31/05/2026
পুলিশ সুপার, কুষ্টিয়া কর্তৃক দৌলতপুর(কুষ্টিয়া) থানাধীন বিভিন্ন পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনঃ
***********************************************************************
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[31 𝐌𝐚𝐲 𝟮𝟬𝟮6]
ইং-৩০ মে ২০২৬খ্রি.তারিখ কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় অত্র জেলার দৌলতপুর(কুষ্টিয়া) থানাধীন বিভিন্ন পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতেই সম্মানিত পুলিশ সুপার কুষ্টিয়া মহোদয় ক্যাম্পের বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন এবং উক্ত সমস্যা তৎক্ষনাৎ সমাধানের উদ্দেশ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে সম্মানিত পুলিশ সুপার মহোদয় ক্যাম্পের সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনিদের্শনা মূলক ব্রিফিং প্রদান করেন। অতঃপর পুলিশ সুপার মহোদয় ক্যাম্পের সকল গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা সহ অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণসহ সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল),কুষ্টিয়া, অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়াসহ সংশ্লিষ্ট ক্যাম্পের অফিসার ও ফোর্স।
28/05/2026
কুষ্টিয়া পুলিশ লাইন্সে পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষ্যে প্রীতিভোজ অনুষ্ঠিতঃ
***********************************************************************
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[𝟐8 𝐌𝐚𝐲 𝟮𝟬𝟮6]
পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষ্যে পুলিশ সুপার,কুষ্টিয়া মহোদয়ের পক্ষ হতে অদ্য ২৮ মে ২০২৬খ্রি. তারিখ দুপুর ১২.৩০ ঘটিকায় পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় অংশ গ্রহন করেন। প্রীতিভোজে জেলা পুলিশের সকল সদস্যদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া, জনাব প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সগণ।
28/05/2026
সহকর্মীদের সাথে একত্রে পুলিশ লাইন্স জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় ও কুশল বিনিময় করেন পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ঃ
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[𝟐8 𝐌𝐚𝐲 𝟮𝟬𝟮6]
অদ্য ২৮ মে ২০২৬খ্রি. তারিখ সকাল ০৭:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, কুষ্টিয়া জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহার জামাত অনুষ্ঠিত হয়। উক্ত ঈদের জামাতে অংশগ্রহণ করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়সহ জেলা পুলিশের সকল অফিসার ও ফোর্সগণ। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে পুলিশ সুপার মহোদয় সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া , কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ অফিসারগণসহ বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সবৃন্দ ।
27/05/2026
কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
26/05/2026
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতঃ
***********************************************************************
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[𝟐𝟓 𝐌𝐚𝐲 𝟮𝟬𝟮6]
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১২৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ইং ২৫/০৫/২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদ বিন-হাসান মহোদয়ে এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়।
24/05/2026
কুষ্টিয়া জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ; ৩৬ জন প্রাথমিকভাবে নির্বাচিত, সম্পূর্ন মেধা ও নিজ যোগ্যতায় সুযোগ পেয়ে প্রার্থীদের মাঝে আনন্দের বন্যা...
***********************************************************************
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[24 𝐌𝐚𝐲 𝟮𝟬𝟮6]
"সেবার ব্রতে চাকরি" এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর নিয়োগ কার্যক্রম গত ২৪ এপ্রিল ২০২৬খ্রি. তারিখ হতে কুষ্টিয়া জেলায় সম্পূর্ণ মেধা, যোগ্যতা, সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম এমন প্রার্থীকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। তারই ধারাবাহিকতায় অদ্য ২৪ মে ২০২৬খ্রি. তারিখ কুষ্টিয়া জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারি-২০২৬ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৮ জন প্রার্থীদের নিয়ে পরবর্তী কার্যক্রম মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শুরু হয় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।
কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার ও সভাপতি ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ ফেব্রুয়ারী-২০২৬ জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন।
এসময় সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্রাথমিকভাবে উত্তীর্ন প্রার্থীদের ফুলের শুভেচ্ছা জানায়। উত্তীর্ণ প্রার্থীরা শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।
উল্লেখ্য, কুষ্টিয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৩৬ জনের শূন্য পদের বিপরীতে শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৪১১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে
এসময় উপস্থিত ছিলেন সদস্য নিয়োগ বোর্ড জনাব ছিলেন জনাব শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঝিনাইদহ এবং জনাব মোঃ জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মেহেরপুর মহোদয়।
20/05/2026
কুষ্টিয়া জেলায় অনুষ্ঠিত মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের অংশগ্রহন….
***********************************************************************
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[20 May 𝟮𝟬𝟮6]
অদ্য ২০ মে ২০২৬ খ্রি. তারিখ দুপুর ০২.০০ ঘটিকায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কুষ্টিয়া এর সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলার মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ এনায়েত কবির সরকার, সম্মানিত সিনিয়র জেলা ও দায়রা জজ্, জেলা ও দায়রা জজ্ আলাদত কুষ্টিয়া মহোদয়। উক্ত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়।
20/05/2026
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে পশুর হাট ইজারাদারগণের সহিত সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিতঃ-
***********************************************************************
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[20 May 𝟮𝟬𝟮6]
অদ্য ২০ মে ২০২৬ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ অফিস সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে পশুর হাট ইজারাদারগণের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিয়ম সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার, জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার), মহোদয় । মতবিনিময় সভার শুরুতে পুলিশ সুপার মহোদয় সকলকে শুভেচ্ছা জানান। ইজারাদারগণ কুষ্টিয়া জেলার পশু হাটের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে তাদের মুল্যবান মতামত প্রদান করেন।
এছাড়াও পশু হাটের আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ জনসাধারণ যেন নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় করতে পারে সে জন্য পুলিশ সুপার মহোদয় সকলের সহযোগীতা কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), কুষ্টিয়া এবং সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
20/05/2026
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক এসএসসি ও এইচএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিতঃ
***********************************************************************
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[20 May 𝟮𝟬𝟮6]
অদ্য ২০ মে ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ সম্মেলন কক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কর্তৃক এসএসসি ও এইচএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার ও সভাপতি পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়া জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়। এ সময় প্রধান অতিথি মহোদয় শিক্ষাবৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আজকের মেধাবৃত্তি তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাবে, দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয় তাহলে তোমাদের সাফল্যে মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও খেলাধুলা এবং অন্যান্য সহপাঠক্রমিক কার্যক্রমে তোমাদের অংশগ্রহণ করতে হবে। সবশেষে প্রধান অতিথি মহোদয় মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সভাপতি (বিআরপিওডব্লিউএ) কুষ্টিয়া, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মওলা বকস্, অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সেক্রেটারী (বিআরপিওডব্লিউএ) কুষ্টিয়া, জনাব মোঃ শহিদুল্লাহ, অধ্যক্ষ,পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়া, জনাব মোঃ নাজমুল আরেফিনসহ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ কুষ্টিয়ার শিক্ষক এবং অভিভাবকবৃন্দ।
19/05/2026
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারবর্গের অনুকূলে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয় কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ এর ঈদ শুভেচ্ছা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতঃ
***********************************************************************
𝐏𝐨𝐥𝐢𝐜𝐞 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐂𝐞𝐥𝐥, 𝐊𝐮𝐬𝐡𝐭𝐢𝐚
[19 May 𝟮𝟬𝟮6]
পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষ্যে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয়ের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ নগদ অর্থ প্রদান করা হয়। অদ্য ১৯ মে ২০২৬খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয় বীর পুলিশ সদস্যদের পরিবারবর্গের নিকট আইজিপি মহোদয়ের প্রেরিত ঈদ শুভেচ্ছা বার্তা ও নগদ অর্থ হস্তান্তর করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাদের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের কল্যাণে কুষ্টিয়া জেলা পুলিশ সর্বদা পাশে থাকবে মর্মে আশ্বস্ত করেন।
এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কুষ্টিয়া, আরও (১), রিজার্ভ অফিস, কুষ্টিয়া সহ জেলা পুলিশের অফিসার ও ফোর্স।