Riaz Sharif.RS

Riaz Sharif.RS I hope everyone will support me.

08/09/2026

রক্তদানের অপেক্ষায় লালমোহন একটি নাম, এক বুক ভরসা।
অসহায় ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই এই সংগঠনের মূল ব্রত। হাসি-কান্না, সুখ-দুঃখে একে অপরের হাত ধরে এগিয়ে চলার প্রত্যয় নিয়েই আমাদের এই পথচলা।
আপনার একটুখানি সচেতনতা, একটুখানি রক্তদান বাঁচাতে পারে একটি মুমূর্ষু প্রাণ, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হাসি। আসুন, দলমত নির্বিশেষে সবাই মিলে এই মানবকল্যাণের যাত্রায় শরিক হই। অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়াই।






06/09/2026

আলহামদুলিল্লাহ 💞
আলিম প্রথম শিক্ষাবর্ষে( ২০২৬-২০২৭)-এ বিজ্ঞান ও মানবিক বিভাগে ছাত্র-ছাত্রী ভর্তি চলিতেছে।

দ্বীনি ও আধুনিক শিক্ষার সুসমন্বয়ে গঠিত আমাদের
ইসলামিক মডেল মাদরাসা কেবল সার্টিফিকেট অর্জনের জায়গা নয়; বরং নৈতিকতা, দেশপ্রেম এবং যুগোপযোগী জ্ঞানে সমৃদ্ধ একটি আদর্শ মানুষ গড়ার প্রত্যয় নিয়ে ইসলামিক মডেল মাদরাসা কাজ করে যাচ্ছে।






আলহামদুলিল্লাহ 💞​দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে যে আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়, তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়...
27/08/2026

আলহামদুলিল্লাহ 💞
​দুঃখী ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে যে আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়, তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়।
​আসুন, আমরা সবাই আমাদের সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াই। একটি ছোট সহযোগিতা কারো জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। দোয়া করবেন, যেন আজীবন মানুষের কল্যাণে এভাবেই কাজ করে যেতে পারি।






দ্বীপজেলা ভোলার ২০ লক্ষ মানুষের একটাই হুংকার—"ঘুরে নয়, মেঘনা বুকে সরাসরি সেতু চাই!"​যুগের পর যুগ ধরে যাতায়াতের দুর্ভোগ ...
24/08/2026

দ্বীপজেলা ভোলার ২০ লক্ষ মানুষের একটাই হুংকার—"ঘুরে নয়, মেঘনা বুকে সরাসরি সেতু চাই!"
​যুগের পর যুগ ধরে যাতায়াতের দুর্ভোগ আর দীর্ঘপথের যন্ত্রণায় বন্দি আমাদের প্রিয় ভোলা। সংযোগ সড়কের নামে প্রহসন নয়, আমাদের প্রাণের দাবি—বরিশালের সাথে সরাসরি ভোলা-বরিশাল সেতু।

​ 🔖 কেন এই দাবি যৌক্তিক? তুলনামূলক চিত্র:
​🌉 সরাসরি ভোলা-বরিশাল সেতু (প্রস্তাবিত): দূরত্ব মাত্র ২৫ কি:মি: সময় লাগবে মাত্র ৩০ মিনিট!
​ 🚛🚎 ঘুরে যাওয়ার মহা-সড়ক রুট: দূরত্ব প্রায় ৮০-৮৫ কি:মি: সময় অপচয় ২ থেকে ৩ ঘণ্টা!
​প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অপচয় আর ভোগান্তির এই দিন শেষ হোক।
ভোলার মানুষের অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, চিকিৎসা ও সার্বিক উন্নয়নের একমাত্র চাবিকাঠি হলো এই সরাসরি সেতু।
​আমরা আর কোনো অবহেলা মানবো না। এই ন্যায্য দাবি আদায়ের লক্ষে আজ আমরা সবাই ঐক্যবদ্ধ!




“মেধা ও মননে উন্নত প্রজন্ম- বদলে দিবে বিশ্ব”—এই স্লোগানকে সামনে রেখে আজ আমাদের বুক ফুলিয়ে গর্ব করার মতো একটি দিন। আলহামদ...
23/08/2026

“মেধা ও মননে উন্নত প্রজন্ম- বদলে দিবে বিশ্ব”—এই স্লোগানকে সামনে রেখে আজ আমাদের বুক ফুলিয়ে গর্ব করার মতো একটি দিন। আলহামদুলিল্লাহ 💞
২০২৪ শিক্ষাবর্ষের দাখিল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে আমাদেরই সাবেক মেধাবী ছাত্র আব্দুল্লাহ আল রাফি।
​আমাদের প্রিয় এই শিক্ষার্থী ইসলামিক মডেল মাদরাসায় প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে পড়াশোনা করেছে, তখন আমাদের প্রতিষ্ঠানে নবম ও দশম শ্রেণি চালুর সুযোগ না থাকায় তাকে চরফ্যাশন রেসিডেনসিয়াল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিতে হয়েছিল। কিন্তু যেখানেই হোক না কেন, তার মেধা, সাধনা আর আমাদের শিক্ষকদের স্নেহ ও দোয়া তাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে। রাফির এই সাফল্য প্রমাণ করে যে, সঠিক শৃঙ্খলা, অধ্যবসায় ও ইমানি দীক্ষায় বড় হওয়া শিক্ষার্থীরা যেকোনো চ্যালেঞ্জ জয় করতে পারে।
​আব্দুল্লাহ আল রাফির এই অর্জন শুধু তার একার বা তার পরিবারের নয়, বরং এটি আমাদের পুরো মাদরাসা পরিবার ও এলাকার জন্য এক বিশাল গৌরবের বিষয়। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।


জীবন সত্যিই এক ঝিলমিল বাতির মতো 🌌যেখানে কখনো সুখের আলো জ্বলে ওঠে, আবার কখনো দুঃখের আঁধার নেমে আসে। কিন্তু এই আলো-আঁধারের...
19/08/2026

জীবন সত্যিই এক ঝিলমিল বাতির মতো 🌌
যেখানে কখনো সুখের আলো জ্বলে ওঠে, আবার কখনো দুঃখের আঁধার নেমে আসে। কিন্তু এই আলো-আঁধারের খেলাই হলো একজন পুরুষ মানুষের জীবনের বাস্তব রূপ।






আলহামদুলিল্লাহ💞 সমাজের কল্যাণে নিবেদিত প্রাণ সংগঠন ‘হেল্পিং ক্লাব বাংলাদেশ’ (লালমোহন, ভোলা)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...
16/08/2026

আলহামদুলিল্লাহ💞
সমাজের কল্যাণে নিবেদিত প্রাণ সংগঠন ‘হেল্পিং ক্লাব বাংলাদেশ’ (লালমোহন, ভোলা)-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন-২০২৬ উপলক্ষে আমাদের প্রিয় সংগঠন Al - Falah Foundation -কে একটি ‘শুভেচ্ছা স্মারক’ প্রদান করা হয়েছে। এই সম্মাননা গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত এবং অনুপ্রাণিত।
​একটি সমাজকল্যাণমূলক সংগঠনের পথচলায় অন্য কোনো সহযোগী সংগঠনের কাছ থেকে এমন স্বীকৃতি কাজের স্পৃহা বহুগুণ বাড়িয়ে দেয়। হেল্পিং ক্লাব বাংলাদেশ তাদের প্রতিষ্ঠার পর থেকেই আর্তমানবতার সেবা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে আল-ফালাহ্ ফাউন্ডেশনকে স্মরণ করার জন্য এবং এই সুন্দর শুভেচ্ছা স্মারকটি উপহার দেওয়ার জন্য আমরা তাদের সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।



রক্তদানের অপেক্ষায় লালমোহন সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আজ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। স...
31/07/2026

রক্তদানের অপেক্ষায় লালমোহন সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে আজ এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা, স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি, নতুন সদস্য সংগ্রহ, জরুরি রক্তসেবা আরও দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং মানবিক কার্যক্রম সম্প্রসারণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন স্বেচ্ছায় রক্তদাতার এক ব্যাগ রক্ত একটি অসহায় মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সর্বস্তরের মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত সকল সদস্য সংগঠনের লক্ষ্য ও আদর্শ বাস্তবায়নে আন্তরিকতা, নিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে "রক্তদানের অপেক্ষায় লালমোহন"-কে মানবসেবার একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



Address

Lalmohan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Riaz Sharif.RS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share