SDGs Madaripur

SDGs Madaripur

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SDGs Madaripur, Public & Government Service, madaripur, Madaripur.

Photos from SDGs Madaripur's post 24/02/2024

ইয়থ ফর বাংলাদেশ ২০০৯ সাল থেকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের স্বার্থে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়েকটি গ্রামের মোট ৩৭ টি বিধবা ও অসহায় কর্মহীন পরিবারকে সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণ করে স্বনির্ভর করা হয়েছে। পাশাপাশি ডেইলি টেন স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়। আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)/সহকারী কমিশনার (ভূমি), উপজেলা পরিষদের চেয়ারম্যান, কালকিনি থানার অফিসার ইন চার্জ, উপজেলা শিক্ষা অফিসার, ইয়থ ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দসহ সমাজের বিভিন্ন স্তরের জনগণ।






+1
And many more...

Photos from SDGs Madaripur's post 24/02/2024

জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুর এ পরিচালিত হচ্ছে We Learn BPO ট্রেনিং কর্মসূচি।

উই লার্ন বিপিও ট্রেনিং এর উদ্দেশ্য :
১) এই প্রশিক্ষনের মাধ্যমে একজন প্রশিক্ষণার্থী দক্ষ আইটি ও ডাটা এন্ট্রি কর্মী হিসবে তৈরী হবে। প্রশিক্ষনার্থীবৃন্দ ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করবে।
২) কম্পিউটারের উপর একটি বেসিক ধারনা তৈরি হবে। দ্রুত টাইপ শিখতে পারবে, যেটা তার অন্যান্য কম্পিউটার সম্পর্কিত কাজে সাহায্য করবে।
৩) প্রশিক্ষন শেষ ২য় মাস থেকেই গোল্ডেন ইনফোটেকে কাজ করার সুযোগ পাবে।
৪) চাইলে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সার হিসাবে কাজ করে আয় করতে পারবে।




+1
And many more...

Photos from SDGs Madaripur's post 24/02/2024

মাদারীপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের এএসসি ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সংগঠন কর্তৃক মাদারীপুর জেলায় অসহায় দুঃস্থ জনগণের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
মাদারীপুর জেলার সমন্বিত অফিস ভবনের দ্বিতীয় তলার কনফারেন্স রুমে এই বিতরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মারুফুর রশিদ খান। আরও উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম বিপিএম(বার), পিপিএম, সিভিল সার্জন ডা: মনির আহমেদ খান এবং পৌর মেয়র জনাব খালিদ হোসেন ইয়াদ। উক্ত অনুষ্ঠানে দু:স্হ অসহায় মানুষের মধ্যে ৫০০টি কম্বল বিতরণ করা হয়।




+1
And many more...

Photos from SDGs Madaripur's post 24/02/2024

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “হার পাওয়ার প্রকল্প (Her Power Project): প্রযুক্তির সহয়তায় নারীর ক্ষমতায়ন” (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতাভুক্ত মাদারীপুর সদর উপজেলায় দুইটি ক্যাটাগরীতে যথাক্রমে দুইটি বিষয়ে (১। ওমেন ই-কমার্স প্রফেশনাল ও ২। ওমেন কল সেন্টার এজেন্ট) দুইটি ব্যাচের প্রশিক্ষন কার্যক্রম চলমান। ৫ মাস ব্যাপী ও ১ মাস মেন্টরশীপ ব্যাপী উক্ত প্রশিক্ষনের জন্য মাদারীপুর সদর থেকে উপজেলা প্রশাসন এর সহয়তায় আবেদনকারী মহিলাদের মধ্যে থেকে যাচাইবাছাই করে প্রতি ব্যাচের জন্য ২৫ জন মহিলা/মেয়েদের চুড়ান্ত করা হয়। এই কোর্স চলাকালীন মেয়েরা তাদের স্কিল ডেভেলপমেন্ট এর সুযোগ পাচ্ছে, ভবিষ্যৎ উদ্দ্যেক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবেন বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে নিজেদের আর্থ সামাজিক উন্নয়ন করতে পারবেন। এরই ধারাবাহিকতায় গত ০৭/০২/২০২৪ ইং মাদারীপুর সদরে, শিল্পকলা একাডেমিতে দুই ব্যাচের মোট ৫০ জন প্রশিক্ষনার্থীকে কোর্স চলাকালীন সময়েই মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট উপহার ল্যাপটপ বিতরন করা হয়। যার দরুন সকল প্রশিক্ষনার্থীর ল্যাপটপ না থাকার কারনে কাজে পিছিয়ে পড়া থেকে বিরত রাখতে পারবেন। নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।





+1
And many more...

Photos from SDGs Madaripur's post 24/02/2024

মাদারীপুর জেলা বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন ও সমৃদ্ধ জনপদ। এ জেলার রয়েছে হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক সমৃদ্ধি। অত্যন্ত প্রাচীন ও ইতিহাস সমৃদ্ধ অঞ্চল হলেও মাদারীপুর জেলা বা এর সন্নিকটবর্তী অঞ্চলে এই ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের জন্য কোন প্রাতিষ্ঠানিক কাঠামো নেই। অনাগত প্রজন্মকে ইতিহাস, ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে সচেতন করতে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই ইতিহাস সংরক্ষণ করতে জাদুঘর হচ্ছে সবচেয়ে কার্যকর মাধ্যমগুলোর একটি।
সামগ্রিক ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, মাদারীপুর "মাদারীপুর মিউজিয়াম" নামে একটি জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে জনাব মোঃ শাজাহান খান এমপি, সভাপতি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে মাদারীপুর মিউজিয়াম উদ্বোধন করেন।
মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পুরাতন ট্রেজারি ভবনকে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। বর্তমানে জাদুঘরটি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।




+1
And many more...

Photos from SDGs Madaripur's post 24/02/2024

শিক্ষার আলোয় জাতিকে আলোকিত করার পথপ্রদর্শক হিসেবে বিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ একটি উজ্জ্বল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুর এর বিপরীত পাশে ২.০৬ একর জমির উপর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, মাদারীপুর স্থাপিত হয়েছে।
২০ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দে মাদারীপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ এর ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বর্তমানে বিদ্যালয়টিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠদান কার্যক্রম চলমান আছে।




+1
And many more....

Want your business to be the top-listed Government Service in Madaripur?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Madaripur
Madaripur