30/06/2025
তারিখ: ৩০ জুন ২০২৫ খ্রি.
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে মশক নিধন কার্যক্রম :
আজ সাপটানা রোড,সাপটানা বাজার,মাস্টার পাড়া,পূর্ব থানাপাড়া, কাজী কলোনি ও থানাপাড়া এলাকায় মশক নিধন (এডাল্টিসাইড) কার্যক্রম পরিচালিত হয়।
26/10/2024
পানি সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে বক্তব্য রাখেন
সন্মানিত প্রশাসক, লালমনিরহাট পৌরসভা মহোদয়।
23/10/2024
লালমনিরহাট পৌরসভাকে জনবান্ধব পৌরসভা গঠনের লক্ষে পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেশার সুধীজনের অংশগ্রহনে এক মতবিনিময় সভা অদ্য পৌর হলরুমে আয়োজিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাবেক সংসদ সদস্য -০৩ ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুবুর রহমান, প্রশাসক, লালমনিরহাট পৌরসভা।
স্থানঃ পৌর হলরুম, পৌর শপিং কমপ্লেক্স।
20/10/2024
আগামীকাল ২১/১০/২০২৪ইং তারিখ রোজঃ সোমবার সকাল ৯টা হতে বিকেল ৫.০০টা পর্যন্ত লালমনিরহাট পৌরসভার নির্ধারিত পয়েন্ট হতে ৯টি ওয়ার্ডে টিসিবি পণ্য দেয়া হবে।
তেল- ২ লিটার, ডাল- ২ কেজি ও চাল- ৫ কেজি।
মূল্যঃ ৪৭০ টাকা।
19/10/2024
অদ্য ১৯/১০/২০২৪ইং তারিখ রোজ শনিবার অত্র পৌরসভার কঞ্জারভেন্সি শাখার পরিস্কার পরিচ্ছন্ন কাজের অংশ হিসেবে পৌর এলাকার রাস্তা ঝাড়ুর কাজ। যা প্রতিদিনের রুটিন ওয়ার্ক।
17/10/2024
লালমনিরহাট পৌরসভার আয়োজনে জনাব মোঃ মাহবুবুর রহমান, প্রশাসক,লালমনিরহাট পৌরসভা মহোদয়ের সভাপতিত্বে এবং কর্মকর্তা- কর্মচারীগণের অংশগ্রহনে অনুষ্ঠিত হলো পৌরসভার উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে " জুলাই গণ বিপ্লবের প্রভাব ও আমাদের করণীয় " বিষয়ে মতবিনিময় সভা।
তারিখ: ১৭/১০/২০২৪ খ্রি.।
স্থান: পৌর শপিং কমপ্লেক্স মিলনায়তন, লালমনিরহাট।
16/10/2024
অদ্য ১৬/১০/২০২৪ ইং তারিখ জনাব মোঃ মাহবুবুর রহমান, প্রশাসক, লালমনিরহাট পৌরসভা মহোদয় পৌর এলাকার ০৮ নং ওয়ার্ডের পূর্ব থানাপাড়া রাস্তা উন্নয়ন কাজ পরিদর্শন করেন। পাশাপাশি কাজী কলোনী এলাকার জনসাধারণের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহন করেন।
09/10/2024
জেলার বিভিন্ন দপ্তর প্রধান নিয়ে গঠিত পৌর প্রশাসক কার্যসম্পাদনে সহায়তা বিষয়ক সমন্বয় কমিটির সভা লালমনিরহাট পৌর হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেনঃ লালমনিরহাট জেলার নির্বাহী প্রকৌশলী - গণপূর্ত, এলজিইডি, জনস্বাস্থ্য বিভাগ, উপপরিচালক -কৃষি ও মহিলা বিষয়ক, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা সিভিল সার্জন প্রতিনিধি সহ প্রধান নির্বাহী কর্মকর্তা, লালমনিরহাট পৌরসভা ও পৌর অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
পৌরসভা ও পৌর এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভার সভাপতিত্ব করেন প্রশাসক, লালমনিরহাট পৌরসভা মহোদয়।
05/10/2024
লালমনিরহাট পৌরসভার শান্তি নগর [ঝাড়ুদার পট্টি]তে প্রশাসক মহোদয়ের প্রতিশ্রুতি অনুযায়ী নলকুপ স্থাপন, বিদ্যুৎ লাইট এবং আধুনিক টয়লেটের নির্মান কাজ অগ্রগতি পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়।
05/10/2024
শোক সংবাদ
জনাব মো:মোস্তাকের রহমান , সহকারী প্রকৌশলী, লালমনিরহাট পৌরসভা এর শ্রদ্ধাভাজন পিতা, জাতির শ্রেষ্ঠ সন্তান একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক জনাব মো: মজিবর রহমান [মাষ্টার] স্যার অদ্য সকাল ৯:৩০ মিনিটে বদরগঞ্জ, রংপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
17/09/2024
অদ্য ১৭/০৯/২০২৪ ইং তারিখ প্রশাসক, লালমনিরহাট পৌরসভা মহোদয় ও কর্মকর্তাবৃন্দ লালমনিরহাট পৌরসভার ০৩ নং ওয়ার্ড ষ্টোরপাড়া হরিজন সম্প্রদায়ের এলাকা পরিদর্শন করেন। তাদের বিভিন্ন সমস্যা শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যা প্রতিকারের কার্যকর ব্যবস্থা গ্রহন করেন।