12/11/2026
একটি সংগঠন পরিচালনার নেপথ্যে বহুমাত্রিক কাজ থাকে। আমার অন্তত সাত-আট বছর ভলানটিয়ার হিসেবে সংগঠনের কর্মী কিংবা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই সংগঠন পরিচালনা নিয়ে অল্প কিছু বোঝাপড়া রয়েছে।
খুবই মজার ব্যাপার হলো, বছরের পর পর সংগঠনের নেপথ্যে এমন কিছু দূর্দান্ত কর্মী কিংবা নেতা নিরলসভাবে কাজ করেন, যাদের ভূমিকা ও অবদান অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো; কিন্ত গাড়ির বডির কারণে আপনি তাদের হয়তো খুব বেশি পাবলিক পরিসরে নাও দেখতে পারেন। খেয়াল রাখা দরকার, ইঞ্জিন ও বডির সমন্বয়ে গাড়ি চলে এবং সুরক্ষিত থাকে।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতেও এমন কয়েকজন নেতা ইঞ্জিনের মতোই ভূমিকা পালন করে যাচ্ছেন দিনের পর দিন- নিরলসভাবে, যার ফলে পার্টি দারুণভাবে এগিয়ে যাচ্ছে।
পার্টির সাংগঠনিক কাজ পরিচালনার ক্ষেত্রে ইঞ্জিনতুল্য এধরনের অন্যতম প্রধান একজন নেতা হলেন আমাদের আরিফ আদিব ভাই Ariful Islam , যিনি পার্টির সর্বোচ্চ পরিষদ রাজনৈতিক পর্ষদের সদস্য এবং নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক (দ্বিতীয়)। এছাড়া পার্টির দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে গঠিত ‘সাংগঠনিক উপকমিটি’রও দক্ষিণাঞ্চলের উপপ্রধান হিসেবে দায়িত্বপালন করছেন।
আজ জুলাই গণঅভ্যুত্থান এবং তরুণ নেতৃত্বের অন্যতম প্রধান মুখ আরিফ আদিব ভাইয়ের জন্মদিন। তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
দোয়া ও শুভ কামনায়
টিম কালকিনি উপজেলা