 01615089247

21/10/2026
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শাকুর শুভেচ্ছা বার্তামৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আ...
13/10/2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শাকুর শুভেচ্ছা বার্তা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শাকু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন,

“আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দকে সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।

পাশাপাশি, আমার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পৌঁছে দেবেন।

সবাইকে ধন্যবাদ।”

02/10/2026

জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি হতে হয়তো এবার বেশি দেরি নেই

ছাত্রদলের সোনালি দিনের তিন রত্ন যখন একই টেবিলে

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে আজ রাত ৩.০০ টায় (বাংলাদেশ সময়) বাংলায় ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরক...
24/09/2026

জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে আজ রাত ৩.০০ টায় (বাংলাদেশ সময়) বাংলায় ভাষণ দেবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

(নিউইয়র্ক সময় বিকেল ৫:০০ টায় তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখবেন।)

কুলাউড়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রদলের স্লোগান।
24/09/2026

কুলাউড়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে ছাত্রদলের স্লোগান।

23/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বক্তব্য | জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সাইডলাইনে ‘Climate Action and the Just Transition’ শীর্ষক উচ্চপর্যায়ের অনুষ্ঠান।

জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র | ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।মঙ্গল...
23/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট Recep Tayyip Erdoğan-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত তুর্কি হাউসে (Turkish House), ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার ও বহুমাত্রিক করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন দুই নেতা। একই সঙ্গে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করে পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা।

Address

Kulaura
Kulaura
3200

Website

Alerts

Be the first to know and let us send you an email when BNP 360-Moulvibazar 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share