Anti Fascist Coalition Lalmonirhat

Anti Fascist Coalition Lalmonirhat

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anti Fascist Coalition Lalmonirhat, Social service, Lalmonirhat.

09/03/2026

এমন জঘণ্যতম অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি ঐ প্রভাবশালী মহল কারা(!) চিহ্নিত করে জনতার আদালতে বিচারের দাবী করছি।

প্রতিবন্ধী শি/শু/কে কালভার্টের নিচে ধ/র্ষ/ণে/র অভিযোগ

ছবিতে থাকা অভিযুক্ত এই ধ/র্ষ/ণ/কা/রী/র নাম তবুল হোসেন (৬০)। বাড়ি পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুড়াতিটারী এলাকায়। এঘটনার একটি আপ/ত্তি/কর ভিডিওর মাধ্যমে জানা যায় যে, একই এলাকার এক প্রতিবন্ধী শি/শু/কে ফুসলিয়ে ফাসলিয়ে দিনের বেলায় ভুট্টা ক্ষেতের পাশের সড়কে থাকা কালভার্টের নিচে নিয়ে যায় তবুল। ধ/র্ষ/ণে/র সময় শি/শু/টি/র মৃদু আওয়াজ টের পেয়ে এলাকার লোকজন তবুলকে হাতেনাতে আটক করে। এসময় শি/শু/টি/র শরীর থেকে র/ক্ত/ক্ষ/র/ণ হতে দেখেন তারা। পরবর্তীতে স্থানীয়ভাবে সমাধানের প্রসঙ্গ উঠলে লোকজনের মাঝে চাপা ক্ষোভ সৃষ্টি হয়। এরই ফাঁকে প্রভাবশালীদের সহায়তায় তবুল উধাও হয়ে যায়।

গোপন সুত্রে জানা যায়, এঘটনায় আইনগত ব্যবস্থা না নিয়ে একটি বিশেষ মহল ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। প্রভাবশালী ওই মহলের কারণে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী মুখ খুলতে ভয় পাচ্ছে। তবে তারা দ্রুত আইনী পদক্ষেপ কামনা করেছেন।

#ধর্ষণ #পাটগ্রাম #বাউরা #পাবলিক_ভিউজ

16/12/2024

১৬ ডিসেম্বর ২০২৪ লালমনিরহাটের পাটগ্রাম থানার ৬ নং বাউরা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদে পতাকা উত্তোলন পরবর্তী বক্তব্যে ৬ নং সেক্টরের একজন বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার রহমান বক্তব্য রাখলেন ১৭ বছরের আওয়ামী ফ্যাসিস্ট আমলের জুলুম নির্যাতন বিষয়ে। তার বক্তব্যে আওয়ামী আমলে ভোটাধিকার হরণ, বাকস্বাধীনতা হরণ,ভারতীয় আধিপত্যবাদের গোলামী এবং মুক্তিযুদ্ধকে ফ্যাসিস্ট কায়দায় শেখ মুজিবুর রহমান কেন্দ্রীকরন বিষয়ে তুলে ধরেন। তিনি ২৪ এর জুলাই আন্দোলনে ছাত্রজনতার গণঅভ্যূত্থানে মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার আওয়ামীলীগের কবল থেকে স্বাধীনতা পূন:উদ্ধারের বিষয়টি তুলে ধরেন। বক্তব্য শেষে ৭১ ও ২৪ এর শহীদদের জন্য ফ্যাসিস্ট বিরোধী মুক্তিযোদ্ধারা দোয়া মোনাজাত করেন।

13/12/2024

10th December 2024;

অবৈধ ইভিএম মাধ্যমে প্রহসনমূলক রাতের ভোটে জয়লাভকারী বাউরা ইউনিয়ন ভোটচোর চেয়ারম্যান ও ইউপি সদস্যগণকে "ফ্যাসিবাদবিরোধী ঐক্য" সংগঠন অবৈধ ঘোষনা করে।

অত্র ইউনিয়ন এর চেয়ারম্যান রাবিউল মিরণ এর বিভিন্ন অপকর্ম সম্পর্কে বক্তব্য রাখেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের সদস্যরা। রাবিউল মিরন বাউরা ইউনিয়ন আওয়ামী লীগ এর সাবেক সভাপতি থাকাকালে ইউনিবাসী তার মাধ্যমে অনেক জুলুমের স্বীকার হন। তার সময়কাল থেকে এলাকায় মাদক চোরাচালান, চুরি, চাঁদাবাজির মতো ঘটনা গুলো বেড়ে যায়। নির্বাচনকালীন সময়ে রাবিউল তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগ এর ইউনিয়ন সেক্রেটারি মাদকসেবী শাওনের গুন্ডাবাহিনীর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাবিবুল হক বসুনিয়া ও নির্বাচনকালীন সঙ্গি শিক্ষক শামসুল এর মোটরাসাইকেল মধ্যরাতে আটক করে চড় থাপ্পর মেরে রক্তাক্ত করা । প্রার্থীদের প্রচারনা মাইক ভেঙে ফেলা হয়। দলীয় নৌকা প্রতিক নিয়েচেয়ারম্যান হওয়ার পরে এলাকার জনগণ রাবিউল ও তার গুন্ডা বাহিনীর ভয়ে সর্বদা তটস্থ থাকতো।

গ্রাম্য প্রহসনের সালিশ করে ভুক্তভোগীর কাছে উৎকোচ গ্রহণ, অবাধে মাদক ব্যবসা, ইন্ডিয়া পাচারকৃত গরুর অর্থের বিনিময়ে রশিদ প্রদান, পরিষদের সেবার আইন ও নিয়মবহির্ভূত ভাবে ফি বৃদ্ধি ও অতিরিক্ত অর্থ নিজের পকেটে আহরণ ইত্যাদি অসংখ্য অপরাধ এই ব্যক্তির দ্বারা সংঘটিত হয়েছে।
রাবিউলকে অপকর্ম চালিয়ে যাওয়ায় নিরব সমর্থন জানিয়ে গেছে ইউপি সদস্যগণ যারা অধিকাংশ আওয়ামী লীগের পদধারি ব্যক্তিবর্গ।

আন্দোলনের সময় বাউরা জাতীয়তাবাদী কৃষকদল সর্বাত্মক সমর্থণ দেন এবং আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

আন্দোলনকারীরা ইউনিয়ন পরিষদে গ্রাফিতির মাধ্যমে কর্মসূচি শেষ করেন।

Photos from Anti Fascist Coalition Lalmonirhat's post 10/12/2024

৬ নং বাউরা ইউনিয়ন পরিষদ পাটগ্রাম উপজেলায় ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও জনতার সমন্বয়ে অবৈধ ইভিএম এর ভোটে দূর্নীতিবাজ চেয়ারম্যান রাবিউল হক মিরন সহ পরিষদ কে অবৈধ ঘোষণা করে সকল মেম্বারগণকে অবাঞ্চিত ঘোষণা করা হয়।

গ্রাফিতির মাধ্যমে প্রতিবাদ সভার সমাপ্তি টানা হয়।

10/12/2024

১০ ডিসেম্বর ২০২৪ বাউরা ইউনিয়নে ছাত্র জনতার সম্মিলিত গণঅভ্যূত্থানে ভোটচোর এবং ফ্যাসিবাদের দালাল অবৈধ রাবিউল হক মিরন সহ ইউনিয়ন পরিষদকে বাতিল ঘোষণা করে। এর প্রেক্ষিতে সাক্ষাৎকার দিয়েছেন বাউরা কৃষকদলের সহ-সভাপতি রাশিদ সাহেব

09/12/2024
Want your business to be the top-listed Government Service in Lalmonirhat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Lalmonirhat