ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা

Share

Islami Chhatra Andolan Bangladesh

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা's post 04/06/2026

ঈদ পুনর্মিলনী'১৪৪৭ হি.
তালিমি সফর'২০২৬ ইং

নড়াইল সরকারি ভিক্টোরিয়ান কলেজ, নড়াইল

04/06/2026

হযরত আনাস (রাযি.) থেকে বর্ণিত, রাসূল (স.) বলেছেন "যদি নিশ্চিত ভাবে জানো যে, কেয়ামত এসে গেছে অথচ হাতে একটি গাছের চারা থাকে তবে আগে তা রোপণ করো"।
(বুখারী, আদাবুল মুফরাত: ৪৭৯; মুসনাদে আহমাদ: ৩/১৮৩)

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত সারাদেশে সপ্তাহ কালব্যাপী (৫-১১ জুন ২০২৬) বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা's post 03/06/2026

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ২০১২ থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২০২৬ ইং মাগুরা জেলা শাখার দায়িত্বশীলদের নামের তালিকা।

সৌজন্যে: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
(২০২৬ ইং সেশন) মাগুরা জেলা শাখা।

List of the Responsible Members of Islami Shasantantra Chhatra Andolon (2012) and Islami Chhatra Andolon Bangladesh (2026), Magura District Branch

Courtesy:
Islami Chhatra Andolon Bangladesh
Magura District Branch (Session 2026)

03/06/2026

চমৎকার আলোচনা করেছেন-

ইসলামী আন্দোলন বাংলাদেশের
কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক
মাওলানা নুরুল করীম আকরাম

03/06/2026

বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড-এর তত্ত্বাবধানে
এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য ১০ দিনব্যাপী কুরআন ও ইসলামী বুনিয়াদি শিক্ষা কর্মশালা ২০২৬

তারিখ: ১৬ জুন ২০২৬ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত
স্থান: জামিয়া রাশিদিয়া আহসানাবাদ (চরমোনাই মাদরাসা) বরিশাল।
কোর্স ফি: ৳১০০০/- [থাকা-খাওয়া ফ্রি]

প্রিয় বন্ধু,
কুরআন হিদায়াতের আলোকবর্তিকা ও জীবন্ত মুজিজা। কুরআন মহাঐশী গ্রন্থ, যার তিলাওয়াত হৃদয়কে করে বিগলিত, ঈমানকে করে সুদৃঢ় এবং প্রতিটি হরফ পাঠে দশটি করে অর্জিত হয় নেকি। তিলাওয়াতকারীর মনে আনে স্বর্গীয় অনুভব, মুছে দেয় যাবতীয় পঙ্কিলতা। যার হৃদয়ে ধারণ রয়েছে কুরআন, তার অন্তর আলোকিত, চরিত্র হয় মার্জিত। কুরআন কবরেও সঙ্গ দেয়, জাহান্নাম থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে টেনে নেয়। ইহকালে এনে দেয় শান্তি, পরকালে দেয় মুক্তির নিশ্চয়তা।

এই কুরআন মুমিনদের কাছে কিছু মৌলিক দাবি রাখে। তার মধ্যে দুটি সর্বাধিক গুরুত্বপূর্ণ :

এক. দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায়ের জন্য কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত জানা অপরিহার্য। একজন মুসলিম হিসেবে কুরআন শুদ্ধভাবে পড়তে পারা একান্ত প্রয়োজন।

দুই. জীবনের পরতে পরতে-ব্যক্তি থেকে সমাজ, পরিবার থেকে রাষ্ট্র-সর্বত্র শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে কুরআনের বার্তা উপলব্ধি করা এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করা অপরিহার্য।

এই মৌলিক দুটি দাবি পূরণে ও সমাজে শান্তি ফিরিয়ে আনার প্রত্যয়ে এসএসসি ও দাখিল সমাপ্তকারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত এবং দীনের মৌলিক বিধানাবলি বিষয়ক বিশেষ এক কর্মসূচি।

যা থাকছে...
১. তাজভীদ সহকারে বিশুদ্ধ কুরআন তিলাওয়াত
২. দৈনন্দিন মাসআলা-মাসায়িল
৩. মাসনূন দুআসমূহ
৪. সীরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শিক্ষা
৫. সাহাবায়ে কেরামের জীবনকথা
৬. সুহবাতুল ওলামা ও নসীহত
৭. নামাজের বাস্তব প্রশিক্ষণ
৮. আত্মোপলব্ধি সৃষ্টিকরণ (মুমিনের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট করার মাধ্যমে)
৯. সুন্নত অনুযায়ী জীবন ধারণের বাস্তব প্রশিক্ষণ
১০. দৈনিক পত্রিকা পাঠ ও দাওয়াত প্রশিক্ষণ

কর্মশালায় অংশগ্রহণ করতে ও
বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
+8801889018244/+8801825971936

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা's post 03/06/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা (২০২৬ সেশনের) কমিটির পক্ষ থেকে ২০১২ থেকে ২০২৫ ইংরেজি সন পর্যন্ত দায়িত্বশীলদের নামের তালিকা স্ব সেশনের শাখা সভাপতি ও সহ-সভাপতির হাতে তুলে দেওয়া হয়।

#দাওয়াত #জাগরণ #সংগ্রাম ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা Islami Chhatra Andolan Bangladesh

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা's post 03/06/2026

অ্যালবাম -০৩
(বর্তমান নেতৃৃবৃন্দের আংশিক)

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা's post 03/06/2026

অ্যালবাম -০২
(সাবেক নেতৃবৃন্দ)

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা's post 02/06/2026

প্রেস বিজ্ঞপ্তি

ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল কর্মীকে দৃঢ়তার সাথে আগামীর পথ পাড়ি দিতে হবে।
-ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আইএবি মাগুরা

অদ্য ০২জুন ২০২৬ইং মঙ্গলবার
সকাল ১১ টায় আইএবি জেলা অফিসে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলার সভাপতি মুহাম্মাদ মারুফ বিল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জুনাইদ এর সঞ্চালনায় "উন্মুক্ত আলোচনা" ২০২৬ অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন ইমন

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন_ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বশীলদের কে আরোও দৃঢ়তার সাথে পথ চলতে হবে। সকল বাঁধা কে উপেক্ষা করে ছাত্র সমাজের নেতৃত্ব কাঁধে তুলে নিতে হবে।

আলমগীর হোসেন আরোও বলেন_ ছাত্র সমাজের মাঝে নব জাগরণ তৈরি করতে নিজেদের কে দক্ষ, যোগ্য ও সমৃদ্ধ করে তুলতে হবে। এর জন্য একাডেমিক পড়ালেখা তে সর্বোচ্চ মনোযোগ হইতে হবে পাশা পাশি স্কিল ডেভেলপের জন্যও চিন্তা ফিকির অব্যহত রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন; ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলার প্রতিষ্ঠাকালিন সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, সাবেক সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সাবেক সভাপতি মাওলানা মহসিন আলী, সাবেক সভাপতি হাফেজ মাওলানা জাকারিয়া মাহমুদ,সাবেক সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাবেক সভাপতি হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম, সাবেক সভাপতি এইচ এম আরাফাত হুসাইন আরজু,সাবেক সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল নোমান ও সাবেক সভাপতি মাওলানা আব্দুস সালাম জায়েফ

আরোও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সাবেক সহ-সভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, সাবেক সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আহমাদ রাজু, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সহ-সভাপতি মুফতি মোল্ল্যা সাদ রহমানী সহ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা সহ-সভাপতি এম সাবিত হাসান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ সজিব হোসেন, প্রশিক্ষণ সম্পাদক রিয়াদুল ইসলাম, কওমী মাদরাসা সম্পাদক আব্দুল্লাহ
আল মামুন প্রমূখ নেতৃবৃন্দ।

বার্তায়
মুহাম্মাদ বাকী বিল্লাহ
তথ্য গবেষনা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
মাগুরা জেলা শাখা

Press Release

All activists of Islami Chhatra Andolon Bangladesh must move forward on the path ahead with firmness and determination.
— Student and Youth Affairs Secretary, IAB Magura District

Today, Tuesday, 02 June 2026, at 11:00 AM, an “Open Discussion 2026” was at the IAB District Office.

the presidency of Muhammad Maruf Billah, President of Islami Chhatra Andolon Bangladesh, Magura District, and conducted by General Secretary Mominul Islam Junaid.

The chief guest of the discussion was Almgir Hossain, Student and Youth Affairs Secretary of Islami Andolon Bangladesh, Magura District Branch.

In his speech, the chief guest said that all responsible members of Islami Chhatra Andolon Bangladesh must move forward with greater determination. Ignoring all obstacles, they must take the leadership of the student community upon their shoulders.

Almgir Hossain further stated that in order to create a new awakening among students, everyone must make themselves skilled, competent, and enriched. For this, maximum attention must be given to academic studies alongside continuous efforts toward skill development.

Special guests present at the event included: founding President of Islami Chhatra Andolon Bangladesh Magura District, Mawlana Zahirul Islam; former President Hafez Mawlana Robiul Islam; former President Mawlana Mohsin Ali; former President Hafez Mawlana Zakaria Mahmood; former President Mawlana Shafiqul Islam; former President Hafez Mawlana Hasibul Islam; former President H. M. Arafat Hossain Arju; former President Mawlana Abdullah Al Noman; and former President Mawlana Abdus Salam Zayeef.

Also present were former Vice President of Islami Chhatra Andolon Bangladesh Magura District Hafez Mawlana Obaidullah; former Vice President Mawlana Junaid Ahmad Raju; Vice President of Islami Jubo Andolon Bangladesh Magura District M***i Molla Sad Rahmani, among others.

Leaders present also included Vice President of Islami Chhatra Andolon Bangladesh Magura District M. Sabit Hasan; Organizational Secretary Muhammad Sajib Hossain; Training Secretary M. Riyadul Islam; Qawmi Madrasa Secretary Abdullah Al Mamun, along with other leaders.

Message by:
Muhammad Baki Billah
Information, Research & Publicity Secretary
Islami Chhatra Andolon Bangladesh
Magura District Branch

Photos from ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা's post 01/06/2026

ঈদ-উল-আযহা ১৪৪৭ হি.
ঈদ পুনর্মিলনীর ও তালিমি সফর'২৬

বিশেষ আকর্ষণ সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতার পরিক্ষার ক্ষণ মুহূর্ত।

#দাওয়াত #সংগ্রাম #জাগরণ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা শাখা Islami Chhatra Andolan Bangladesh

Want your business to be the top-listed Government Service in Magura?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Nignanduali, Sek Para
Magura

Opening Hours

Monday 09:00 - 00:00
Tuesday 09:00 - 00:00
Wednesday 09:00 - 00:00
Thursday 09:00 - 00:00
Friday 09:00 - 00:00
Saturday 09:00 - 00:00
Sunday 09:00 - 00:00