20/03/2026
দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে মুহতারাম আমীরের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক
ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার প্রচার বিভাগ কর্তৃক পরিচালিত।
20/03/2026
দেশ ও প্রবাসে অবস্থানরত সকলকে মুহতারাম আমীরের পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক
12/03/2026
১৩ই মার্চ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ।
#ইসলামীআন্দোলনবাংলাদেশ
#৩৯তমপ্রতিষ্ঠাবার্ষিকী
#প্রতিষ্ঠাবার্ষিকী
#১৩মার্চ
02/03/2026
ই*রা/নে মার্কিন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ।
২ মার্চ ২০২৬
সোমবার, বাদ জোহর
বাইতুল মোকাররম উত্তর গেইট
ইসলামী আন্দোলন বাংলাদেশ
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ।
02/03/2026
আয়াতুল্লাহ আলী খোমেনি হত্যায় তীব্র নিন্দা ও ক্ষোভ; অবিলম্বে এই সংঘাত বন্ধ করতে হবে-পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ইরান একটি স্বাধীন-স্বার্বভৌম দেশ। সেই দেশের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা করে হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছে।
আজ ১ মার্চ ২০২৬ রবিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই আরো বলেন, মার্কিন-ইজরাইলী এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিনত করবে এবং এর অভিঘাত বিশ্বের সকলকেই স্পর্শ করবে।তাই এই সংঘাত বন্ধ করতেই হবে।
পীর সাহেব চরমোনাই শোকাহত ইরানী জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
27/02/2026
অভিজ্ঞ ব্যক্তিকে সরিয়ে ব্যাংকিং অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা করা হলো
-ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশ ব্যাংক একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। দেশের অর্থনীতি ও আর্থিকখাতের মূল নিয়ন্ত্রণ থাকে বাংলাদেশ ব্যাংকের কাছে। আধুনিক বিশ্বের বহুমাত্রিক ও জটিল অর্থব্যবস্থায় এই ধরণের নিয়ন্ত্রক সংস্থায় ব্যাংক ও অর্থনীতি সংশ্লিষ্ট একাডেমিক ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন সৎ ব্যক্তিদের নিয়োগ দেয়া উচিৎ। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ ব্যাংকে আমলা বা বাস্তব অভিজ্ঞতাহীন একাডেমিশিয়ান নিয়োগ দিয়ে দেশের আর্থিকখাতের সর্বনাশ করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পরে আহসান এইচ মনসুর দায়িত্বগ্রহণ করেন। তিনি অর্থনীতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, ম্যাকমাস্টার ও ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে ক্রমান্বয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে বহুবছর আইএমএফে কাজ করেছেন। আধুনিক অর্থনীতি নিয়ে তার একাডেমিক ও বাস্তব অভিজ্ঞতা ছিলো। তিনি যখন দায়িত্ব নেন তখন চরম অর্থনৈতিক চাপের সময়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপকভাবে কমে যাওয়া, টাকার বিনিময় হার নিয়ে অস্থিরতা এবং আমদানির চাপ সেসময় ছিল চরমে।
দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে আহসান এইচ মনসুর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। রিজার্ভ পুনরুদ্ধার, বিনিময় হারের অসামঞ্জস্য দূর এবং দীর্ঘ প্রতীক্ষিত ব্যাংকিং খাত সংস্কার শুরু করেন তিনি। এর মধ্যে তিনি দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করেন, সুশাসন জোরদার করেন এবং খেলাপি ঋণ মোকাবিলায় 'অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি' গঠনের উদ্যোগ নেন।
গতকাল মব সৃষ্টি করে তাকে বাংলাদেশ ব্যাংক ত্যাগ করতে বাধ্য করা হয় এবং সরকার তার নিয়োগ বাতিল করে এমন একজনকে নিয়োগ দেয় যার অর্থনীতি নিয়ে পড়াশোনাও নাই, বাস্তব কাজের অভিজ্ঞতাও নাই।
নতুন গভর্নর একজন গার্মেন্টস ব্যবসায়ী। গত ডিসেম্বরেই তার মালিকানাধীন রপ্তানিকারক প্রতিষ্ঠান 'হেরা সোয়েটার্স লিমিটেডের' ৮৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
এমন একজন ব্যক্তিকে গভর্নর নিয়োগ করে আর্থিকখাতকে অরাজকতার দিকে ঠেলে দেয়া হলো। দেশের আর্থিকখাত যখন সংস্কারের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এমন অবিবেচক সিদ্ধান্ত একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকলো।
আজ ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব আরো বলেন, বাংলাদেশ ব্যাংক নিয়ে কোন ধরণের পরীক্ষা-নিরিক্ষা করা উচিৎ না। দলীয় দৃষ্টিকোন থেকেও গভর্নর নিয়োগ দেয়া উচিৎ না বরং দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতেই গভর্নর নিয়োগ দেয়া উচিৎ।
16/02/2026
পীরসাহেব চরমোনাইয়ের সাথে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত।
ছবি অ্যালবাম ০১
12/02/2026
নির্বাচনী অনিয়ম বিষয়ে ইসলামী আন্দোলনের প্রতিবাদ
আজ ১২ ফেব্রুয়ারি চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর বারোটার পর থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রাপ্ত অনিয়মসমূহ তুলে ধরা হলো।
১. ভোলা ১ নং আসনের বহু কেন্দ্রে ভোট আগে হয়ে গেছে।
২. পটুয়াখালী-৪ নং আসনের বিভিন্ন কেন্দ্র ও বিভিন্ন জায়গায় বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীদের বাঁধা প্রদান ও হামলা করা হয়েছে।
এছাড়াও ময়পুর মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়া সহ জাল ভোট প্রদান করা হচ্ছে।
৩. ভোলা-১ আসনে ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের এজেন্ট মহিলারা জোরপূর্বক মহিলাদের থেকে সীল নিয়ে নিজেদের মার্কায় সীল দিচ্ছে।
৪. ভোলা-১ আসনের আওতাধীন উত্তর দিঘোলদী ৭নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তরের জেলা সেক্রেটারি ও প্রার্থীর নির্বাচনী এজেন্ট সহ পর্যবেক্ষণ টিম স্থানীয় বিজেপি নেতাকর্মী কর্তৃক দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখা হয়।
পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে তাদেরকে উদ্ধার করা হয়েছে।
৫. ভোলা-৪ সংসদীয় আসনের আওতাধীন চরকলমী ইউনিয়ন এর ৬০ ও ৬১ নং কেন্দ্রে ভোট কারচুপিতে বাঁধা দেওয়ায় বিএনপি কর্তৃক হাতপাখার নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে।
এতে কয়েকজন গুরুতর আহত হয়ে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
৬. নরসিংদী-৫ আসনের রায়পুরাতে ভোট চুরিতে বাঁধা দেওয়ায় হাতপাখার এজেন্টকে বিএনপি কর্তৃক মারধর ও রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি।
৭. ঝালকাঠি-০১
রাজাপুর থানার বড়ইয়া ইউনিয়নে কোথাও এজেন্ট বসতে দেয়না, কর্মীদের কুপিয়ে জখম করেছে, পিটিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দিয়েছে। এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসা হয়েছে।
বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। ঢাকার প্রধান নির্বাচন কমিশনারের কাছেও লিখিত অভিযোগ করা হবে।
ইসলামী আন্দোলন অবশিষ্ট সময়ের প্রশাসনকে আরো কঠোর ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানায়।
বার্তা প্রেরক
শেখ ফজলুল করীম মারুফ
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ
"نَصْرٌ مِّنَ اللَّهِ وَفَتْحٌ قَرِيبٌ"
অর্থ : "আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসন্ন"।❤️
12/02/2026
শরীয়াহকে বিজয়ী করে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে আজ সারাদিন হ্যা ও হাতপাখাতে ভোট দিন!
নাসরুম মিনাল্লাহি ওয়াফাতহুন ক্বারিব।
হাতপাখা, ইনশাআল্লাহ
Islami Andolan Bangladesh
11/02/2026
ইনশাআল্লাহ, হাতপাখা ❤️❤️❤️