প্রিয় বই.কম

প্রিয় বই.কম

Share

বিনামূল্যে অনলাইনে বই পেতে আমাদের সা? বিনামূল্যে বই সংগ্রহ করুন।
বই পড়ে আবার ফেরত দিন।

16/07/2024

আমাদের ভাইদের রক্তমাখা দেহ আর আমাদের বোনদেন আহাজারি কান্না আর সইতে পারছি না।

02/07/2024

তিক্ত ইতিহাস

আমি আর কবিতা লিখবো না।
আমি এখন ইতিহাস লিখব, একটা যুগের ইতিহাস ,একটা জাতির ইতিহাস।

ইতিহাসের প্রথম পাতায় আমি কিছুই না লিখে সেখানে এক জোড়া জুতো এনে রেখে দেব।

সেই জুতো ,
যে গুলো মানুষ চুরি হয়ে যাওয়া ভয়ে উপাসনা করার সময় উপাসনালয়ের ভিতরে নিয়ে রাখতে হয়।
পরবর্তী প্রজন্ম এগুলো দেখেই বুঝতে পারবে আমাদের চরিত্র কেমন ছিল।

আমি গ্রামের বাজারে গিয়ে দশজন গৃহস্থের কাছ থেকে দশ ফোঁটা দুধ কিনে এনে রেখে দেব এখানে।
আমি জানি, ,রহস্য উদঘাটনের জন্য মানুষ এগুলোকে রান্না করা শুরু করবে।
অনেকক্ষণ রান্না করার পরও যখন এখান থেকে মালাই হবে না, দই মাখন হবে না, মানুষ তখন বুঝতে পারবে আমাদের বেচাকেনার মান কেমন ছিল, ব্যবসায়ীক নৈতিকতা কেমন ছিল।

বর্তমান সময়ের সবচেয়ে সুন্দর ও চাকচিক্যময় কিছু উপাসনালয়কে আমি রেখে দেব এর ভিতর।
ইতিহাসের পাঠকরা যখন দেখবে উপাসনালয় গুলো সোনা রুপা মোড়ানো, আর উপাসনালয়ের সামনে বসে থাকা ভিক্ষুকদের কারো মুখে খাবার নেই, কারো গায়ে পোশাক নেই।
পাঠকরা তখন আমাদের ধর্মীয় জ্ঞান এবং গোড়ামী দুটো সম্বন্ধেই পরিষ্কার ধারণা লাভ করতে পারবে।

আমি টাটকা নতুন কয়েকটা ১০০ টাকার নোট এনে ইতিহাস বইয়ের পাতার সাথে গেঁথে রেখে দেবো।
এটা দেখে পাঠকরা প্রথমে কিছু বুঝতে পারবে না, ভালো করে উল্টে পাল্টে দেখার পর তারা লক্ষ্য করবে যে, প্রতিটি টাকার এক কোনে পোড়া।
তখন তারা বুঝতে পারবে এগুলো দিয়ে যুবকরা নেশা করত।

আমি হাসপাতাল থেকে ইচ্ছে করে ফেলে দেওয়া কিছু ভ্রুন, খাল, বিল, জঙ্গল থেকে ফেলে দেওয়া নবজাতকের কিছু রক্ত মাংস হাড় এনে রেখে দেব এখানে।
বইয়ের পাতা খুলতেই ওরা কান্না শুরু করে দেবে, ওরা চিৎকার করে বলবে আমরা নির্দোষ ছিলাম , আমাদেরকে অন্যায় ভাবে হত্যা করেছিল ওরা।
ওদের কথা শুনে জ্ঞানী মূর্খ সবাই আমাদের বর্বরতা সম্বন্ধে অনুমান করতে পারবে।

বন্দিসহ আস্ত একটা জেলখানা এনে আমি রেখে দেবো এর ভিতর।
মানুষেরা যখন দেখবে এর ভিতর কোন অপরাধী নেই, আছে শুধু রাজনীতির প্রতিহিংসার শিকার এবং ক্ষমতাসীনদের চক্রান্তে স্বীকার কিছু নিরপরাধ মানুষ। তখন বুঝতে পারবে আমাদের রাজনৈতিক অবস্থা এবং বিচার ব্যবস্থা কেমন ছিল।

কোন এক সুন্দরী বধুর সুন্দর হাতে লেখা একটা প্রেমের চিঠি এনে রেখে দেবো এখানে।
চিঠির ভাষায় মানুষের আবেগ আপ্লুত হয়ে যাবে, তবে চিঠির ঠিকানা দেখার পর সবাই হতভম্ব হয়ে যাবে।
মানুষ যখন দেখবে এ চিঠি বধু তার স্বামীকে লিখেনি, লিখেছে তার গোপন প্রেমিককে, তখন তারা আমাদের পারিবারিক অবস্থার কথা ভালোভাবে বুঝতে পারবে।

একজন পিতা আরেকজন পুত্রকে এনে রেখে দেবো এখানে আমি।
মানুষ যখন দেখবে বৃদ্ধ পিতা বৃদ্ধাশ্রমে পড়ে কাঁদছে, কিন্তু তার সম্পদশালী ছেলে তার কোন খোঁজ খবর নিচ্ছে না, তখন তারা আমাদের স্নেহপরায়ণতা ও দায়িত্বশীলতা সম্বন্ধে জানতে পারবে।

আমি বিশ্বকাপসহ বড় বড় কিছু প্রতিযোগিতার পুরস্কারের ট্রফি থেকে কিছু সোনা রুপা এনে রেখে দেবো এখানে।
ইতিহাসের পাঠকরা যখন দেখবে দুনিয়া জুড়ে অসংখ্য মানুষ খাদ্য পানীয় এবং চিকিৎসার অভাবে ভুগছে, কিন্তু মানুষেরা এদিকে দৃষ্টিপাত না করে সবাই প্রতিযোগিতার ট্রফি নিয়ে কাড়াকাড়ি করছে, পাঠকরা তখন আমাদের বুদ্ধি বিবেকের জীর্ণতা ও রুগ্নতা সম্বন্ধে ধারণা করতে পারবে।

শিক্ষাগুরুর যৌন নিপীড়নের শিকার হয়ে আত্মহত্যা করা কোন এক কিশোরীর ফাঁসির দড়িটা এনে রেখে দেবো আমি। সাথে তার লেখা চিরকুটটিও থাকবে।
ইতিহাস পাঠকরা চিরকুটটি পড়ে যা বোঝার তাই বুঝবে।

রাস্তার ধারে পড়ে থাকা মা হয়ে যাওয়া পাগলিটাকেও আনবো আমি।
ইতিহাস পাঠক পাগলীর পেটে থাকা বাচ্চার বাবার সন্ধান না পেয়ে, বুঝতে পারবে সে যুগে নারীর ইজ্জত কতটা নিরাপদ ছিল।

সর্বশেষ পাতায় আমি আমার কলমটা রেখে দেবো।
মানুষেরা কলমটি হাতে নেওয়ার পর যখন এটার মধ্য থেকে কালি না পড়ে চোখের পানি পড়বে, রক্ত পড়বে, তখন তারা বুঝতে পারবে সে যুগে সত্য কথা বলার কলম এবং কবি কোনটাই নিরাপদ ছিল না।

কবি: ফেরদৌস আহমেদ
#কবিতা #গল্প

18/03/2023
24/02/2022

কোরআন শিখুন, কোরআন পড়ুন, কোরআনের আলোকে জীবন গড়ুন।

06/10/2021

আপনার পছন্দের বইটি পেতে থাকুন প্রিয় বই.কম এর সাথে।

12/09/2021

আলহামদুলিল্লাহ,প্রিয় বই.কম এর প্রতিনিধিরা বই পৌঁছে দিচ্ছেন পাঠক প্রিয়দের হাতে।আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। আমিন

05/09/2021

বই পড়া আমাদের জন্য অভ্যাস না,বরং আমাদের জন্য বাধ্যতামুলক।

04/09/2021

বই পোকাদের কাছে বই পৌঁছে দেওয়া,সে এক অন্য রকম অনুভূতি,আল্লাহর কাছে ফরিয়াদ শুধু এইটুকু যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে নেন।আমিন

31/08/2021

বইঃ- প্যারাডক্সিকাল সাজিদ
লেখকঃ- আরিফ আজাদ
বইটি পড়তে চাইলে যোগাযোগ করুন প্রিয় বই.কম এর সাথে।

প্রিয় বই.কম 30/08/2021

দার্শনিক অনুভাবনা গুলো গভীরতার দিকে থেকে একটু ভিন্ন হয়। অনেকটা কবিতার মতো।

"বিষগোলাপের বন" নাম পদের মধ্যে এক ধরনের আলো আঁধারের লুকোচুরি কিংবা গভীর দর্শন তত্ত্বের গন্ধ পাওয়া যায়।বইটি তে রয়েছে বিচিত্র অনুচিন্তন।জ্ঞান, সংবেদন, মৌলিক ধারণা, শ্বেতত্ব, মিষ্টতা, অন্তরদর্শনের নবচিন্তা ইত্যাদি। বুঝতে পারছি বইটি বৃহৎ লক্ষ্য লেখা........।

প্রথম অধ্যায় 'তিরন্দাজ সংলাপ' দিয়ে শুরু দর্শন, 'অনুভবের লতাতন্তু' তো মতবাদের দর্শন, 'অস্তিত্বের বংশীধ্বনি ' কাব্যিক দর্শন বলা যায়, 'ঘটনার ভেতরে '
একটির ভেতরে লুকিয়ে থাকা অর্থব প্রকাশ করা হয়, ঢাকাই বুদ্ধিজীবি গোষ্ঠীর মহান কাজকে সম্মান সাথে নিয়ে আসেন কবিতার পঙক্তি, শেষ করেছেন কিছু উক্তি দিয়ে 'বিষগোলাপের বন'।

বইটি পড়তে যথেষ্ট ভালো জ্ঞান ও নৈতিক অবস্থানের দরকার হবে বলে মনে করি,অনেক শেখার ও অনুভব করার আছে........
লেখক মুসা আলো হাফিজের জন্য দোয়া ও শুভকামনা রইল

বইটি বিনামূল্যে নিতে প্রিয় বই.কম এ-র সাথে যোগাযোগ করুন

প্রিয় বই.কম বিনামূল্যে অনলাইনে বই পেতে আমাদের সা�

30/08/2021

বইঃ- উপমার শৈল্পিকতায় মুগ্ধময় কোরআন।
লেখকঃ-উস্তাদ নোমান আলী খান।
বিনামূল্যে বইটি পড়তে চাইলে
যোগাযোগ করুন প্রিয় বই.কম এর সাথে।

Want your business to be the top-listed Government Service in Maijdee Court?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Maijdee Court
Maijdee Court
3800