Raipur L. M. Pilot Model High School

Raipur L. M. Pilot Model High School

Share

Raipur L. M. Pilot High School, founded on 1 January 1911 by Serajul Haque Chowdhury, is one of Bangladesh’s oldest institutions. Founded by local landlord Mr.

Located in Raipur, Lakshmipur, it later became a government pilot and model school, featuring classic British architecture. Pilot High School (Bengali: রায়পুর এল.এম. পাইলট হাই স্কুল) is a secondary school situated in Raipur Upazila of Lakshmipur District, Bangladesh. Serajul Haque Chowdhury, alias Shahjada Mia, on 1 January 1911, it is one of the oldest educational institutions in the country. Th

Photos from Raipur L. M. Pilot Model High School's post 11/07/2026

অভিনন্দন,
প্রাণের প্রতিষ্ঠান রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২২ ব্যাচের কৃতি শিক্ষার্থী, দৈনিক জনকণ্ঠের রায়পুর উপজেলা প্রতিনিধি ও রায়পুর সঙ্গীত একাডেমির পরিচালক জনাব প্রদীপ রায়ের ছেলে অংকন রায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ইতিমধ্যে সে তার ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সমাপ্ত করেছে। আগামী ১৫ জুলাই থেকে তার ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
প্রিয় শিক্ষার্থী অংকন রায়ের এই অসামান্য সাফল্যে তাকে এল এম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তার অনাগত ভবিষ্যত আরো সফলতায় ভরে উঠুক সেই প্রত্যাশা রইল।

Photos from Raipur L. M. Pilot Model High School's post 03/07/2026

রায়পুর উপজেলা কৃষি অফিস কর্তৃক রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের কে ফলজ গাছের চারা উপহার প্রদান করা হয়েছে।
আজ ৩ জুলাই রোজ শুক্রবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল খায়ের ভূঁইয়া মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ২০০০ প্রান্তিক চাষী ও শিক্ষার্থীদের মাঝে কৃষি উপকরণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা উপহার প্রদান করেন।

Photos from Raipur L. M. Pilot Model High School's post 13/06/2026

আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ,
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী সকল উপজেলায় একযোগে অনুষ্ঠিত "এডুকেশানাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম" এর মাধ্যমে রায়পুর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় রায়পুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত "Start-up, Science Project and innovation Idea Showcasing" প্রোগ্রামে প্রদর্শিত "বিজ্ঞান প্রকল্প ও Innovative Idea" শেয়ার এ প্রাণের প্রতিষ্ঠান রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে উদ্ভাবকদের উদ্ভাবিত প্রকল্প সমূহ সন্মানিত বিচারকমণ্ডলীর চুড়ান্ত বিচারে প্রথম স্থান অর্জন করেন। সারাদেশের সকল উপজেলায় একযোগে অনুষ্ঠিত উক্ত আয়োজনে রায়পুর উপজেলাধীন স্কুল, মাদ্রাসা ও কলেজ সমূহের উদ্ভাবক টিম তাদের উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশ গ্রহণ করে।
আমাদের স্কুলের নবীন শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্প সমূহ ➤
☞ Smart dust bin.
☞ Accident prevention light.
☞ Start up idea.
☞ Clap switch.
☞ Gas lick alert.
প্রতিযোগিতা শেষে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান কাওসার স্যারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার জনাব মোঃ মাইন উদ্দিন স্যারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া মহোদয়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি ডিগ্রী কলেজের সন্মানিত অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার, রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহীন মিয়া, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক জনাব মোঃ ইমরান হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ আবদুস সাত্তার, উপজেলা আইসিটি অফিসার জনাব শুভ্রজিৎ রায়, উপজেলা বিএনপি'র সভাপতি জনাব জেড এম নাজমুল ইসলাম মিঠু,সাধারণ সম্পাদক জনাব মোঃ সফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপি'র সভাপতি জনাব মোঃ এবিএম জিলানী প্রমুখ।
আগামী ১৪ জুন ২০২৬ ইং রোজ রবিবার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের স্কুলের উদ্ভাবনী টিম রায়পুর উপজেলা পর্যায়ের প্রতিনিধিত্ব করবে।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজ এবং তৃতীয় স্থান অর্জন করেন রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমি।

Photos from Raipur L. M. Pilot Model High School's post 09/06/2026

অভিনন্দন,
প্রাণের প্রতিষ্ঠান রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ ইং ব্যাচের অতি স্নেহের দুই কৃতি শিক্ষার্থী যথাক্রমে আবদুন নাফি ও সাইফুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিজ্ঞান বিষয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ পেয়েছে। প্রিয় দুই শিক্ষার্থীর এই অসামান্য সাফল্যে এল এম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
মহান আল্লাহ তাদের কে ভরপুর কামিয়াবি দান করুন, আমিন।

Photos from Raipur L. M. Pilot Model High School's post 16/05/2026

আলহামদুলিল্লাহ,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা (নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলা) আজ ১৬ মে ২০২৬ ইং তারিখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উল্লেখিত তিন জেলা থেকে আগত প্রায় ২০০০ প্রতিযোগীর অংশ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রতিযোগিতায় প্রাণের প্রতিষ্ঠান রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে সিলেকশন রাউন্ডে উত্তীর্ণ ১৭ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। "Safer Internet Day 2026 Quiz Competition"
বিষয়ক প্রতিযোগিতায় রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরাফাত হোসেন অঞ্চল পর্যায়ের এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। তার এই অসামান্য সাফল্যে এল এম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অঞ্চল পর্যায়ে বিজয়ী আরাফাত হোসেন আগামী জুন ২০২৬ ইং মাসে (মাননীয় প্রধান মন্ত্রীর সিডিউল প্রাপ্তি সাপেক্ষে তারিখ ও ভেন্যু নির্ধারন করা হবে) জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রতিনিধিত্ব করবে।

Photos from Raipur L. M. Pilot Model High School's post 13/05/2026

দোয়ার দরখাস্তঃ
রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব মোঃ ইসমাইল হোসেন সিরাজী স্যার গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকাস্থ এভারকেয়ার হাসপাতালে (পূর্বতন এ্যাপেলো হাসপাতাল) দেশবরেণ্য নিউরো সার্জারী বিশেষজ্ঞ ডাঃ আলিউজ্জামান জোয়ার্দারের অধীনে চিকিৎসা নিচ্ছেন। পারিবারিক সূত্রে জানা গেছে উনার ব্রেইনে পানি জমে মারাত্মক জটিলতা সৃষ্টি হয়েছে। স্যারের দ্রুত সুস্থতার জন্য এল এম পরিবারের পক্ষ থেকে সবার নিকট আন্তরিক দোয়া চাই। মহান আল্লাহ উনাকে সুস্থতা ও নেক হায়াত দান করুন, আমিন।

30/04/2026

আলহামদুলিল্লাহ,
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ইং এর উপজেলা পর্যায়ের টিম গঠনের নিমিত্তে যাচাই বাছাই প্রতিযোগিতায় প্রাণের প্রতিষ্ঠান রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে ক্রীড়াবিদদের অর্জন সমূহঃ
☞ ফুটবল ১০ জন,
☞ ক্রিকেট ১ জন,
☞ সাঁতার ৪ জন,
☞ এ্যাথলেটিক্স ৪ জন,
☞ মার্শাল আর্ট ১ জন।

Photos from Raipur L. M. Pilot Model High School's post 14/04/2026

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ও রায়পুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রায় প্রাণের প্রতিষ্ঠান রায়পুর এল এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজন সমূহঃ
☞ বর্ণিল পোশাকে শিক্ষার্থীদের শোভাযাত্রায় অংশ গ্রহণ,
☞ গাঁয়ের বধূ,
☞ চিরায়ত বাংলার কৃষি ও কৃষক,
☞ বনমানুষ।

Want your business to be the top-listed Government Service in Lakshmipur?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Raipur
Lakshmipur
3710