**যেসব কারণে পুলিশের দাবি মেনে এবং পূরণ করে দ্রুত পুলিশকে কর্মে বা দায়িত্বে ফেরানো অত্যন্ত জরুরী**
পুলিশ হত্যা, নিরাপত্তার অভাব এবং পুলিশের যৌক্তিক কিছু দাবি পূরণ না হওয়ার কারণে পুলিশের অতি গুরুত্বপূর্ণ কিছু নাগরিক সেবা বন্ধ রয়েছে। যা প্রত্যেক দেশের প্রত্যেক নাগরিকের জন্য মৌলিক চাহিদার মতই গুরুত্বপূর্ণ। (মুষ্টিমেয় কিছু বিপথগামী পুলিশের জন্য পুরো পুলিশ বাহিনী দায়ী হতে পারে না)
#নিরাপত্তার অভাব: বর্তমানে সারাদেশে খুন, চুরি- ডাকাতি, লুট, আগুন দিয়ে বাড়িঘর জালানো এবং ভাঙচুর চলছে। পুলিশি নিরাপত্তার অভাবে সারা বাংলাদেশ জুড়ে চুরি-ডাকাতি এবং বিভিন্ন অপরাধের মাত্রা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।
#থানার সেবা: প্রতিদিন শত শত মানুষ তাদের সমস্যা নিয়ে থানায় অভিযোগ করতে আসে। যেমন: মোবাইল হারানো, মারামারি, নিখোঁজ এবং বিভিন্ন রকমের জিডি করতে। যা যা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে।
#জরুরী সেবা: বর্তমান বাংলাদেশ নাগরিক সেবা নিশ্চিতকল্পের জন্য সেবা প্রধান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় গিয়েছিল। যেকোনো পরিস্থিতিতে বা বিপদে পুলিশ হাজির হয়ে যেত এবং সমস্যা সমাধানের চেষ্টা করত। ৯৯৯ সহ সব ধরনের জরুরী সেবা প্রদান বন্ধ রয়েছে।
#রাত্রিকালীন নিরাপত্তা: সাধারণ মানুষ ঘুমিয়ে পড়লেও প্রত্যেকটি থানায় এলাকা ভাগ করে প্রধান প্রধান স্থানে পুলিশ সারারাত ডিউটি পালন করে থাকে। এর ফলে রাত্রিকালীন সময়ে মানুষের চলাচল নিরাপদ এবং স্বাচ্ছন্দ হয়। যা বর্তমানে বন্ধ রয়েছে।
#অপমৃত্যু মামলা: আত্মহত্যা, রোড এক্সিডেন্ট সহ যেকোনো দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে পুলিশ মামলা, তদন্ত এবং পোস্টমর্টেম অত্যন্ত জরুরি। যা বর্তমানে বন্ধ রয়েছে।
#অর্থনৈতিক নিরাপত্তা প্রদান: ব্যাংক ব্যবস্থার নিরাপত্তা, অর্থের স্থানান্তর, ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা, বাজার নিরাপত্তা প্রভৃতি কাজ পুলিশ অত্যন্ত সুচারু ভাবে করে থাকে। যা বর্তমানে বন্ধ রয়েছে।
#ট্রাফিক নিয়ন্ত্রণ: ঢাকা শহরসহ সারাদেশের রাস্তাঘাট ও যানবাহন নিয়ন্ত্রণ এবং মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতকল্পে ট্রাফিক পুলিশ অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করে। যা বর্তমানে বন্ধ রয়েছে।
#ভেরিফিকেশন: পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সহ বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে পুলিশের তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার ফলে বিদেশ যাত্রা সহ বিভিন্ন চাকরিতে যোগদান ব্যাহত হচ্ছে।
সুতরাং বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে পুলিশের গুরুত্ব উপলব্ধি করুন এবং দ্রুত পুলিশের দাবি গুলো মেনে এবং পূরণের ব্যবস্থা করে দ্রুত কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করুন। পাশাপাশি সরকারিভাবে হত্যার শিকার পুলিশ সদস্যদের শহীদের স্বীকৃতি এবং পরিবারের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করুন।
বিশেষ দ্রষ্টব্য: অপরাধী পুলিশদের বিচার করুন, তাদের অপকর্মের দায় পুরো পুলিশ বাহিনীর উপর দিবেন না প্লিজ। ধন্যবাদ।
শিবচর সার্কেল মাদারীপুর।
Legal Help for all People
03/07/2024
Team Madaripur...
27/02/2024
Police Week Parade 2024..
Commander of Motor Bike Contingent.
07/02/2024
Blue, love it...
16/01/2024
অপরাধ এবং অপরাধীদের তথ্য দিয়ে সহায়তা করুন। বিশেষ করে শিবচরে চুরি, মাদক এবং জুয়ার বিষয়ে তথ্য দিয়ে অপরাধ নির্মূলে এগিয়ে আসুন।
01/01/2024
ফিরে দেখা 2023...
হ্যাপি নিউ ইয়ার 2024....
31/12/2023
"হ্যাপি নিউ ইয়ার ২০২৪" উপলক্ষে শিবচর থানা পুলিশ, মাদারীপুর কর্তৃক ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন।
চ্যাম্পিয়ন টিম: শিবচর সার্কেল
রানার্স আপ: শিবচর থানা ।
23/12/2023
Barbeque Party with Office Stuff..!!
Shibchar Circle Office.
17/11/2023
"রাজৈর"
"পুলিশ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একমাত্র অপরাধ ও অপরাধীদের দমন করা সম্ভব"
-- রব্বানী হোসেন
এএসপি
শিবচর সার্কেল
মাদারীপুর।
রাজৈর উপজেলার প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে পুলিশের সরাসরি যোগাযোগের জন্য এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, বাস স্ট্যান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানে সার্কেল অফিসার, ওসি, ডিউটি অফিসার এবং থানা পুলিশের গুরুত্বপূর্ণ ও ইমারজেন্সি নাম্বার প্রদান করা হয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে চুরি, ডাকাতি, মাদক সেবন ও বিক্রি, মারামারি, দস্যুতা, দাঙ্গা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, খুন, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা সহ যেকোনো অপরাধের সংবাদ দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। ধন্যবাদ।
সচেতনতায়: শিবচর সার্কেল, জেলা পুলিশ মাদারীপুর।
17/11/2023
"শিবচর"
"পুলিশ এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একমাত্র অপরাধ ও অপরাধীদের দমন করা সম্ভব"
-- রব্বানী হোসেন
এএসপি
শিবচর সার্কেল
মাদারীপুর।
শিবচর উপজেলার প্রান্তিক পর্যায়ের মানুষের সাথে পুলিশের সরাসরি যোগাযোগের জন্য এবং সার্বিক আইন-শৃঙ্খলা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার, বাস স্ট্যান্ড এবং শিক্ষা প্রতিষ্ঠানে সার্কেল অফিসার, ওসি, ডিউটি অফিসার এবং থানা পুলিশের গুরুত্বপূর্ণ ও ইমারজেন্সি নাম্বার প্রদান করা হয়েছে। একজন সচেতন নাগরিক হিসেবে চুরি, ডাকাতি, মাদক সেবন ও বিক্রি, মারামারি, দস্যুতা, দাঙ্গা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, খুন, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা সহ যেকোনো অপরাধের সংবাদ দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। ধন্যবাদ।
সচেতনতায়: শিবচর সার্কেল, জেলা পুলিশ মাদারীপুর।
30/10/2023
Monthly Welfare Conference with Senior Sirs & Colleagues..
04/10/2023
"রাজৈর থানা"
খুন, চুরি, দস্যুতা,মাদক, মারামারি, দাঙ্গা, অপহরণ, নারী ও শিশু নির্যাতন, ইভটিজিং, আত্মহত্যা এবং সড়ক দুর্ঘটনাসহ যে কোন অপরাধের সংবাদ দিয়ে পুলিশকে সহযোগিতা করুন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
7900
