AWAZ

AWAZ

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AWAZ, Social service, 162, MR Road, Magura.

Photos from AWAZ's post 30/07/2025

২৯ জুলাই ২০২৫ ইংরেজি তারিখে ক্যান্সার আক্রান্ত রোগী লতিফা ইয়াসমিনকে আর্থিক সহায়তা প্রদানের জন্য তার পরিচিত জনের কাছে বুঝিয়ে দেয়া হয়। উপস্থিত ছিলেন আওয়াজের সভাপতি ও সাধারণ সম্পাদক।
#আওয়াজ #মানবিক #2025

23/06/2025

বাঁচতে চাই!
লতিফা ইয়াসমিন বাড়ি সাজিয়ারা, মাগুরা।দীর্ঘদিন গলার সমস্যায় চিকিৎসা নিচ্ছিলেন। এর মাঝে গত ৬ মাস পূর্বে গলার ক্যান্সার ধরা পড়ে। তিনি শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে বর্তমানে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ক্যান্সার প্রতিরোধ চিকিৎসা কেমোথেরাপি নিতে গিয়ে তিনি আর্থিক সমস্যায় পড়েছেন। তিনি চিকিৎসার জন্য মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। আর্থিক সহায়তা পেলে তিনি প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
আসুন সবাই মিলে লতিফা ইয়াসমিনের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। নিজের সাধ্যমতো তাকে সাহায্য করি ।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:

#মিনহাজুল ইসলাম জুয়েল - 01672-931995

#আওয়াজ #মানবিক #2025 #সাহায্য

Photos from AWAZ's post 14/06/2025

লিটন ঢালী ফুসফুস জনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখান থেকে ছাড়পত্র নিয়ে তিনি মাগুরা সদর হাসপাতালে ফলোআপ চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ৩০টি এন্টিবায়োটিক ইনজেকশন নেয়ার প্রয়োজন ছিল। যার প্রতিটির মূল্য ১৩০০ টাকা করে। তিনি নিজে ১৫ টা ম্যানেজ করেছিলেন। আওয়াজ বিশ্বস্ত সূত্রে তার সম্পর্কে জানতে পেরে সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়। আওয়াজের সভাপতি ও সাধারণ সম্পাদক মাগুরা সদর হাসপাতালে গিয়ে তাৎক্ষণিক ৪ টা ইনজেকশন কিনে দেন। এছাড়া একটি ওষুধ কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করে তার ইনজেকশন সাশ্রয়ী মূল্যে দেয়ার জন্য অনুরোধ করা হয়।
#আওয়াজ #মানবিক #2025

14/06/2025

২০২৪ সালে ফেনীতে বন্যার্তদের পাশে আওয়াজ।
পানি বিশুদ্ধকরণ ওষুধ, খাবার স্যালাইন ছাড়াও পানিবাহিত রোগ জীবাণু থেকে রক্ষাকারী ওষুধ এবং বিভিন্ন দাতা সদস্য হতে কাপড় সংগ্রহ করে মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ফেনীতে পৌঁছে দেয়া হয়।
#আওয়াজ #2024 #বন্যা #ফেনী

14/06/2025
Want your business to be the top-listed Government Service in Magura?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

162, MR Road
Magura
7600