Mirpur Upazila Jamaat-e-Islami

Website

Mirpur Upazila Jamaat-e-Islami Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mirpur Upazila Jamaat-e-Islami, Political Party, Darus Salam Academy, Kushtia–Meherpur Highway, Mirpur Upazila, Kushtia.

স্বাগতম বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিরপুর উপজেলা শাখার অফিসিয়াল ফেসবুক পেজে।
বাংলাদেশের অন্যতম প্রাচীন, সুসংগঠিত ও জনভিত্তিক ইসলামী রাজনৈতিক আন্দোলনের কার্যক্রম, দিকনির্দেশনা ও আপডেট জানতে আমাদের সাথে থাকুন। ⇲ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সংক্ষিপ্ত পরিচিতি ⇱

⋮⋮ মানুষের পরিচয়
আমরা মানুষ, সৃষ্টির অন্যতম সেরা জীব। মহান আল্লাহ তা'আলা অসংখ্য ছোটো-বড়ো সৃষ্টির মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। সব সৃষ্টিকেই তিনি একটি নিয়মের অধীনস্থ করে দিয়েছেন। কিন্তু মানুষকে তিনি ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন। মানুষ তার সাধ্যের মধ্যে যা চায় তাই করতে পারে। এ স্বাধীনতা দেওয়ার সাথে সাথে তিনি মানুষকে করেছেন তাঁর খলিফা বা প্রতিনিধি। মানুষ সৃষ্টির আগে তিনি ফেরেশতাদের ডেকে বলেন, “আমি পৃথিবীতে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব” (সূরা আল বাকারা : ৩০)। খলিফার কাজ হচ্ছে মনিবের প্রদত্ত দায়িত্ব পালন করা এবং পরে প্রতিনিধি হিসেবে তাঁরই কাছে জবাবদিহি করা।

⋮⋮ জীবন বিধান ইসলাম
আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠালেন। সাথে দিলেন তাঁর পক্ষ থেকে হেদায়াত। মানুষ যখনই তাঁর দেওয়া হেদায়াত ভুলে পথভ্রষ্ট হয়েছে তখনই আল্লাহ পাঠিয়েছেন নবী বা রাসূল। সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ (সা); তিনি খাতামুন্নাবিয়্যিন, সাইয়্যেদুল মুরসালিন। তাঁর পরে আর কোনো নবী আসবেন না। তিনি মানুষের কাছে নিয়ে এসেছেন হেদায়াত গ্রন্থ আল-কুরআন। আল্লাহর মনোনীত একমাত্র জীবনব্যবস্থা ইসলামকে তাঁর মাধ্যমে পরিপূর্ণতা দান করা হয়েছে। আল্লাহ বলেন, “আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম এবং আমার নেয়ামত পূর্ণ করলাম” (সূরা আল মায়েদা : ৩)।

⋮⋮ মুসলমানের পরিচয়
ইসলাম অর্থ আত্মসমর্পণ করা। তাই মানুষের মধ্যে যারা ইসলাম কবুল করে বা আল্লাহর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে তাদের বলা হয় ‘মুসলিম'। কেবল মুসলমানের ঘরে জন্ম নিলেই কেউ মুসলমান হয় না, যতক্ষণ না সে ঈমান আনে ও ইসলামের বিধি-বিধান মেনে চলে। আবার কাফের মুশরিকদের ঘরে জন্ম নিয়েও কেউ যদি ঈমান আনে এবং ইসলামের বিধি-বিধান মেনে চলে তবে সেও মুসলিম হিসেবে গণ্য হয়। মানুষের মধ্যে মুসলিমরা সর্বশ্রেষ্ঠ জাতি। কুরআনের ভাষায়, “তোমরাই হলে সর্বোত্তম জাতি, মানবজাতির কল্যাণের জন্যই তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎকাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে" (সূরা আলে ইমরান : ১১০)। অন্য স্থানে বলা হয়েছে, “তোমাদেরকে মধ্যমপন্থি জাতি হিসেবে সৃষ্টি করা হয়েছে, যেন তোমরা মানুষের জন্য সত্যের সাক্ষ্য হতে পার” (সূরা আল বাকারা : ১৪৩)।

⋮⋮ কিন্তু,
আজ মানুষ ভুলে গেছে তার পরিচয়। মুসলমান বিস্মৃত হয়েছে তার দায়িত্ব ও কর্তব্য। ফলে জলেস্থলে সর্বত্র চলছে অনাচার, অবিচার ও অশান্তির প্রবলস্রোত। মানুষে মানুষে চলছে হানাহানি, কাটাকাটি ও হিংসা-বিদ্বেষ। অসংখ্য বনি আদম অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মরছে। মানবরচিত বিভিন্ন মতবাদ যেমন সমাজতন্ত্র, বস্তুবাদ, পুঁজিবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ, নাস্তিক্যবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদের ধ্বজাধারীদের অসারতা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাদের চরম ব্যর্থতা সকলের সামনে আজ দিবালোকের মতো ফুটে উঠেছে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে শোষণ ও বৈষম্য প্রকট আকার ধারণ করেছে। রাষ্ট্রসমূহের মধ্যে চলছে সভ্যতা বিধ্বংসী মারণাস্ত্রের প্রতিযোগিতা। যাদের মুখে শোনা যায় শান্তি ও মানবাধিকার রক্ষার অমিয় বাণী তারাই দেশে দেশে চালাচ্ছে আগ্রাসন এবং ধ্বংসযজ্ঞ। নির্যাতিত ও নিপীড়িত অসহায় মানুষ আল্লাহর নিকট ফরিয়াদ করছে মুক্তির জন্য। মুসলমানদের অবস্থাতো আরো করুণ; বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে ইসলাম বিদ্বেষী শক্তি। দিকে দিকে মুসলমানদের ওপর চলছে ইসলাম বিরোধী শক্তির নিষ্ঠুর নিধন অভিযান। এ ব্যাপারে মুসলমানদের কোন ঐক্যবদ্ধ ভূমিকা নেই, নেই কোনো কার্যকর পদক্ষেপ। তাই মুসলমানদের বিরুদ্ধে দিন দিন ষড়যন্ত্র তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যদিও দেশে দেশে ইসলামী পুনর্জাগরণ আন্দোলন আশার নবদিগন্ত উন্মোচন করে চলেছে, আলহামদুলিল্লাহ।

⋮⋮ একদিন,
সব মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফিরে যেতে হবে মহান আল্লাহর কাছে। কিয়ামতের প্রবল প্রলয়ে সমস্ত কিছু ধ্বংসের পর মানুষের ভাল-মন্দের বিচারের সময় এসে যাবে। সেদিন অবশ্যই সকলকে দুনিয়ায় থাকা অবস্থায় তার ভূমিকা ও কাজ সম্পর্কে জবাবদিহি করতে হবে। সেদিন যাদের ভাল কাজের পরিমাণ বেশি হবে তারাই মুক্তি পাবে, পুরস্কার হিসেবে পাবে চির শান্তির জান্নাত। আর যাদের মন্দ কাজের পাল্লা ভারী হবে, তারা পাবে অবর্ণনীয় আজাবে ভরপুর চির দুঃখের জাহান্নাম। আল্লাহ তায়ালা বলেন, “তারপর যার (ভালো কাজের) পাল্লা ভারী হবে, সে মনের মতো সুখী জীবন লাভ করবে। আর যার (ভালো কাজের) পাল্লা হালকা হবে, তার আবাস হবে গভীর খাদ। আর তুমি কি জানো সেটি কী? (সেটি) জ্বলন্ত আগুন” (সূরা আল কারিয়াহ : ৬-১১)।

⋮⋮ তাই,
জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তি এবং চিরস্থায়ী জান্নাত লাভের পথনির্দেশনা আল্লাহ নিজেই দিয়েছেন। তাঁর কালামের ভাষায়, “তোমরা আল্লাহর রাস্তায় জান ও মাল দিয়ে সংগ্রাম করো। এটিই হবে তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বুঝ। তোমাদের গুনাহ ক্ষমা করা হবে, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে; যার তলদেশে আছে ঝর্ণাধারা” (সূরা আস সফ : ১১-১২)।

⋮⋮ সুতরাং,
আজকের এই অবস্থায় আমাদের উচিত ইসলাম সম্পর্কে জানা, কুরআন-হাদিস পড়া, মানুষের মুক্তির জন্য আল্লাহর পথে প্রাণান্ত চেষ্টা চালানো এবং সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজ হতে বিরত রাখা। কিন্তু এ কাজটি একা একা করা যায় না। এজন্য প্রয়োজন সংঘবদ্ধ প্রচেষ্টা। আল্লাহ বলেন, “তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ কর: পরস্পর বিচ্ছিন্ন হয়ো না” (সূরা আলে ইমরান : ১০৩)। হযরত উমর (রা) তাই বলেছেন, “সংগঠন ছাড়া ইসলাম হয় না।”

আমাদের দেশের অবস্থা বড়ই নাজুক। দেশের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ এখনও দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। অধিকাংশ মানুষের জীবনে নেই নিরাপত্তা, নেই সুখ, নেই শান্তি, নেই কোনো আদর্শের ছবি। আমাদের শিশু কিশোররা গড়ে উঠছে সাংস্কৃতিক আগ্রাসন ও অনৈতিকতার চর্চার মধ্য দিয়ে। দুর্নীতি, দুঃশাসন ও মাদকের কালো থাবায় জাতি আজ জর্জরিত। সেক্যুলার ও নৈতিকতা বিবর্জিত শিক্ষাব্যবস্থা জাতিকে নিয়ে যাচ্ছে এক অনিশ্চয়তার দিকে। এ অবস্থা চলতে দিলে জাতির ভবিষ্যৎ গাঢ় অন্ধকারময়। এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন একদল সচেতন লোকের। তাই মানুষকে আল্লাহর পথে ডাকার জন্য এবং দেশের তরুণ ছাত্রসমাজকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ও আদর্শ চরিত্রবানরূপে গড়ে তোলার মধ্য দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণের মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে তরুণ ও মেধাবী ছাত্রদের সংগঠন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

⋮⋮ ছাত্রশিবিরের লক্ষ্য ও উদ্দেশ্য
আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা.) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।

⋮⋮ কর্মসূচি
উল্লেখিত লক্ষ্য ও উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রণয়ন করেছে বিজ্ঞানসম্মত পাঁচ দফা কর্মসূচি -

১। দাওয়াত : তরুণ ছাত্রসমাজের কাছে ইসলামের আহ্বান পৌঁছিয়ে তাদের মাঝে ইসলামী জ্ঞানার্জন এবং বাস্তব জীবনে ইসলামের পূর্ণ অনুশীলনের দায়িত্বানুভূতি জাগ্রত করা।

২। সংগঠন : যেসব ছাত্র ইসলামী জীবনবিধান প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে প্রস্তুত, তাদেরকে সংগঠনের অধীনে সংঘবদ্ধ করা।

৩। প্রশিক্ষণ : এই সংগঠনের অধীনে সংঘবদ্ধ ছাত্রদেরকে ইসলামী জ্ঞান প্রদান এবং আদর্শ চরিত্রবানরূপে গড়ে তুলে জাহেলিয়াতের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার যোগ্যতাসম্পন্ন কর্মী হিসেবে গড়ার কার্যকরী ব্যবস্থা করা।

৪। ইসলামী শিক্ষা আন্দোলন ও ছাত্র সমস্যা সমাধান : আদর্শ নাগরিক তৈরীর উদ্দেশ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষাব্যবস্থার পরিবর্তন সাধনের দাবিতে সংগ্রাম এবং ছাত্রসমাজের প্রকৃত সমস্যা সমাধানের সংগ্রামে নেতৃত্ব প্রদান।

৫। ইসলামী সমাজ বিনির্মাণ : অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী হতে মানবতার মুক্তির জন্য ইসলামী সমাজ বিনির্মাণে সর্বাত্মক প্রচেষ্টা চালানো।


দেশের প্রতিটি জনপদে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শিবির একজন তরুণকে একই সাথে একজন ভাল ছাত্র ও একজন ভাল মুসলমান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে। ইসলাম সকল মানুষের কল্যাণের জন্য; তাই ইসলামী ছাত্রশিবির মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সবার কাছে ইসলামের সুমহান সৌন্দর্যকে সুন্দরভাবে তুলে ধরার কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এই সুন্দর কর্মসূচি ও চরিত্রবান কর্মীদের প্রতি দিন দিন জনসমর্থন বাড়ছে। আসুন, আপনিও শিবিরের পতাকাতলে সমবেত হয়ে নিজেকে গড়ে তুলুন সুন্দর ও যোগ্যতম ব্যক্তি হিসেবে। শরিক হউন, ইহকাল ও পরকালের মুক্তিকামী মানুষের এই কাফেলায়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জানতে হলে পড়ুন
¦ সংবিধান
¦ কর্মপদ্ধতি
¦ ছাত্রসংবাদ
¦ আমরা কী চাই কেন চাই কেন চাই কীভাবে চাই?
¦ মুক্তির পয়গাম
¦ এসো আলোর পথে


# Current Bahadurpur Union President:

মোবাল্লিগ হাসান
Facebook ID: https://www.facebook.com/moballiga.hasana

# Current Bahadurpur Union Secretary General:

Mohammad Hakim Uddin
Facebook ID: https://www.facebook.com/profile.php?id=61565931785838

আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।লংমার্চের ষষ্ঠ দাবি—সংকীর...
28/10/2026

আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।

লংমার্চের ষষ্ঠ দাবি—সংকীর্ণ দলীয়করণ বন্ধ।




28/10/2026

স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ করো, মেধার মূল্যায়ন নিশ্চিত করো! ৩১ অক্টোবর ঢাকা টু কুষ্টিয়া লং মার্চ। কুষ্টিয়ার বিশাল সমাপনী সমাবেশে যোগ দিয়ে প্রতিবাদ জানান! " আর নয় স্বজনপ্রীতি আর নয় দলীয়করণ।

28/10/2026

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করুন।

28/10/2026

কেন্দ্রীয় সিদ্ধান্ত ও প্রশাসনের অনুরোধে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশের স্থান পরিবর্তন

আগামী ৩১ অক্টোবর, শনিবার, ১১ দলীয় ঐক্যের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশ কুষ্টিয়া জিলা স্কুল মাঠের পরিবর্তে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, লংমার্চের সমাপনী সমাবেশের জন্য শুরুতে গত ১৩ অক্টোবর শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদের বিকল্প স্থান খুঁজতে বলা হয়। পরবর্তীতে ১৮ অক্টোবর কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাবেশের আবেদন করা হলে জেলা প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে মৌখিক সম্মতি দেওয়া হয়।

কিন্তু দুঃখজনকভাবে, পরবর্তী সময়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠ ব্যবহারের বিষয়টি নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি করা হয়।

লংমার্চ একটি জাতীয় কর্মসূচি। অথচ, স্থান নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে এমন আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।

আমরা মনে করি, জেলা প্রশাসকের এ ধরনের সিদ্ধান্তহীনতা ও বারবার অবস্থান পরিবর্তনের মাধ্যমে তিনি তাঁর নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি।

আমরা চাই, জেলা প্রশাসক সব রাজনৈতিক দলের প্রতি সমান আচরণ করবে এবং কারও প্রতি কোনো ধরনের বৈষম্য করবে না।

ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম ব্যবহারের লিখিত অনুমতি দেওয়া হয়েছে।

যেহেতু শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম আমাদের প্রথম পছন্দের স্থান ছিল, অতএব আগামী ৩১ অক্টোবর, শনিবার, ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশ শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

আমরা প্রত্যাশা করছি, আগামী ৩১ অক্টোবর লংমার্চের সমাপনী সমাবেশে লক্ষ লক্ষ মানুষের ঢল নামবে, ইনশাআল্লাহ।

কুষ্টিয়ার সর্বস্তরের জনগণকে এই সমাপনী সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ
আল্লাহ হাফেজ

28/10/2026

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি রোধের দাবিতে ঢাকা থেকে কুষ্টিয়া অভিমুখে লং মার্চ! ১১ দলীয় ঐক্যের কুষ্টিয়ার এই সমাপনী সমাবেশে যোগ দিন, আওয়াজ তুলুন নিজের অধিকারের!

আগামী ৩১ অক্টোবরের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নে বাংলাদেশ জামায়াত...
28/10/2026

আগামী ৩১ অক্টোবরের ঢাকা–খুলনা–কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রচার-প্রচারণা কার্যক্রম চলছে।

27/10/2026

লং মার্চে চলো লং মার্চে
জনগণ চাইছে বদল...

আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।লংমার্চের পঞ্চম দাবি—আইনশ...
27/10/2026

আগামী ৩১ অক্টোবর ২০২৬ (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।

লংমার্চের পঞ্চম দাবি—আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন।




ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎজনগণের দাবি উপেক্ষা করে ...
26/10/2026

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

জনগণের দাবি উপেক্ষা করে দেশের সমস্যার টেকসই সমাধান সম্ভব নয়: মোবারক হোসাইন

ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান এবং পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন।

সাক্ষাৎকালে লংমার্চের সার্বিক প্রস্তুতি, শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করাসহ নানা বিষয়ে আলোচনা হয়। কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা ও সমন্বয়ের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আবু সাদিক, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আলী মহসিন, সংসদ সদস্য আব্দুল গফুর, মুফতি আমির হামজা, মোঃ আফজাল হোসেন, মোঃ রুহুল আমিন ও মোঃ মাসুদ পারভেজ এবং জেলা সেক্রেটারি এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে মোঃ মোবারক হোসাইন বলেন, ১১ দল যে সাত দফা দাবি নিয়ে লংমার্চ শুরু করেছে, এটি কেবল ১১ দলের দাবি নয়; বরং ১৮ কোটি মানুষের দাবি। বিরোধীদলের সকল আন্দোলন-কর্মসূচি জনগণের প্রাপ্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলো দেশের প্রতিটি নাগরিকের জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত। এসব সমস্যা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক বিষয় নয়; বরং সরকার, বিরোধী দল এবং সর্বোপরি জনগণের স্বার্থের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ইতোপূর্বে অনুষ্ঠিত লংমার্চ কর্মসূচিগুলোতে সাধারণ মানুষের অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের বিষয়ে সচেতন ও ঐক্যবদ্ধ। আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চেও ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মোবারক হোসাইন বলেন, জনগণের দাবি উপেক্ষা করে দেশের বিদ্যমান সমস্যাগুলোর টেকসই সমাধান সম্ভব নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জ্বালানি ও বিদ্যুতের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জুলাই সনদের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। এসব বিষয়ে জনমতের প্রতিফলন ঘটানো এবং জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানানো সরকারের দায়িত্ব।

তিনি বলেন, লংমার্চের মূল লক্ষ্য হলো জনগণের ন্যায্য দাবিগুলো সংশ্লিষ্ট মহলের সামনে তুলে ধরা এবং দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা। এ কর্মসূচিকে সফল করতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল উপায়ে কর্মসূচি বাস্তবায়নে আয়োজকরা প্রতিশ্রুতিবদ্ধ। জনসাধারণের চলাচল, নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় রেখে কর্মসূচি পরিচালনা করা হবে।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট অঞ্চলে প্রস্তুতিমূলক কার্যক্রম, প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং সাংগঠনিক তৎপরতা অব্যাহত রয়েছে।

আগামী ৩১ অক্টোবর ২০২৬, (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।লংমার্চের চতুর্থ দাবি—নি...
26/10/2026

আগামী ৩১ অক্টোবর ২০২৬, (শনিবার) ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত হবে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ।

লংমার্চের চতুর্থ দাবি—নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ।




Address

Darus Salam Academy, Kushtia–Meherpur Highway, Mirpur Upazila
Kushtia
7030

Alerts

Be the first to know and let us send you an email when Mirpur Upazila Jamaat-e-Islami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share