27/05/2026
🕌 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🐐
স্বপ্ন প্রয়াস যুব সংস্থা এর পক্ষ থেকে দেশ ও বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 🤲💖
ত্যাগ, কুরবানি ও মানবতার মহান শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন। ঈদ আমাদের মাঝে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সুখ ও সমৃদ্ধি। আসুন, ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করি এবং অসহায় মানুষের পাশে দাঁড়াই। ❤️🩸
ঈদ মোবারক
08/05/2026
🌍✊ আজ বিশ্বজুড়ে মানুষ এক কণ্ঠে বলছে — আমাদের ভবিষ্যৎ জীবাশ্ম জ্বালানির হাতে বন্দী হতে পারে না।
বাংলাদেশেও চলছে Global Climate Strike 2026।
কুষ্টিয়াতে স্বপ্ন প্রয়াস যুব সংস্থা সহ ঢাকা এবং বিভিন্ন জেলায় আরও ৩০টিরও বেশি যুব সংগঠন একত্রিত হয়ে জলবায়ু ন্যায়ের দাবিতে কণ্ঠ তুলেছে।
আমাদের দাবি একটাই — 🌱
03/05/2026
“স্বপ্ন প্রয়াস যুব সংস্থার পক্ষ থেকে আমাদের নবনিযুক্ত গ্রাফিক্স ডিজাইনার ইমতিয়াজ সুলতান রনিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।💐
আপনার সৃজনশীলতা ও দক্ষতায় সংগঠন এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইলো।”
16/04/2026
আলহামদুলিল্লাহ আরো একটি প্রাপ্তি
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেল স্বপ্ন প্রয়াস যুব সংস্থা।
জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখার স্বপ্ন প্রয়াস যুব সংস্থাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারক গ্রহণ করেন সংস্থার সহ- সভাপতি মোঃ রিফাত।
জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন -এর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
এই সম্মাননা আমাদের জন্য গর্বের, অনুপ্রেরণার এবং দায়িত্ব আরও বাড়িয়ে দেওয়ার এক মূল্যবান স্বীকৃতি।
মানবতার সেবায় একসাথে এগিয়ে যাওয়ার এই বন্ধন আরও দৃঢ় হোক—এই কামনা করি।
✨ আমরা বিশ্বাস করি, এভাবেই সমাজে ভালো কাজের ধারা অব্যাহত থাকবে।
💐 অশেষ শুভেচ্ছা ও ভালোবাসা রইলো 💐
— স্বপ্ন প্রয়াস যুব সংস্থা 🤍
10/04/2026
জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের
১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
স্বপ্ন প্রয়াস যুব সংস্থা পক্ষ থেকে
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনারা যে মানবিক উদ্যম, সেবা ও ভালোবাসা দিয়ে সমাজকে আলোকিত করছেন,
তা সত্যিই প্রশংসার যোগ্য।
আমরা আশা করি, ভবিষ্যতে আপনারা আরও বড় ভালো কাজের মাধ্যমে
সমাজকে মানবিকতার পথে এগিয়ে নিয়ে যাবেন।
আমরা সবসময় আপনার পাশে আছি এবং আপনাদের
অব্যাহত সফলতা ও সমাজকল্যাণের প্রচেষ্টার জন্য আন্তরিক শুভকামনা রইল। ❤️
05/04/2026
স্বপ্ন প্রয়াস যুব সংস্থা’র পক্ষ থেকে সচেতন বার্তা—
হাম কোনো সাধারণ অসুখ নয়—সচেতনতার অভাবে এটি হতে পারে মারাত্মক।
শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য সময়মতো টিকা দিন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সচেতন হোন, সুস্থ থাকুন—নিজে বাঁচুন, অন্যকেও নিরাপদ রাখুন 🌿
29/03/2026
আলহামদুলিল্লাহ ❤️
আমাদের প্রিয় সদস্যের NI R OB জীবনের নতুন এক অধ্যায় শুরু হলো—উচ্চ শিক্ষার উদ্দেশ্যে জাপানের পথে যাত্রা। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়,
আমাদের পুরো সংগঠনের গর্বের মুহূর্ত।
তার এই সাফল্য ও সাহসিকতায় আমরা অনুপ্রাণিত।
নতুন দেশ, নতুন পরিবেশ—সবকিছুর মাঝে সে যেন নিজের মেধা, পরিশ্রম ও সততা দিয়ে উজ্জ্বল হয়ে ওঠে।
✨ আল্লাহ তায়ালা তার পথ সহজ করুন, নিরাপদ রাখুন এবং সফলতার শিখরে পৌঁছে দিন।🤍
সবসময় তোমার পাশে আছে—স্বপ্ন প্রয়াস যুব সংস্থা 🫂
25/03/2026
দৌলদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
20/03/2026
স্বপ্ন প্রয়াস যুবসংস্থার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা।
আল্লাহ আমাদের সবার ইবাদত কবুল করুন এবং সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও বরকত।
তাকাব্বাল্লাহু মিননা ওয়া মিনকুম।
ঈদ মোবারক 🌙✨”