08/11/2026
নোয়াখালী সদর কোর্টের বার্ষিক পরিদর্শন...
POLICE MEDIA CELL, NOAKHALI
[08 NOVEMBER 2026]
অদ্য ০৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, চট্টগ্রামের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট জনাব সফিজুল ইসলাম মহোদয় নোয়াখালী সদর কোর্টের বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনের শুরুতে অ্যাডিশনাল ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় সদর কোর্টের বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার, মালখানা ও রেকর্ডপত্র পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, তথ্য সংরক্ষণ, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি মহোদয় পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নোয়াখালীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর কোর্টের সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ।