23/03/2026
#প্রজেক্ট_স্বাবলম্বী
"প্রজেক্ট স্বাবলম্বী" আমাদের মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাবের পক্ষ থেকে একটি ছোট উদ্যোগ, কিন্তু একটি পরিবারের জন্য নতুন আশার আলো।
সম্প্রতি এক অসহায় ছেলের মা মারা গিয়েছেন। চার ভাইয়ের মধ্যে সে বড়—তাই এখন তার কাঁধেই পুরো পরিবারের দায়িত্ব। জীবনের কঠিন এই সময়ে তার পাশে দাঁড়াতে আমরা তাকে একটি নতুন অটোরিকশা কিনে দিয়েছি, যেন সে নিজে উপার্জন করে তার ছোট ভাইদের দেখাশোনা করতে পারে।
আমরা বিশ্বাস করি, এই অটোরিকশাটি শুধু একটি যানবাহন নয়—এটি তার পরিবারের বেঁচে থাকার সংগ্রামে একটি শক্ত ভিত্তি, একটি নতুন শুরু।
সবাই তার জন্য দোয়া করবেন, যেন সে সফলভাবে তার পরিবারের দায়িত্ব পালন করতে পারে এবং তার ভাইদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
মানবতার পাশে থাকুন। মানুষকে স্বনির্ভর হতে সাহায্য করুন।
Madaripur Social Service Club (MSSC)
20/03/2026
🌙 শিশুদের হাসিতেই হোক আমাদের ঈদের পূর্ণতা!
ঈদের আনন্দ তখনই সার্থক হয়, যখন সবাই মিলে এই আনন্দটাকে উপভোগ করা যায়। আর ঈদের এ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যেই প্রতি বছরের মতো এবারও মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাব (MSSC)-এর উদ্যোগে আয়োজিত হয় "প্রজেক্ট নতুন জামা ও মেহেদী উৎসব"-২০২৬ (Phase 17)।
মাদারীপুরের লেক পাড়ে ৩০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া এবং তাদের ছোট ছোট হাতগুলো মেহেদীর রঙে রাঙিয়ে দেওয়ার মুহূর্তগুলো ছিল আনন্দ আর ভালোবাসায় ঘেরা। প্রতিটি শিশুর চোখের সেই ঝিলিক আমাদের মনে করিয়ে দেয়— মানুষের পাশে দাঁড়ানোই মানুষের প্রকৃত সার্থকতা।
আমাদের লক্ষ্য একটাই >Build Social Relationsh, Stay Alive.
আসুন,আমরা যে যার অবস্থান থেকে এভাবেই মানবিক সম্পর্কের সেতুবন্ধন গড়ে তুলি। এই সুন্দর আয়োজনের সাথে যুক্ত প্রতিটি সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।""
"সবার ঈদ কাটুক আনন্দে, ভালোবাসায় এবং মানবিকতায়!❤️
#প্রজেক্ট_নতুন_জামা #মেহেদী_উৎসব #মাদারীপুর
19/03/2026
ঈদের আনন্দ সবার জন্য — এই বিশ্বাস থেকেই “মাদারীপুর সোশ্যাল সার্ভিস ক্লাব”-এর পক্ষ থেকে ৩০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে এবং মেহেদী আলপনার মাধ্যমে তাদের ঈদকে রঙিন করার প্রচেষ্টা করা হয়েছে।
ছোট ছোট মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। তাদের আনন্দে আমরা খুঁজে পাই ঈদের প্রকৃত অর্থ—ভাগাভাগি, ভালোবাসা আর মানবতা।
আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মাদারীপুরের তরুণ ও হৃদয়বান মানুষের কাছে আহ্বান—আসুন, আমরা সবাই মিলে অসহায়দের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিই।
Madaripur Social Service Club ( MSSC)
01/03/2026
প্রতি ঈদ উল ফিতরে মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাবের একটি অঙ্গীকার থাকে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়া।
২০১৩ সাল থেকে আমরা ধারাবাহিকভাবে “প্রজেক্ট নতুন জামা” উদ্যোগের মাধ্যমে শিশুদের হাতে নতুন ঈদের পোশাক তুলে দিচ্ছি। একটি ছোট উপহার, কিন্তু একটি শিশুর জন্য সেটিই হয়ে ওঠে আত্মবিশ্বাস, আনন্দ এবং সমানভাবে উৎসবে অংশ নেওয়ার অনুভূতি।
২০২৬ সালে এসে ১৭তম বারের মতো এমএসএসসি আয়োজন করতে যাচ্ছে প্রজেক্ট নতুন জামা। প্রস্তুতি ইতোমধ্যে চলছে, আর আমাদের লক্ষ্য ৩০০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন ঈদের জামা তুলে দেওয়া। এমএসএসসি বিশ্বাস করে, উৎসব তখনই পূর্ণ হয় যখন সবাই তার অংশ হতে পারে। ফেইজ ১৭ এর লক্ষ্য তাই সংখ্যার চেয়ে বড়। আমরা চাই ৩০০টি শিশুর ঈদ যেন সংকোচ নয়, আনন্দ দিয়ে শুরু হয়। চাই তারা যেন অন্য সবার মতোই নতুন জামা পরে ঈদের সকালে আত্মবিশ্বাস নিয়ে বের হতে পারে।
এই পথচলায় আমরা একা নই।
আপনি যদি স্বেচ্ছাসেবী হিসেবে যুক্ত হতে চান, মাঠপর্যায়ে কাজ করতে চান, কিংবা আপনার সামর্থ্য অনুযায়ী অনুদান দিয়ে পাশে দাঁড়াতে চান আপনাকে স্বাগত।
আসুন, একসাথে এমন একটি ঈদ গড়ি যেখানে আনন্দ সবার জন্য। যোগাযোগ করুন আমাদের সঙ্গে এবং এই উদ্যোগের অংশ হয়ে উঠুন।
📞+৮৮ ০১৬১৮১৭১০০০
20/02/2026
রাত ১২টা পেরিয়ে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছে মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব।
যে বাংলায় আমরা প্রথম উচ্চারণ করি, যে ভাষায় অনুভূতি, স্বপ্ন আর ভালোবাসা প্রকাশ করি সেই ভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগই আমাদের চেতনার ভিত্তি।
আমাদের আত্মপরিচয়ের এই দিনে মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে সকল ভাষা শহীদকে।
30/03/2025
প্রজেক্ট নতুন জামা ২০২৫ – ভালোবাসায় রঙিন ঈদ
আমরা বিশ্বাস করি, ঈদ মানে একসঙ্গে খুশি ভাগাভাগি করা।
সেই বিশ্বাস থেকেই মাদারীপুর সোস্যাল সার্ভিস ক্লাব (MSSC) প্রতি বছর আয়োজন করে প্রজেক্ট নতুন জামা—একটি উদ্যোগ, যা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদের আনন্দকে পূর্ণ করে তোলে।
২০২৫ সালে, প্রজেক্ট নতুন জামার ১৬তম পর্ব অনুষ্ঠিত হলো লেকপাড় মুক্তমঞ্চে, যেখানে ১৫০+ শিশুর হাতে নতুন জামা তুলে দেওয়া হয়েছে। নতুন পোশাক মানেই শুধু কাপড় নয়, বরং এটি আত্মবিশ্বাস, আনন্দ আর ভালোবাসার প্রতীক।
এই যাত্রায় যারা পাশে ছিলেন—স্বেচ্ছাসেবক, স্পন্সর এবং শুভানুধ্যায়ীরা—আপনাদের প্রতিটি অবদানই একেকটি শিশুর মুখে হাসির কারণ হয়েছে। আপনার ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা!
ঈদের আনন্দ ছড়িয়ে দিন, ভালোবাসায় রঙিন হোক প্রতিটি উৎসব!