08/04/2026
আলহামদুলিল্লাহ ❤️
নোয়াখালী সংস্কার ফোরামের উদ্যোগে “ওরস্যালাইন বিতরণ ক্যাম্প ২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে।
স্কুলের শিক্ষার্থীদের মাঝে পানিসূন্যতা, গরমে সুস্থ থাকার উপায় এবং সচেতনতা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ফ্রী ওরস্যালাইন বিতরণ করা হয়।
মানবিক এই উদ্যোগে আমাদের সকল সদস্য দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। যারা সরাসরি ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
#ওরস্যালাইন_ক্যাম্প2026 #মানবতার_সেবা
20/03/2026
নোয়াখালী সংস্কার ফোরাম এর পক্ষ থেকে ঈদ মোবারক সবাইকে 😊
21/02/2026
বাংলা শুধু আমাদের মুখের ভাষাই ছিলো না, এটা আমাদের আত্মমর্যাদার প্রতীক, আমাদের রাজনৈতিক ও অস্তিত্ব রক্ষার লড়াই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সকলকে।
17/02/2026
সিজন :-০২
নোয়াখালী সংস্কার ফোরাম
06/02/2026
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলার ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত।
এটি মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি হামলা।
আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনা করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
জাবেরের দ্রুত সুস্থতা কামনা করছি।
ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।
একই সঙ্গে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
02/02/2026
সরকারি মহিলা কলেজের পরিক্ষার সময় পরিবর্তন হওয়ার কারণে
আগামীকালের প্রোগ্রামটি সাময়িকভাবে স্থগিত করা হলো
পরবর্তীতে ভেনুর স্থান ,সময় পেজে জানানো হবে
ধন্যবাদ ❤️
০৩-০২-২০২৬