04/04/2026
🏆 অভিনন্দন, গর্বিত বাংলাদেশ! 🇧🇩
অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় বাংলাদেশ দলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
বিশেষভাবে অভিনন্দন ভেড়ামারার কৃতি সন্তান, দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপার 🧤
🌟 ইসমাইল হোসেন মাহিন 🌟
তোমার এই অসাধারণ অর্জন শুধু ভেড়ামারা নয়, সমগ্র বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তোমার সাফল্য আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
ভেড়ামারা উপজেলা শাখার পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভকামনা।
আল্লাহ তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করুন। 🤲
30/03/2026
আলহামদুলিল্লাহ!
গর্বের মুহূর্ত আমাদের জন্য 💚
ছাত্রশিবির বাহাদুরপুর ইউনিয়ন শাখার সদ্য সাবেক সাহিত্য সম্পাদক Fazle Rabbi এবং অর্থ সম্পাদক Adnan Ahmed Kanon—দুজনই পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছে। 🎓✨
তাদের এই সাফল্য আমাদের জন্য অনুপ্রেরণার।
আল্লাহ তাদের ইলমে বরকত দান করুন এবং দ্বীনের খেদমতে কবুল করুন। 🤲
অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন! 🌸
22/03/2026
🌿 স্মৃতির পাতায় অম্লান কিছু মুখ 🌿
আজ আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভেড়ামারা উপজেলা শাখা পক্ষ থেকে আমাদের প্রিয় কয়েকজন সহযোদ্ধার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলাম।
যারা একসময় আমাদের সাথে পথ চলেছে, স্বপ্ন দেখেছে, দ্বীনের কাজকে ভালোবেসেছে—আজ তারা আমাদের মাঝে নেই। যে তিন পরিবারের সাথে আমরা দেখা করেছি
১. মরহুম কনক ভাইয়ের পরিবার
২. মরহুম তুহিনুর রহমান ভাইয়ের পরিবার
৩. মরহুম সাফির ভাইয়ের পরিবার
কেউ হঠাৎ দুর্ঘটনায়, কেউ অপ্রত্যাশিত এক পরীক্ষায় এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে।
কিন্তু আমরা বিশ্বাস করি, যারা ঈমানের সাথে জীবন কাটায়—আল্লাহ তাআলা তাদের মর্যাদা কখনোই বৃথা যেতে দেন না।
📖 আল্লাহ তাআলা বলেন:
“وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا ۚ بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ”
(সূরা আলে ইমরান: ১৬৯)
অর্থ:
“আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে, তাদেরকে কখনো মৃত মনে করো না; বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট থেকে তারা রিযিকপ্রাপ্ত।”
আমাদের এই প্রিয় ভাইদের ব্যাপারেও আমরা সেই উত্তম আশা রাখি।
🤲 আল্লাহ তাদেরকে কবুল করুন,
তাদের কবরকে নূরে ভরে দিন,
এবং জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।
তারা আমাদের মাঝে নেই,
কিন্তু তাদের স্মৃতি, তাদের আদর্শ—আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে ইনশাআল্লাহ।
🖤 আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করুন। আমীন।
18/03/2026
কেন্দ্রীয় সভাপতির ও সেক্রেটারির পক্ষ হতে ঈদের শুভেচ্ছা কার্ড।
09/03/2026
ভেড়ামারা উপজেলা প্রশাসনের আমন্ত্রণে ইফতার মাহফিলে।
26/02/2026
আলহামদুলিল্লাহ।
২০২৬ সালের জন্য কুষ্টিয়া জেলা শাখার সেটআপ সম্পন্ন।
সভাপতি: জাহাঙ্গীর আলম
সেক্রেটারি: ইমরান বিশ্বাস
আল্লাহ প্রিয় ভাইদের দায়িত্ব পালন কে সহজ করে দিন।
18/02/2026
সবাইকে পবিত্র রমাদ্বানুল মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন।
18/02/2026
মাহে রমাদানের ডাক
◆ রমাদান আত্মশুদ্ধির মাস। নিজে তাকওয়া অর্জন করার পাশাপাশি তাকওয়ার পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন।
◆ পূর্ণ দ্বীনি অনুভূতি সহকারে সিয়াম পালন, জামায়াতে নামাজ আদায়, অর্থসহ কুরআন তিলাওয়াত ও বেশি বেশি নফল ইবাদত করুন।
◆ নিকটাত্মীয়, প্রতিবেশী ও সকল মানুষের হক আদায়ে সচেষ্ট হোন।
◆ আল্লাহর ফরজ বিধান জাকাত (সামর্থ্যবানদের জন্য) যথাযথভাবে আদায় করুন। সামর্থ্য অনুযায়ী বেশি বেশি সাদকা করুন।
◆ রমাদানকে কুরআন প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করুন। নিজে কুরআন শিখুন এবং অপরকে শিখতে সহায়তা করুন।
◆ ইসলামবিরোধী সকল কর্মকাণ্ড (সুদ, ঘুষ, জুয়া, মাদক, জেনা ও ব্যভিচার ইত্যাদি) থেকে নিজে বিরত থাকুন এবং অন্যদের বিরত রাখুন।
◆ দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখুন (শুধু ভিন্ন ধর্মাবলম্বী, মুসাফির, অপ্রাপ্তবয়স্ক ও রোগীদের জন্য নিয়ন্ত্রিতভাবে খোলা রাখা যেতে পারে)।
◆ সোশ্যাল মিডিয়া জগতের অশ্লীলতা প্রতিরোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করুন।
◆ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সকল প্রকার সিন্ডিকেট, মজুদদারি রোধে জাতীয় ও স্থানীয় পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন এবং সাধ্যানুযায়ী অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান।
◆ বিশ্বব্যাপী মুসলিম নির্যাতন ও মানবতাবিরোধী সকল কার্যক্রম বন্ধে আওয়াজ তুলুন।
10/02/2026
১২ তারিখ সারাদিন ন্যায় ও ইনসাফ পক্ষে ভোট দিন,
গণ ভোটে হ্যাঁ দিন।