08/10/2026
পাবলিক এডমিনিস্ট্রেশন ডিবেটিং সোসাইটির উদ্যোগে তিনটি বিষয়ের উপরে সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের ২০৫ নং কক্ষে এ আয়োজন করা হয়।
বিতর্কের বিষয়গুলো হলো—
“বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় পরীক্ষার ফলাফলের চেয়ে দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।”
“কঠোর শাস্তিই দূর্নীতি দমনের প্রধান উপায়।” এবং
“উচ্চশিক্ষিত তরুণদের কর্মসংস্থান সৃষ্টিই বাংলাদেশের বর্তমান উন্নয়ননীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত”
এসময় বিভাগটির সিনিয়র অধ্যাপক ড. জুলফিকার হোসাইন এবং সংগঠনটির সভাপতি মিস সেতু খানমসহ কার্যনির্বাহী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।